Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 সমভাবে প্রস্তুত করার সহজাত যোগ্যতার অধিকারী । বরঞ্ এ কাজে নারীই সবচেয়ে বেশী সক্ষম ও বেশী কার্যকর ৷ বেশী সক্ষম এ জন্যে যে, তার দেহের প্রতিটি কোষ দৈহিক ও মানসিক উভয় দিক দিয়ে এই কাজের জন্যে প্রস্তুত। এখানে বাহ্যিক দৈহিক গঠনের বিষয়টিই শুধু গুরুতৃপূর্ণ নয়, বরং সুনির্দিষ্টভাবে বলা যায় যে, ডিম্বাণু যুক্তকরণের পর এবং উক্ত ডিম্বাণু পুরুষ হবে, না স্ত্রী হবে সে বিষয়টি আল্লাহ তায়ালা কর্তৃক স্থিরীকৃত হওয়ার পর প্রতিটি কোষই গুরুত্বপূর্ণ। এরপর উক্ত কোষের সাথে উল্লেখিত দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলো যুক্ত হয়ে থাকে । দীর্ঘস্থায়ী ও বৃহত্তর জাতীয় স্বার্থের প্রতি ব্যাপকভাবে দৃষ্টি দিলে বুঝা যায় যে, একজন নারী একটি মানুষ তৈরীর ক্ষেত্রে সবচেয়ে কার্যকরও বটে । যুদ্ধে যখন পুরুষরা ব্যাপকভাবে মারা যায় এবং নারীরা বেঁচে থাকে, তখন শুন্যতা পূরণের উপায় থাকে না। মুসলিম সমাজেই হোক বা অন্য কোনো সমাজে যখন পুরুষের সকল সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজন দেখা দেয়, তখন একজন পুরুষ চারজন নারীকে দিয়ে সন্তান উৎপাদন করাতে পারে। এভাবে হত্যাকান্ডজনিত শৃন্যতা কিছুদিনের মধ্যেই পূরণ হয়ে যেতে পারে। কিন্তু একজন নারীকে দিয়ে একজন পুরুষ যে কয়জন সন্তান দিতে পারে, এক হাজার পুরুষ তাকে দিয়ে তার চেয়ে বেশী সন্তান প্রজনন করতে ও শূন্যতা পূরণ করতে পারে না। জেহাদ ফরয করা থেকে নারীকে অব্যাহতি দেয়ার পেছনে আল্লাহর যে বিচক্ষণতা ও প্রজ্ঞা নিহিত রয়েছে, তা শুধু এ পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং সমাজের নৈতিকতা ও তার স্বভাবগত সৃষ্টিশীলতাকে এবং উভয় লিংগের মৌলিক বৈশিষ্ট্যগুলোকে সংরক্ষণসহ এমন বহু বিষয় এতে রয়েছে, যা এখানে আলোচনা করা সম্ভব নয়। কেননা, এ জন্যে একটা স্বতন্ত্র আলোচনার প্রয়োজন । বাকী রইলো প্রতিদান ও পুরস্কারের বিষয়টি । এ ব্যাপারে আল্লাহ তায়ালা পুরুষ ও নারীদেরকে এই বলে আশ্বাস দিয়েছেন যে, সবাইকেই জেহাদের সওয়াবের অংশীদার করা হবে। প্রত্যেক মানুষকে যে যে দায়িত্‌ দেয়া হয়েছে সেটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাই তার জন্যে যথেষ্ট। এতেই সে আল্লাহর কাছে সৎকর্মশীল বলে পরিগণিত হবে। উত্তরাধিকারের ব্যাপারেও একই কথা । আপাতত দৃষ্টিতে মনে হয় যে, পুরুষের জন্যে দু'জন .নারীর অংশের সমান নির্ধারণ করে তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। কিন্তু এই স্থুলদৃষ্টি অচিরেই উদঘাটন করে যে, স্ত্রী ও পুরুষের সামগ্রিক অবস্থা ও দায় দায়িত্রে সময়ে একটি পরিপূরক একক সত্ত্বার আবির্ভাব ঘটে । ইসলামী বিধানে এই স্থায়ী পরিপূরক বিধি স্বীকৃত যে, “যার যতো দায় তার ততো আয়' (আল গুনমু বিল গুনমি)। পুরুষ স্ত্রীকে মোহরানা দিয়ে থাকে, স্ত্রী কোনো মোহরানা দেয় না। আর স্ত্রী ও তার সন্তানদের খোরপোশ পুরুষই বহন করে থাকে, স্ত্রী এই দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত। এমনকি তার যদি ব্যক্তিগত কোনো সম্পত্তি থেকেও থাকে তবুও সে এ দায়িত্ব থেকে মুক্ত। পুরুষ স্বীয় দায়িত্‌ পালনে গড়িমসি করলে তার সর্বনিষ্ন শাস্তি হয়ে থাকে কারাদন্ড। পরিবারের কোনো সদস্য কাউকে খুন যখম করলে পুরুষই তার আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। নারীর ওপর এ ব্যাপারে কোনো দায়িত বর্তে না। পরিবারের যেসব সদস্য উপার্জনে অক্ষম, তাদের খরচ স্ত্রীকে নয়, বরং পর্যায়ক্রমে পুরুষকেই বহন করতে হয়। এমনকি সন্তানের দুধ পানের ব্যবস্থা এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটলে সন্তান পালনের সমস্ত দায়িতৃ, এমনকি স্ত্রীও খোরপোশ পুরুষকেই বহন করতে হয় । এভাবে ইসলামের ব্যবস্থা একটা পরিপূরক ব্যবস্থা। দায় দায়িত্‌ কার কত সে অনুপাতেই উত্তরাধিকার নিণতি হয়ে থাকে। প্রকৃতপক্ষে পুরুষ উত্তরাধিকারের যতোটুকু অংশ পায়, সে তুলনায় তার ঘাড়ে দায়িত্রে বোঝা বেশী । এখানে প্রধান

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।