Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 ূ এ জন্যেই ইসলামে ক্ষমতা ও দায়িত্ব, প্রয়োজন ও কামনা বাসনা, দমন ও উৎসাহ দান, আদেশ ও ধমক, উদ্দীপনা ও সতকীঁকিরণ, পাপ-কাজের বিরুদ্ধে আযাবের কঠোর শাসানি ও ক্ষমার উদাস আশ্বাস প্রদানের মধ্যে এমন ভারসাম্য নিহিত। ইসলাম মানুষের কাছ থেকে শুধু এতোটুকুই প্রত্যাশা করে যে, সে আল্লাহর দিকে সর্বতোভাবে মনোনিবেশ করুক, এটা মনোনিবেশকরণে সে পুরোপুরি নিষ্ঠাবান ও আন্তরিক হোক এবং আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি অর্জনের সর্বাত্মক চেষ্টা সাধনা করুক। এরপর তার জন্যে রয়েছে আল্লাহর রহমত ও অনুগ্ধহ। আল্লাহর অনুথহ বান্দার দুর্বলতা ও অক্ষমতায় অনুকম্পার প্রদর্শন করে, তাওবা কবুল করে, ভুল 54550555584 ইসির ৮১581 চা দর সেটা সত্য বলে প্রমানিত হবে যদি সে আল্লাহ তায়ালা নিষিদ্ধ বড়ো বড়ো কাজ থেকে সংযত থাকে। পক্ষান্তরে সে যদি কবীরা গুনায় লিপ্ত হয়, তাহলে প্রমাণিত হয় যে, পাপের প্রতিরোধে তার কাছ থেকে যতোটুকু কষ্ট সাধনা প্রত্যাশা করা হয়েছিলো তা সে করেনি এবং তাতে সর্বশক্তি নিয়োগ করেনি । কেননা, কবীরা গুনাহগুলো এতোবড়ো স্পষ্ট যে, না জানা ও না বুঝার ওজুহাতে তাতে লিপ্ত হওয়া কারো পক্ষে সম্ভব নয়। এতদসত্তেও আন্তরিকতা সহকারে তাওবা করলে তা সব সময় আল্লাহর দয়া ও করুণার দৌলতে গ্রহণযোগ্য হয়ে থাকে । কেননা দয়াকে আল্লাহ তায়ালা নিজের জন্যে অপরিহার্য করে নিয়েছেন। তিনি বলেছেন, কোনো অন্যায় কাজ করলে অথবা নিজেদের ওপর যুলুম করলে আল্লাহ তায়ালাকে যারা স্মরণ করে, নিজেদের গুনাহের জন্যে ক্ষমা চায়- বস্তুত আল্লাহ তায়ালা ছাড়া কে গুনাহ মাফ করবে? এবং নিজেদের কৃতকর্মকে জেনেশুনে যারা অব্যাহত রাখে না।" দেরি মির ঠাসা কে হাহাহা “মোত্তাকী" বা সংযমী বলে অভিহিত করেছেন। এখানে আমাদের প্রতিপাদ্য বিষয় এই যে, কবীরা গুনাহ পরিহার করা হলে অন্য সকল গুনাহ সরাসরি আন্মাহর পক্ষ থেকে ক্ষমা করে দেয়া হয়। এখানে আল্লাহ তায়ালা মোমেনদের জন্যে সেই ব্যাপারেই প্রতিশ্রুতি ও সুসংবাদ দিয়েছেন । এখন প্রশ্ন জাগে যে, কবীরা গুনাহ কি কি? এ ব্যাপারে যেসব হাদীস বর্ণিত হয়েছে, তাতে কবীরা গুনাহের কিছু প্রকার বর্ণনা করা হয়েছে, পুরো সংখ্যা জানানো হয়নি । এ ধরনের প্রতিটি হাদীসে কিছুসংখ্যক কবীরা গুনাহ বর্ণনা করা হয়েছে, কোনোটাতে কিছু কম, কোনোটাতে কিছু বেশী। এ থেকে মনে হয় যে, এসব হাদীস কতকগুলো বাস্তব ঘটনার বর্ণনা দিয়েছে এবং প্রত্যেক হাদীসে সংঘটিত অবস্থার সাথে সংশ্লিষ্ট কবীরা গুনাহের উল্লেখ করা হয়েছে। তবে কবীরা গুনাহ তার প্রকার, সংখ্যা, পরিবেশ ও যুগ হিসাবে যতোই বিভিন্ন হোক না কেন, তাকে চেনা ও জানা কোনো মুসলমানের পক্ষে কঠিন কিছু নয়। এখানে আমি গুনাহ সম্পর্কে অত্যন্ত সতর্ক ও অত্যন্ত কঠোর মনোভাবের অধিকারী হিসেবে সুপরিচিতি হযরত ওমর ইবনুল খাত্তাবের একটি ঘটনা বর্ণনা করছি। এই ঘটনা থেকে জানা যাবে ইসলাম কিভাবে তার অনুভূতিকে এতো শাণিত ও সতেজ করেছিলো, তীব্র অনুভূতিসম্পন্ন মানদন্ড কিভাবে তার হাতে ভারসাম্যপূর্ণ ও নিখুঁত হয়েছিলো এবং তা সমাজের সমস্যাবলীর সঠিক প্রতিকারে তাকে সক্ষম করেছিলো ।

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।