1110://191717101-0101017895-00117 এর অব্যবহিত পর এসেছে আখেরাতের আযাবের হুমকি । যারা অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে, সেইসব আগ্রাসী যালেম শোষকদেরকে আখেরাতের শাস্তির হুমকি দেয়া হয়েছে। এ হুমকি দেয়ার আগে তাদেরকে পার্থিব জীবনে হত্যাকান্ড ও ধ্বংসলীলা থেকে সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে আত্মসাৎকারী যালেমদেরকেও এবং যাদের সম্পদ আত্মসাত করা হয় সেই মযলুমদেরকেও। কেননা গোটা সমাজই এ অপকর্মের কুফল ভোগ করে থাকে। যুলুম, শোষণ ও আগ্বাসনকে যখন অবাধে চলতে দেয়া হয় এবং পরস্ব অপহরণ ও আত্মসাতের প্রথা সমাজে চালু হয়ে যায়, তখন সেই সমাজের ওপর দুনিয়ায় ও আখেরাতে আল্লাহর আযাবের সিদ্ধান্ত বলবৎ হয়ে যায়। তাই পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “আর যে ব্যক্তি অন্যায়ভাবে এ নিষেধাজ্ঞা লংঘন করে এসব কাজ করবে, তাকে আমি আগুনে পোড়াবো । এটা আল্লাহর কাছে সহজ ব্যাপার” আয়াত ৩০) এভাবে ইসলামী বিধান দুনিয়ায় ও আখেরাতে মানুষের প্রবৃত্তির চারপাশে সীমারেখা স্থাপন করে। তার জন্যে আইন ও বিধি-নিষেধ রচনা করে । আর তার মনের ভেতর থেকেই এক সদাজাগ্রত প্রহরী নিয়োগ করে, যার কাজ হলো নির্দেশ গ্রহণ ও পালন করা এবং আইন বাস্তবায়ন করা । শুধু তাই নয়, ইসলামী বিধান সমাজের লোকদেরকেও পরস্পরের প্রতি তন্বীবধায়ক নিয়োগ করে। কেননা গোটা সমাজের ওপরই এর দায় দায়িতৃ বর্তে এবং অন্যায় ও অত্যাচারমূলক পরিবেশকে প্রতিরোধ না করলে ও অবহেলা করলে পৃথিবীতে ধ্বংস ও খুন খারাবী এবং আখেরাতে জবাবদিহীর দায় গোটা সমাজকেই বহন করতে হবে । “এটা আল্লাহর কাছে সহজ ব্যাপার ।* অর্থাৎ এই অবধারিত শাস্তি দিতে তাকে কেউ বাধা দিতে পারে না। এই শাস্তির কারণ যখন সংঘটিত হয়, তখন শাস্তি সংঘটিত হওয়া কেউ ঠেকাতে পারে না । শড়ো শুলাহ্ পর্িহাল কলে €ছাটো শুলাহ ক্ষমান আম্মা পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা মোমেনদেরকে একটি আশ্বীসবাণী শুনিয়েছেন। সেটি এই যে, অবৈধভাবে সম্পদ আত্মসাৎ করাসহ যাবতীয় “কবীরা গুনাহ” থেকে বিরত থাকতে আল্লাহ তায়ালা তাদেরকে রহমত করা, ক্ষমা করা এবং কবীরা গুনাহ ব্যতীত অন্য সকল গুনাহ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন । তিনি তাদের দুর্বলতার কথা জানেন বলেই তাদের প্রতিদান এবং বড়ো বড়ো গুনাহ থেকে সংযত থাকার বিনিময়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রেহাই দিতে চান। ৩১ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “যদি তোমরা বড়ো বড়ো নিষিদ্ধ কাজ পরিহার করো, তাহলে আমি তোমাদের বাদবাকী গুনাহ মাফ করে দেবো এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো ।' কতো উদার এই দ্বীন। কতো সহজ এর বিধি ব্যবস্থা! এতে উচ্চতা, মহত, পবিত্রতা, পরিচ্ছন্নতা ও আনুগত্যের যে আহ্বান ধ্বনিত হয়েছে, যেটুকু দায়িত্ব ও কর্তব্য, আদেশ ও নিষেধ জারী করা হয়েছে, তার একমাত্র লক্ষ্য হচ্ছে পবিত্র ও নিষ্পাপ ব্যক্তি গঠন ও অপরাধমূলক ও পরিচ্ছন্ন সমাজ গঠন । এই সমস্ত আহ্বান ও আদেশ নিষেধ জারি করার সাথে সাথে মানুষের দুর্বলতা ও অক্ষমতা সম্পর্কে সে সম্পূর্ণ সজাগ ও সচেতনতার ক্ষমতা ও সামর্থের সীমা সম্পর্কে সে অজ্ঞ নয়। তাই তার অসাধ্য কোনো দায়িত্ব সে তার ওপর চাপায় না।
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।