1110://191717101-0101017595-00117 করার চেষ্টা করে যাচ্ছেন, সেটা তারা ইসলামের নামেই করুন আর গবেষণা ও বিশ্লেষণের নামেই করুন, তা একেবারেই অর্থহীন ও বৃথা চেষ্টা মাত্র। কেননা, বিষয়টা আদৌ কোনো ছন্দ বা সংঘাতের বিষয় নয়। এটা শুধু বৈচিত্র্য ও বিভিন্নতা কর্ম ও দায়িত্ব বন্টন, পরস্পরের পরিপূরক হওয়া এবং সর্বোপরি আল্লাহর বিধানে পূর্ণাংগ সুবিচার প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া মাত্র । নারীকে নিয়ে ছন্দ সংঘাত যদি কোথাও হয়, তবে হতে পারে কেবল জাহেলী তথা অমুসলিম সমাজে । কেননা, এ সমাজ নিজের যাবতীয় বিধি ব্যবস্থা কেবল নিজের খেয়াল খুশী, সংকীর্ণ স্বার্থ | ও আপাতদৃশ্যমান কল্যাণ ও সুবিধার খাতিরে কিংবা সমাজের কেবল পরাব্রান্ত ও আধিপত্যশালী শ্রেণীসমূহের অথবা বিশেষ বিশেষ পরিবার বা ব্যক্তিবর্ণের স্বার্থেই রচনা করে থাকে। সার্বিক মানব সত্ত্ব সম্পর্কে এবং মানব জীবনে নারী ও পুরুষের ভূমিকা সম্পর্কে অজ্ঞতাবশত অথবা একই ধরনের পেশায় পুরুষ শ্রমিকের সমান মজুরী নারী শ্রমিককে না দেয়া কিংবা উত্তরাধিকার থেকে কিংবা সম্পদের ব্যবহারের অধিকার থেকে নারীকে বঞ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক স্বার্থপরতার আশ্রয় নেয়ার কারণে আধুনিক জাহেলী সমাজ নারীর অধিকার হরণকারী বিধি ব্যবস্থা রচনা করে থাকে। কিন্তু ইসলামী সমাজে এ ধরনের শোষণ ও বঞ্চনার কোনো অবকাশ নেই, সেখানে কোনো দন্দু সংঘাত থাকে না। পার্থিব সম্পদ নিয়ে প্রতিদ্বন্দিতাও থাকে না। নারী কিংবা পুরুষের ওপর আক্রমণ চলে না। উভয়ের কারো ক্ষতিসাধন করা হয় না। কারো বিরুদ্ধে কুত্সা রটানোর সুযোগ থাকে না এবং কারো দোষ অনেষণে লেগে থাকারও অবকাশ থাকে না। ইসলামী সমাজে এরূপ ধারণা করারও অবকাশ থাকে না যে, নারী পুরুষের স্বভাব প্রকৃতিতে যে সৃষ্টিগত ও জন্মগত পার্থক্য রয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে উভয়ের কাজে, দায়িতে ও ভূমিকায় কোনো ব্যবধান রাখা হয়নি কিংবা এই ব্যবধানের ফলে উভয়ের কর্মক্ষেত্রে ও পেশায় কোনো বিভিন্নতা সৃষ্টি করা হয়নি । এ ধরনের যাবতীয় ধারণা একদিকে যেমন নিরর্থক, তেমনি তা ইসলামী বিধানকে ও নারী পুরুষের ভূমিকাকে স্পষ্টভাবে না বুঝার অনিবার্ধ কৃফল। এরপর জেহাদ করা, তাতে শহীদ হওয়া এবং এ দুটি মহৎ ও পুন্যকর্মে স্ত্রীলোকের অংশগ্রহণ ও প্রতিদান লাভের বিষয়টি বিবেচনা করা যাক। এ বিষয়টি প্রাথমিক যুগের মহীয়সী মহিলাদের মনকে তোলপাড় করতো । এটি সর্বতোভাবে আখেরাতকেন্দ্রিক চিন্তার ফসল, যদিও তা ইহকালীন কর্মকান্ডের সাথেও জড়িত । উত্তরাধিকারে নারী ও পুরুবের প্রাপ্য অংশের প্রতিও দৃষ্টি দেয়া যাক। এটিও অতীতে ও বর্তমানে কিছু নারী ও পুরুষের মনে ভাবনার জন্ম দিয়েছে। আল্লাহ তায়ালা নারীর ওপর জেহাদ ফরযও করেননি, নিষিদ্ধও করেননি । যখন জেহাদের প্রয়োজন পড়ে এবং পুরুষদের দ্বারা সে প্রয়োজন পূর্ণ হয় না, তখন এ কাজে নারীকে অংশগ্রহণে ইসলাম বাধা দেয় না। বহু নারী ইসলামের প্রাথমিক যুগের যুদ্ধ বিগ্রহে যোগ দিয়েছেন । শুধু উৎসাহ বা সান্তনা দানকারিণী হিসাবে নয়, কিংবা রসদ সরবরাহকারিণী হিসাবেও নয়- বরং সরাসরি যোদ্ধা হিসাবেই তারা যোগ দিয়েছেন। তবে সেটা কোনো সাধারণ রীতি ছিলো না। প্রয়োজন অনুসারে কদাচিত কোনো নারী জেহাদে অংশ নিয়েছেন। মোটকথা, পুরুষের মতো নারীর ওপর আল্লাহ তায়ালা জেহাদ ফরয করেননি । নারীর ওপর জেহাদ ফরয না করার কারণ এই যে, তার পেটেই যোদ্ধা পুরুষের জন্ম হয়ে থাকে । নারীর দৈহিক ও মানসিক গঠনের প্রতিটি দিক বিবেচনা করলে বুঝা যায় যে, সে সন্তানের প্রজনন থেকে শুরু করে সন্তানকে যুদ্ধ করা ও জীবিকা উপার্জন করা এই উভয় কাজের জন্যেই
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।