Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017895-00117 সম্মাজে পুক্যষেল বিশেষ মর্যাদা এ ভাষণের শেষ বিষয়বস্তু হচ্ছে পরিবারকে গড়ে তোলার পরিকল্পনা তৈরী করা এবং পারিবারিক সকল বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা রচনা করা । সেখানে যার যে মর্যাদা দেয়া প্রয়োজন তাকে সে মর্যাদা দান করা এবং প্রত্যেকের কর্তব্য নির্ধারণ করা । পারিবারিক এই সংগঠনের সকল কাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরিবারের সদস্যদের মন মেযাজ ও চিন্তা ভাবনার পার্থক্য হেতু অনেক বিষয়েই তাদের মধ্যে ভাংগন বিপর্যয়ের আশংকা দেখা দেয়৷ তাই সেগুলোর সমন্বয় সাধনের মাধ্যমে পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা বড়ো কঠিন কাজ, এ জন্যে অত্যন্ত সাবধানতার সাথে চেষ্টা চালিয়ে যেতে হবে। এ বিষয়ের ওপর কোরআনে করীমের দৃষ্টিভংগি লক্ষণীয়, “পুরুষরা নারীদের ওপর কর্তৃত্শীল।' কারণ, আল্লাহ তায়ালা তাদের কাউকে কারো ওপর অধিক মর্যাদা দিয়েছেন, আর এ জন্যেও বটে যেহেতু ....' এ বিষয়ে কয়েকটি কথা বলা জরুরী মনে করছি। আসলে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করতে চাইলে এ ব্যাপারে ব্যাপক আলোচনার প্রয়োজন। যে মহান সত্তা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষের প্রকৃতির মধ্যে স্বামী স্ত্রী হিসেবে জীবন যাপন করার একটি প্রবল আকাংখা রেখে দিয়েছেন। এ আকাংখা শুধু মানুষের নয়- সৃষ্টিকূলের প্রত্যেক প্রাণীর মধ্যে এ বৈশিষ্ট্য বর্তমান। এ সম্পর্কে আল্লাহর বাণী, “আর সকল জিনিসের মধ্যেই আমি (জোড়া জোড়া পয়দা করেছি। যাতে করে তোমরা শিক্ষা নিতে পারো ।' এরপর আল্লাহ তায়ালা একটি প্রাণী (বাবা আদম) থেকে চাইলেন মানুষের জোড়া জোড়া পয়দা হওয়ার ধারা চালু করতে । এরশাদ হচ্ছে, থেকে এবং তার থেকেই তার জোড়া (ত্ত্রীকে) সৃষ্টি করেছেন তারপর তিনি সে একজন ব্যক্তি থেকে বেরিয়ে আসা মানুষের দুইটি অংশকে স্বামী স্ত্রীরূপে সম্মেলন ঘটিয়ে তাদের মধ্যে শান্তি ও আনন্দ দানের ব্যবস্থা করলেন। তাদের শরীরের শিরা উপশিরার মধ্যে ছুটিয়ে দিলেন পারস্পরিক মিলনের মাধ্যমে এক অনাবিল আনন্দ প্রবাহ, তাদের তিনি আত্তিক প্রশান্তি ও শরীরের আরাম দান করলেন এবং তাদের পরস্পরকে পরস্পরের জন্যে পর্দা ও প্রতিরক্ষা দানকারী বিষয়ে পরিণত করলেন। এরপর তাদের “মিলনের মাধ্যমে বংশ বিস্তারের ধারা চললো, সর্বক্ষণ উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্যে তাদের মনে আকাংখা জাগলো । এ সবকিছু সংঘটিত হতে থাকলো অদৃশ্য সেই মহাশক্তিমান আল্লাহর সাদর পরিচর্যায়, যিনি প্রতিকূল সকল জিনিস থেকে তাদের হেফাযতের ব্যবস্থা করে তাদেরকে অনাবিল আনন্দ দান করলেন। এরশাদ হচ্ছে, “আর তার নিদর্শনাবলীর মধ্যে এটি একটি যে তিনি তোমাদের জন্যে সবকিছু দান করলেন ।' “তোমাদের মধ্যে থেকে স্ত্রীদেরকে (তোমাদের জোড়া হিসেবে) পয়দা করেছেন যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও, তোমাদের মধ্যে মহব্বত ও পরস্পরের প্রতি দরদ সহানুভূতি পয়দা করে দিয়েছেন । আরো জানাচ্ছেন, “তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক ।”

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।