Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 এজন্য তার শরীর ও মনকে সেইভাবেই গড়ে তুলেছেন। সর্বশেষে বাইরের কোনো শত্রুর আক্রমণে যখন গোটা পারিবারিক মন্ডলে ভয়ভীতি ছেয়ে যায় তখন সবদিক সামাল দিয়ে দৃঢচিত্তে ভেতর ও বাইরের সবকিছু গুছিয়ে নিয়ে ও মেজাযের ভারসাম্য ঠিকে রেখে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার যোগ্যতা সৃষ্টিকর্তা নিজেই পুরুষকে দিয়েছেন। বিশেষ করে বাচ্চা ধারণকালে এবং বাচ্চা যখন কোলে থাকে তখন মা ও শিশুর পরিচর্যা ও ঘরের সবকিছুর পরিচালনা পুরুষের পক্ষে বহন করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। এইভাবে পরিবারকে নানাপ্রকার বিপদ আপদ ও ভাংগন বিপর্যয় থেকে রক্ষার ব্যাপারে পুরুষদেরকে অন্যান্য যেসব ভূমিকা রাখতে হয় সে বিষয়ে আসুন আমরা সাধ্যানুযায়ী আরো চিন্তা করি। আল্লাহর বাণী, “পুরুষরা নারীদের ওপর কর্তৃত্শীল যেহেতু তাদের কাউকে কারো ওপর আল্লাহ তায়ালা মর্যাদা দিয়েছেন এবং সেহেতু তারা (পুরুষেরা) তাদের মাল সামানা থেকে খরচ করেছে।' আগেই বলেছি, পরিবারই মানব জীবনের প্রথম সংগঠন । একে প্রথম সংগঠন এই কারণেই বলা হয়েছে যে, জীবনে সকল পর্যায়ে যে কোনো কাজ করা হোক না কেনো পরিবারই সেই কাজের উপর প্রথম প্রভাব ফেলে। গুরুত্বের দিক দিয়েও পরিবারই প্রথম সংগঠন, যেহেতু এই সংগঠনের মাধ্যমেই মানুষের ব্যক্তিগত উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রচেষ্টা চলে এবং সামগ্রিকভাবে মানব জাতির উন্নয়নই লোকের দৃষ্টিতে আসল উন্নয়ন যার দ্বারা সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব৷ পরিবার সংগঠনের তুলনায় অন্য যতো সংগঠন আছে সেগুলোর গুরুত্ব শান্তি বিধানের প্রশ্নে অনেক কম। সুতরাং যে সকল প্রক্রিয়া পারিবারিক জীবনে শান্তি-আনতে পারে সেগুলোকেই যদি মিনার যগিরের হাতি এারিহানা নিয়া নাহ হাহরা হার জাতির কল্যাণে তার বাঞ্ছিত ফল আশা করা যায়। এ কারণেই আল্লাহ প্রদত্ত আইন এই পারিবারিক জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে এবং তাকে প্রত্যেকের প্রতি দায়িতু পালনের উপযোগী করে দিয়েছে। পরিবারের প্রধান দুই সদস্যকে এমন শিক্ষা দিয়েছে যার কারণে তাদের আকর্ষণীয় প্রভাব অন্যান্যদেরকে নিজ নিজ কর্তব্য পালনে উদ্বুদ্ধ করতে পারে। স্বামী স্ত্রীর বিবাদ মীমাংসায়ও ইসলামী আদালত এই কোরআন প্রদত্ত আইন অনুসারেই ফয়সালা দান করে যাতে করে তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্‌ সঠিকভাবে পালন করতে উদ্দুদ্ধ হয়। একথা অবশ্যই স্বীকার করতে হবে যে, পুরুষ ও নারী উভয়ে আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা কিছুতেই চান না যে তার সৃষ্টির মধ্যে কারো প্রতি যুলুম হোক । আর এই জন্যেই তিনি তাদের প্রত্যেককেই বিশেষ কিছু দায়িত্ব পালন করার জন্যে প্রস্তুত করেছেন এবং সেই অনুযায়ী তাদের গড়েও তুলেছেন। তাদের প্রত্যেকের জন্যে প্রয়োজনীয় যোগ্যতা দান করেছেন যেনো নিজ নিজ স্থানে থেকে তারা প্রত্যেকে তাদের যোগ্যতার পরিপূর্ণ স্কুরণ ঘটাতে পারে। আল্লাহ তায়ালা গোটা মানবমন্ডলীকে পুরুষ ও নারীর মাধ্যমে পয়দা করেছেন৷ মানব জাতির প্রসারের জন্যে স্বামী স্ত্রী হিসেবে জীবন যাপন করার ব্যবস্থা দিয়েছেন এবং নারীকে দায়িতৃ্‌ দিয়েছেন সন্তান ধারণ করার, সন্তান পালন করার, দুধ পান করানোর এবং তার ও তার স্বামীর মিলনকে মধুময় করে তোলার । প্রথমত এ দায়িত্ অত্যন্ত বড়ো। দ্বিতীয়ত, এটা অত্যন্ত গুরুতৃপূর্ণ। এ দায়িত্ব যেমনি তেমনি কোনো তুচ্ছ দায়িত্‌ নয়, তেমনি কোনো সহজসাধ্য জিনিসও

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।