Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 বিস্ময়ের ব্যাপার যে, আমাদের অনেক মহিলা এই নিপীডুণমূলক রীতিতে ও পাশ্চাত্য নারীদের সাদৃশ্য অবলম্বন করতে চেষ্টা করছে এবং নিজেদের জন্যে এই হীন অবস্থাটাকেই পছন্দ করছে। তাই তাদের অনেকে নিজেকে স্বামীর নামে নামকরণ করছে, অথবা নিজের নামকে স্বামী ও তার পরিবারের নামের সাথে মিলিয়ে উচ্চারণ করছে। নিজের পিতা ও পরিবারের সাথে যুক্ত করছে না, অথচ ইসলামের এটাই মনোনীত রীতি । এর চেয়ে অন্ধ অনুকরণ আর কিছু হতে পারে না। মজার ব্যাপার এই যে, এমন অন্ধ অনুকরণ করেও তারা নারী অধিকার ও নর নারীর সমানাধিকারে বুলি কপচায় । অথচ তারা জানে না যে, এই কাজটি করে তারা ইসলামের দেয়া সবচেয়ে মূল্যবান অধিকারকে অবজ্ঞা করছে। এ অধিকার দিয়ে ইসলাম তাদের মর্যাদা সমুন্নত ও পুরুষদের সমান করে দিয়েছিলো । (মূল গ্রন্থের ৬৫১, ৬৫২ পৃষ্ঠা) শলীযতেন্র অনুমোদিত চুক্তিসম্হ এবার আমরা এই রুকুর শেষ আয়াতটির ব্যাখ্যায় মনোনিবেশ করছি। উত্তরাধিকার আইনের আগে যে অভিভাবকত্রে চুক্তিগুলো চালু ছিলো, এ আয়াত সেই চুক্তিগুলোর বাস্তবায়নে একটি সীমারেখা দিয়ে একে শৃংখলাবদ্ধ করেছে। উত্তরাধিকার সংক্রান্ত নির্দেশ উত্তরাধিকারকে আত্মীয়স্কজনের মধ্যে সীমিত করেছে। আর অভিভাবকত্রে চুক্তি অনাত্মীয়দের ক্ষেত্রেই কার্যকর থাকে । আল্লাহ তায়ালা বলেন, “পিতামাতা ও আত্মীয় যে সম্পত্তি রেখে গেছে, তার অংশ আমি সকলের জন্যে নির্ধারণ করেছি। আর যাদের সাথে তোমাদের কোনো চুক্তি রয়েছে তাদেরকে তাদের অংশ দাও । আল্মাহ তায়ালা সকল ব্যাপারে সাক্ষী ৷” নারী ও পুরুষের নিজ নিজ উপার্জিত সম্পদে তাদের অধিকার থাকা এবং স্ত্রী ও পুরুষদের উত্তরাধিকারের কথা বর্ণনা করার পর আল্লাহ তায়ালা প্রত্যেকের পিতামাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পদে উত্তরাধিকার থাকার বিষয় উন্লেখ করছেন। সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রজন্া থেকে প্রজন্নান্তরে হস্তান্তরিত হয়ে থাকে । উত্তরাধিকারীরা পৈতৃক সম্পত্তির সাথে নিজেদের উপার্জনকেও যুক্ত করে, অতপর তা আবার পরবর্তী উত্তরাধিকার সূত্রে বন্টিত হয়। ইসলামী বিধানে এভাবে সম্পদের আবর্তন চলে, কোনো প্রজনোই তা থেমে থাকে না এবং কোনো ব্যক্তি বা পরিবারে তা কেন্দ্রীভূতও থাকে না । চিরন্তন নিয়মে তা আবর্তিত হতে থাকে, বন্টন হতে থাকে এবং সম্পত্তির মালিক ও মালিকানার পরিমাণ সময়ের আবর্তনের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। এরপর বর্ণনা করা হয়েছে ইসলামী শরীয়তের অনুমোদিত চুক্তিসমূহের কথা । এগুলো কখনো কখনো আত্মীয়কেও পরিত্যক্ত সম্পত্তির ভাগ দেয়। একে বলা হয়, “অভিভাবকের চুক্তি । ইসলামী সমাজে এ জাতীয় চুক্তি কয়েক প্রকারের ছিলো, প্রথমত, মুক্ত গোলামদের অভিভাবকত্ চুক্তি । এই চুক্তির বলে দাস দাসীরা মুক্ত হওয়ার পর মনিবের পরিবারের সদস্য হয়ে যেতো । ফলে কোনো দিয়াত বা রক্তপণ তার ওপর আরোপিত হলে মনিব তা দিয়ে দিতো, যেমন বংশের আপনজনেরা করে থাকে । মনিব মারা গেলে সে তার উত্তরাধিকারী হতো । দ্বিতীয়ত, অভিভাবকত্ে চুক্তি বা “আকদুল মোয়ালাত”। এ চুক্তির বলে কোনো আত্মীয় উত্তরাধিকারী না থাকলে একজন অনারব কোনো আরবের অভিভাবকত্রে অধীন বা তার পরিবারের সদস্য হয়ে যেতে পারতো । এ ক্ষেত্রেও মনিব তার দিয়াত ইত্যাদি পরিশোধ করতো এবং মারা গেলে সে তার উত্তরাধিকারী হতো ।

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।