11110://1591717101-0101017895-00117 কিন্তু সুদ এই সকল দিক দিয়েই ব্যবসায়ের বিপরীত । আসল ব্যয়ের ওপর আরোপিত সুদ পরিশোধ করতে গিয়ে শিল্প কারখানার ব্যয়ভার বেড়ে যায়। আর এই বাড়তি ব্যয়ভার মেটাতে গিয়ে শিল্প কারখানা ব্যবসায়ী ও ভোক্তার ওপর বাড়তি মূল্য ধার্য করে এবং তা দিতে গিয়ে ব্যবসায়ী ও ভোক্তার ব্যয় বৃদ্ধি ঘটে, আর একই সাথে সুদ শিল্প বাণিজ্যকে এমন পথে পরিচালিত করে, যেখানে শিল্প কিংবা ভোক্তা জনসাধারণ কারোই স্বার্থ রক্ষিত হয় না। বরং এর প্রথম ও প্রধান লক্ষ্য হলো মুনাফার অংক বৃদ্ধি করা, যাতে শিল্প ঝণের সুদ পরিশোধ করা যায়। এই লক্ষ্য অর্জন করতে গিয়ে জনগণ যদি শুধু বিলাসদ্রব্ই ভোগ করতে থাকে এবং অত্যাবশ্যকীয় পণ্য দ্রব্যাদি থেকে বঞ্চিতই থেকে যায়, তথাপি তাতে সুদখোরদের কিছু এসে যায় না। সবচেয়ে বড়ো কথা এই যে, পুঁজির এই অব্যাহত ও তথাকথিত স্থায়ী মুনাফা (অর্থাৎ সুদ এবং লোকসান উৎপন্নকারী দুর্ঘটনাসমূহে তার অংশ গ্রহণ না করা যেমনটি ব্যবসা অংশগ্রহণ করে থাকে) এবং ব্যবসা বাণিজ্যে যে মানবীয় চেষ্টা সাধনা করা হয়ে থাকে, সেই চেষ্টা সাধনার ওপর এর নির্ভরশীলতা কম থাকা সুদী লেনদেন ও বাণিজ্যিক লেনদেনের পার্থক্য দিবালোকের মতো স্পষ্ট করে দেয়। এসব বৈশিষ্ট্য ও এর অন্যান্য খারাপ বৈশিষ্ট্য একত্রিত করলে সুদী অর্থ ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগের যে কালো তালিকা তৈরী হয়, তা তাকে মৃত্যুদন্ডে দভিত করার দাবী জানায়। ইসলাম তার বিরুদ্ধে এই দন্ডই ঘোষণা করেছে ।৮) সুদ ও বাণিজ্যের পার্থক্যের পাশাপাশি এই আপাত দৃশ্যমান সাদৃশ্যের কারণেই সুদের অকাট্য নিষেধাজ্ঞার অব্যবহিত পর “পারস্পরিক সম্মতিক্রমে বাণিজ্যিকে লেনদেন'কে বৈধ বলে উল্লেখিত ব্যতিক্রমী নির্দেশ দেয়া হয়েছে, যা ব্যাকরণবিদদের ভাষায় “এসতেছনা মুনকাতে' অর্থাৎ আগে বর্ণিত বিষয়টির সম্পূর্ণ পরিপন্থী বলে আখ্যায়িত । অতপর আয়াতের শেষাংশে বলা হয়েছে, “তোমরা নিজেদের হত্যা করো না। আল্মাহ তায়ালা তোমাদের প্রতি অনুকম্পাশীলঘ্' অন্যায়ভাবে পরস্পরের অর্থ সম্পদ আত্মসাতে নিষেধাজ্ঞা জারি করার পর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যবহ। পরস্পরের অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে সমাজ জীবনে তার কিরূপ ধ্বংসাত্মক প্রতিক্রিয়া হয়ে থাকে, সেই কথাই এই মন্তব্যে প্রস্ফুটিত হয়েছে। বস্তুত, এটি একটি হত্যাকান্ডই বটে! মোমেনদেরকে যখন আল্লাহ তায়ালা এ কাজ করতে নিষেধ করেন, তখন তিনি আসলে তাদের প্রতি দয়া পরবশ হয়ে এই হত্যাকান্ড থেকে বিরত রাখতে চান । বস্তুত এটি যথার্থই একটি হত্যাকান্ড । যখনই কোনো সমাজে অন্যায়ভাবে পরস্পরের সম্পদ আত্মসাৎ ও ভক্ষণের প্রবণতা বিস্তার লাভ করে, যথা সুদ, প্রতারণা, জুয়া, কালোবাজারী ও মওজুদদারী, জালিয়াতি, পরস্ব অপহরণ, ধোকাবাজী, ঘুষখুরী, চুরি এবং সন্ত্রম, নিরাপত্তা, বিবেক, চরিত্র ও ধর্ম প্রভৃতি অবিক্রয়যোগ্য জিনিস বিক্রয় করা হয় তখন সেই সমাজের মাধ্যমে ধ্বংস ও আত্মহননের পথই বেছে নেয় এবং সেটাই হয়ে দীড়ায় তার কপালের লিখন। আল্লাহ তায়ালা দয়া পরবশ হয়ে বান্দাদের এই ধ্বংসাত্মক হত্যাকান্ড থেকে নিবৃত্ত রাখতে চান। এটা হলো মোমেনদের ভার লাঘব করা ও তাদের মানবীয় দুর্বলতা থেকে রক্ষা করার যে ইচ্ছা তিনি পোষণ করেন তার একটি অংশ। মানুষ যখন আল্লাহর নির্দেশ অমান্য করে এবং তাদের প্রবৃত্তির অনুসারী হওয়া যাদের কাম্য তাদের আনুগত্য করে, তখন সে এই দুর্বলতারই শিকার হয় এবং তা তাকে ধ্বংস করে ছাড়ে। (৮) ইতিপূর্বে এই তাফসীরের সূরা বাকারায় সংশ্লিষ্ট আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমি বিষয়টি সবিস্তারে আলোচনা করেছি।
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।