Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 “আল্লাহ তায়ালা তোমাদের একজনকে অপরজনের ওপর যে প্রাধান্য বা শ্রেষ্ঠত্‌ দিয়েছেন, তার প্রতি লালায়িত হয়ো না ... আল্লাহ তায়ালা সকল বিষয়ে সাক্ষী ।' আয়াত ৩২-৩৩) আয়াতে মোমেনদের একজনকে অপরজনের ওপর প্রদত্ত প্রাধান্য বা শ্রেষ্ঠত্‌ নিয়ে ঈর্ধা পোষণ করতে যে নিষেধ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা ও শ্রেষ্ঠত্ব কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব যে কোনো ধরনের হতে পারে। দায়িতৃ, পদমর্যাদা, যোগ্যতা ও প্রতিভা, ধন সম্পদ ও বিস্তবৈভবের যে কোনোটিতে একজন অপরজনের ওপর শ্রেষ্ঠত্ব পেতে পারে । পার্থিব জীবনের যেসব বিষয়ে মানুষের পরিমাণে তারতম্য ঘটতে পারে, তার সবই এর আওতাভুক্ত । এসব তারতম্য ও ব্যবধানের দিকে দৃষ্টি দিয়ে বঞ্চনাবোধ, হীনমন্যতাবোধ মোটেই ঠিক নয়। আল্লাহ তায়ালা ও তীর ন্যায্য বন্টনের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করার পরিবর্তে কাংখিত সবকিছুই আল্লাহর কাছে চাওয়ার মনোভাব গড়ে তোলা, তার কাছে চেয়ে যাওয়া। তাঁর কাছে সরাসরি সর্বপ্রকারের অনুগ্বহ প্রার্থনা করার জন্যে এখানে তাকীদ দেয়া হয়েছে। বস্তুত অন্যের যে কোনো ধরনের সৌভাগ্য মনোক্ষুণ্র হওয়া ও নিজের বঞ্চনায় হাঁ-হুতাশ, বিষণ্নতা ও বিমর্ষতায় জর্জরিত করে । খারাপ মনোবৃত্তি ও কুচিন্তায় মানুষ খামোখাই শক্তি ক্ষয় করে। পক্ষান্তরে সরাসরি আল্লাহর অনুগ্রহ প্রার্থনায় মনোনিবেশ করা ও উদ্যোগী হওয়ার অর্থই হলো সকল সৌভাগ্য ও সমৃদ্ধির মূল উৎসের কাছে হাত পাতা । তার কাছেই সকল বিষয়ে ধর্ণা দেয়া কর্তব্য ।” এতো গেলো সাধারণ হেদায়েতমূলক বক্তব্য । কিন্তু এখানে এই নির্দেশ দান ও তার নাযিলের মাঝে আরো একটি বিশেষ বিষয়ের দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে । আর তা হচ্ছে নারী-পুরুষের অধিকার সংক্রান্ত বিষয়। যা আয়াত দ্বারা স্পষ্ট অনুভূত হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই নারী পুরুষের সম্পর্ক, পারস্পরিক সৌহার্দতা, একে অপরের পরিপূরক হিসেবে নির্ভরশীল । তাতে বংশধারা এবং পুরো মুসলিম সমাজে এ বিষয়টি প্রতিফলিত হওয়া উচিত। এর সাথে এ বিষয়টিও সুস্পষ্ট হওয়া দরকার যে, এই উভয় শ্রেণীর মানুষের ওপর আলাদা আলাদা কিছু আবশ্যকীয় দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই জন্যে কারো প্রতি বিশেষ দায়িত্বভার দেয়া হয়েছে। এ প্রসংগে হাদীস শরীফে একটি বর্ণনা অনুধাবনযোগ্য- সুযোগ পাই না, যে শহীদ হবার সৌভাগ্য লাভ করতো এবং আমাদের উত্তরাধিকার অর্ধেক হবে না। এর জবাবে এই আয়াত নাধিল হয়- “তোমাদের একজনকে অপরজনের ওপর যে শ্রেষ্ঠত্‌ দেয়া হয়েছে তাতে ঈর্ষান্বিত হয়ো না।” এর জবাবে এই আয়াত নাযিল হয়। অতপর সুরা আলে ইমরানের শেষ ভাগের এ আয়াতও নাযিল হয়, “পুরুষ বা স্ত্রী যেই হও না কেন, আমি তোমাদের কোনো কর্ম সম্পাদনকারীর কর্ম বিনষ্ট করি না। | সুদ্দী এ আয়াত প্রসংগে বলেন, “কিছুসংখ্যক পুরুষ বলেছিলো যে, আমরা মহিলাদের তুলনায় যেমন সম্পত্তির দ্বিগুণ পাই, তেমনি সৎকর্মের পুরক্কারও আমরা দ্বিগুণ পেতে চাই । কেননা আমরা যুদ্ধ করতে পারি নারীরা যুদ্ধ করতে পারে না। একথার জবাবে নারীরা বললো, আমাদের ওপর যদি যুদ্ধ ফরয করা হতো, তবে আমরাও যুদ্ধ করতাম । কিন্তু আল্লাহ তায়ালা তাদের কারোই দাবী পুরা করলেন না । তবে তাদেরকে বললেন, তোমরা আমার অনুষ্বহ প্রার্থনা সুদ্দী এ আয়াত প্রসংগে বলেন, “কিছুসংখ্যক পুরুষ বলেছিলো যে,আমরা মহিলাদের তুলনায় যেমন সম্পত্তির দ্বিগুণ পাই, তেমনি সৎকর্মের পুরস্কারও আমরা ছিগুণ পেতে চাই । কেননা আমরা যুদ্ধ করতে পারি নারীরা যুদ্ধ

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।