11110://1591717101-0101017895-00117 একবার হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে মিসরের লোকেরা জিজ্ঞাসা করলো যে, আল্লাহ্র কেতাবে এমন অনেক জিনিস দেখতে পাই, যার অনুসরণের আদেশ দেয়া হয়েছে, অথচ তা অনুসরণ করা হয় না। তাই এ বিষয়ে আঁলোচনা করার জন্যে আমরা আমীরুল মোমেনীনের সাথে সাক্ষাৎ করবো মনস্থ করেছি। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর প্রশ্বকারীদের সাথে নিয়ে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করলেন। তিনি বললেন, তুমি কবে এসেছো? তিনি বললেন, অমুক দিন। হযরত ওমর আবার বললেন, তুমি কি অনুমতি নিয়ে এসেছো? বর্ণনাকারী বললেন, আব্দুল্লাহ এ প্রশ্নের কি জবাব দিলেন, তা আমি জানি না। এরপর আব্দুল্লাহ বললেন, আমীরুল মোমেনীন! কিছু লোক মিসরে আমার সাথে দেখা করে বলেছে যে, আমরা আল্লাহর কেতাবে এমন অনেক বিষয় দেখতে পাই, যার অনুসরণ করার আদেশ দেয়া হয়েছে, কিন্তু তা অনুসরণ করা হয় না। এই বিষয়ে তারা আপনার সাথে দেখা করে এ কথা বলতে চায় । আমীরুল মোমেনীন বললেন, আচ্ছা, ওদেরকে আমার কাছে নিয়ে এসো । আব্দুল্লাহ বলেন, “আমি তাদেরকে তার কাছে নিয়ে এলাম |” বর্ণনাকারী আবু দাউদ বলেন, আমার প্রবল ধারণা এই যে, আব্দুল্লাহ ইবনে ওমর সমবেত করার স্থানের নাম “বাহু' বলেছিলেন- এরপর হযরত ওমর তার নিকটতম ব্যক্তিকে দিয়ে শুরু করলেন। তিনি বললেন, আল্লাহ তায়ালা ও ইসলামের দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি সমগ্র কোরআন অধ্যয়ন করেছো? সে বললো, জী হা । তিনি বললেন, তুমি কি তা নিজের ওপর বাস্তবায়িত করেছো? সে বললো, না। সে যদি হা বলতো, তাহলে তিনি তাকে জেরা করতেন। এরপর বললেন, তুমি কি কোরআনকে নিজের চোখে, নিজের কথাবার্তায় ও নিজের চাল চলনে বাস্তবায়িত করেছো? এভাবে প্রত্যেককে জিজ্ঞাসা করতে করতে শেষ ব্যক্তি পর্যন্ত এসে বললেন, ওমরের মায়ের দোহাই, বলো, তোমরা কি ওমরকে এই দায়িতৃ দিচ্ছো যে, সে জনগণকে আল্লাহর কেতাবের অনুসারী বানাক? আল্লাহ তায়ালা অবশ্যই জানতেন যে, আমাদের দ্বারা বনু গুনাহ সংঘটিত হবে । অতপর আলোচ্য আয়াত “যদি তোমরা নিষিদ্ধ বড়ো বড়ো গুনাহ পরিহার করো, তাহলে আমি তোমাদের অন্যান্য গুনাহ মাফ করে দেবো...।” পাঠ করলেন। অতপর বললেন, মদীনাবাসী কি তোমাদের আগমনের বিষয়টি জেনে গেছে? তারা বললো, না। তিনি বললেন, তারা যদি জানতো, তবে তোমাদের সাথে তাদেরকেও আমি এ উপদেশ দিতাম । এভাবেই অসাধারণ ও তীব্র অনুভূতিসম্পন্ন ও সংবেদনশীল মানুষ হযরত ওমর সমাজ ও ব্যক্তিবর্গের হৃদয়ের ওপর কর্তৃত্ চালাতেন। কোরআন তার অনুভূতিকে পরিশীলিত সুষম করে দিয়েছিলো । তাকে দিয়েছিলো সূক্ষ্ম ও নিখুত মানদন্ড । তিনি বলেছিলেন, “কিছু না কিছু গুনাহ যে আমাদের দ্বারা সংঘটিত হবে, তা আমাদের রব জানতেন ।” বস্তৃত আল্লাহ্ তায়ালা আমাদের সম্পর্কে আগে থেকে যা জানতেন, তা থেকে ভিন্নতর কিছু হতে পারি না এবং কখনো হতে পারবোও না। বিবেচ্য বিষয় হবে এটাই যে, আমরা কেমন দৃঢ় ও অবিচল ইচ্ছাশক্তি পোষণকরি, সঠিক পথ আকড়ে ধরতে কতোটা যত্নবান, কেমন চেষ্টা সাধনা করি। আনুগত্যের মানে উত্তীর্ণ হতে কতোটা আগ্রহী এবং সে জন্যে কেমন সমচেষ্ট। বিবেচ্য বিষয় হলো আমাদের ভারসাম্য, নিষ্ঠা ও একাগ্রতা, সরলতা ও মধ্যম আচরণ । উস্সম্পামে লালী এুকনযের অবস্থান পরবর্তী আয়াতে অর্থ সম্পদ এবং সমাজে তার সুষ্ঠু বন্টন ও-বিতরণ ব্যবস্থার বর্ণনা প্রসংগে পুরুষ ও স্ত্রী লোকদের মধ্যকর লেনদেন ও সম্পর্কের বিষয়ে উপসংহার টানা হয়েছে। এতে অভিভাবকত্রে চুক্তিসহ ও সাধারণ উত্তরাধিকার ব্যবস্থার বিশদ আলোচনা সূরার শুরুতেই করা হয়েছে। নীচের আয়াতের দিকে লক্ষ্য করুন,
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।