Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 নয় যে, বিনা প্রশিক্ষণে তা সুষ্ঠুভীবে পালন করা সম্ভব হবে। এর জন্যে প্রয়োজন শারীরিক, মানবিক ও বুদ্ধিগত গভীর ও ব্যাপক প্রশিক্ষণের । বিশেষ করে নারীদের জন্যে এর প্রয়োজন বেশী। অবশ্য ইনসাফের দাবী মোতাবেক পরিবারের দ্বিতীয় সদস্য স্বামীরও জরুরী শিক্ষার প্রয়োজন রয়েছে, যাতে করে দয়া-মায়া-মমতা দিয়ে সে তার দায়িত্ব পালন করতে পারে এবং দয়া সহানুভূতি সহকারে স্ত্রীর প্রতি যত্ব ও পরিচর্যা দিয়ে তাকেও তার গুরুদায়িত্ পালনে সহায়তা করতে পারে । তাকে সন্তান ধারণ, প্রজনন, দুগ্ধ দান ও সন্তান পালনের বোঝা যেনো তার একারই বহন করতে না হয় তার জন্যে যথাসম্ভব সহযোগিতা করতে হবে এবং এর ওপর খেয়াল রাখতে হবে যেন প্রসূতির নিজের যত্ন নিতে না হয়। রাত জাগা, বাচ্চার দেখাশুনা এবং অন্যান্য কাজের দায়িতৃ যেনো তার একার ঘাড়ে এসে না পড়ে। এ বিষয়ে স্বামীকে আরো খেয়াল রাখতে হবে যেনো স্ত্রীর শারীরিক, মানসিক শিরা উপশিরার যোগ্যতা সবকিছু তার ওপর অর্পিত দায়িত্ব পালনে উপযোগী হয়। এটি মূলত একটি অতি বড়ো কাজ এবং তোমার রব কারো প্রতি যুলুম করেন না। এরপর খেয়াল করে দেখুন, আল্লাহ তায়ালা স্ত্রীলোককে তার দায়িত্ব পালন করার জন্যে কি চমৎকারভাবে সাজিয়েছেন, তাকে দান করেছেন স্নেহ মমতা, দিয়েছেন বিনয়, দ্রুতগতি সম্পন্ন আবেগ, মুগ্ধ হওয়ার গুণ এবং বাচ্চার দাবী অনুসারে অবিলম্বে ছুটে আসার মতো মনোবৃত্তি। এতে সে কখনো ক্রান্ত হয় না বা তার কোনো উদ্বেগও এতে নেই। এগুলোই হচ্ছে মানুষ গড়ার অংগনে প্রথম প্রয়োজন যা গভীরভাবে প্রভাব বিস্তার করে। প্রত্যেক মানুষকেই এগুলো প্রভাবিত করে। নারীদের মধ্যে প্রদত্ত এসব গুণ এমনই মধুর ও নিশ্বার্থ যে অবিলম্বে মমতা প্রদর্শনে তারা ক্লান্ত হয় না। কোনো কাজের কথা বলা হলে সংগে সংগে সাড়া দেয়া তাদের অন্যতম বৈশিষ্ট্য । আহবানে সাড়া দিয়ে তৎক্ষণাৎ হাযির হয়ে যাওয়া, এটার জন্যে কোনো জবরদস্তির প্রয়োজন হয় না। বরং বলতে হবে, সেই মুহুর্তেই সাড়া দেয়ার জন্যে তারা যেনো নিজের অন্তরের মধ্যে একটি প্রবল চাপ অনুভব করে । এর ফলে গোটা পরিবেশকে তারা নিমিষে মধুময় করতে পারে, যেখানেই থাকুক, তাদের এই যে মহাগুণ, যে শত কষ্টের মধ্যেও আল্লাহ তায়ালা তাদেরকে এমনই কায়দায় পয়দা করেছেন যে সংগে সংগে ডাকে সাড়া দেয়ার ফলে প্রাণের আনন্দের বন্যা বয়ে যায় এবং আর অনেক জটিলতার জট এমনিই খুলে যায়। নারীদের এসব গুণ কোনো কৃত্রিম বা বাহ্যিক গুণ নয়, বরং এগুলো হচ্ছে আল্লাহর ইচ্ছাক্রমে তাদের অস্থিমজ্জার সাথে জড়িত, তাদের মন মেযাজের সাথে অবিচ্ছেদ্যভাবে এগুলো সম্পৃক্ত এবং তাদের মন মানসিকতার সাথে গভীরভাবে এগুলো মিশ্রিত। বহু গবেষক তাদের এইসব অত্যাশ্চর্য ও পরিশীলিত গুণাবলীর উল্লেখ করতে গিয়ে মন্তব্য করেছেন যে, এসব গুণ তাদের প্রতিটি রক্ত কোষের মধ্যে এমনভাবে মিশে আছে যে, এ থেকে তারা মুক্ত হতে পারে না। আর এসব মৌলিক গুণের কারণেই তারা বাচ্চাদের অসহ্য কষ্ট সহ্য করতে পারে এবং সন্তান সম্ভবা থাকাকালে অস্বাভাবিক কষ্ট ক্লেষ অবলীলাক্রমে বরদাশত করে। পুরষদেরকেও একইভাবে কিছু বিশেষ গুণাবলীর দ্বারা সজ্জিত করা হয়েছে। তার শরীরকে করা হয়েছে শক্ত ও মযবুত এবং তার আবেগ প্রবণতাকে নিয়ন্ত্রিত করা হয়েছে। কঠিন শারীরিক পরিশ্রমে সে সহজে ক্লান্ত হয় না এবং যে কোনো বড়ো কাজ সামনে আসুক না কেনো চিন্তা ভাবনা করে এক নির্দিষ্ট পরিকল্পনা মাফিক সে কাজ সম্পাদন করে, কারণ জীবনের শুরু থেকেই তার জন্যে উপযোগী পেশা অনুযায়ী সে প্রশিক্ষণ নেয় ও কাজ করতে থাকে, তার মনমগযে এ কথা বদ্ধমূল হয়ে থাকে যে, তাকে বিয়ে করতে হবে, স্ত্ী-পুত্র-কন্যা পরিজনের ভরণ পোষণজনিত ক্রেশ

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।