11110://1591717101-0101017595-00117 নৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণকারী মার্কিন কমিটির প্রদত্ত তথ্যানুসারে মার্কিন জনগণের মধ্যে |. শতকরা ৯০ জন গোপন মরণ ব্যাধিতে আক্রান্ত । (এটি পেনিসিলিন ও স্ট্েপটোমাইসিনের ন্যায় এন্টিবায়োটিক ওষুধ আবিষ্কৃত হওয়ার আগেকার কথা)। “ডানভার* নগরীর বিচারপতি লান্ডাসী লিখেছেন যে, প্রতি দু'টি বিয়েতে একটি সেখানে তালাক সংঘটিত হয় ।” বিশিষ্ট আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানী আলেক্সিস কারেইল স্বীয় “রহস্য ঘেরা জীব মানুষ' নামক গ্রন্থে লিখেছেন, আমরা শিশুদের উদরাময়, সুক্ষ, ডিপথেরিয়া, টাইফয়েড, জ্বর প্রভৃতি রোগের মূলোৎপাটনের চেষ্টা করছি, কিন্তু বিকারগ্রস্ততা ও পুরুষতৃহীনতা এই দুটো ব্যাধি এখন ওইগুলোর স্থলাভিষিক্ত হচ্ছে। স্নায়বিক ও মানসিক ব্যাধির সংখ্যা এখন প্রচুর । কোনো কোনো মার্কিন রাজ্যের স্বাস্থ্য সদনে চিকিৎসাধীন পাগলের সংখ্যা অন্য সব কটি হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের চেয়ে বেশী। পাগল হওয়ার মতো স্নায়বিক বৈকল্য ও মানসিক দুর্বলতার সংখ্যাও বেড়ে চলেছে। ব্যক্তিকে নিজীবি ও পরিবারকে ধ্বংস করার কাজে উক্ত রোগ দু'টির অবদান সবচেয়ে লেশী। মানসিক বৈকল্য বা মস্তিষ্ক বিকৃতি মানব সভ্যতার জন্যে সংক্রামক ব্যাধির চেয়েও মারাত্মক । তাই, স্বাস্থ্য বিজ্ঞানী ও চিকিৎসা বিজ্ঞানীরা এখন পর্যন্ত নিজেদের মনোযোগ প্রধানত এই রোগের মধ্যে সীমিত রেখেছেন। জাহেলিয়াতের পংকে নিমজ্জিত দিশাহারা মানব জাতি প্রবৃত্তির পূজারীদের আনুগত্য করা ও আল্লাহর বিধানের আনুগত্য না করার কারণে যে শোচনীয় দুর্দশার শিকার হয়েছে, এ হলো তার কিছু নমুনা ।(€৭) আল্লাহর বিধানের উদার নীতির অনুসরণ করা হয়েছে, জন্মগতভাবে দুর্বল মানুষের দায়িত্ব গুরুভার লাঘব করা হয়েছে। তাকে তার ভাবাবেগ ও প্রবৃত্তির কামনা বাসনা থেকে রক্ষা করা হয়েছে, তাকে নিরাপদ পথ দেখানো হয়েছে এবং তাওবা, আত্মশুদ্ধি ও পবিত্রতা অর্জনের উপায় অবহিত করা হয়েছে। এ কথাই বলা হয়েছে ২৭ ও ২৮ নং আয়াতে । যেমন আল্নাহ তায়ালা চান তোমাদেরকে ক্ষমা করতে, আর যারা প্রবৃত্তির ...। €৭) .আজ থেকে প্রায় চার দশক আগে সাইয়েদ কুতুব শহীদ এই পরিচ্ছেদে পশ্চিমী দুনিয়ার বিয়ে তালাক ও যৌনতার ছড়াছড়ি সম্পর্কে যেসব তথ্য দিয়েছেন, তার তুলনায় সেসব দেশের যৌন পাগল মানুষগুলো এখন বহু দূর এগিয়ে নির্ঘাত ধ্বংসের কিনারে এসে দীড়িয়েছে। নতুন জরিপের নতুন কিছু তথ্য আমি তাফসীরের বিভিন্ন স্থানের টীকায় সংযোজন করেছি। কিন্তু পাঠকদের হাতে যখন এ তাফসীর পৌছুবে তখন এই ভয়াবহ তথ্যগুলোও পুরানো হয়ে যাবে। যেমন ১৯৬৪ সালের দিকে ইউরোপের মধ্যে সুইডেনে তালাকের হার ছিলো সর্বোচ্চ, এখন সে স্থান দখল করে নিয়েছে গ্রেট বৃটেন । সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী লন্ডনের ল্যামবেথ কাউন্সিলে অবৈধ সন্তানের হার প্রতি ৩ জনে ১ জন। আমেরিকার তথ্যগুলো আরো করুণ । সে ব্যাপারে অল্প বিস্তর তথ্য তো আমাদের পত্র পত্রিকায়ও রীতিমতো ছাপা হচ্ছে। আসল কথা হচ্ছে, গোটা পশ্চিমী দুনিয়া আজ ধ্বংসের অতল পধকে নিমজ্জিত। আল্লাহর আইনের বাইরে চলে দুনিয়ার মানুষগুলো আজ পশুত্বের এতো নীচু স্তরে গিয়ে উপনীত হয়েছে যে, সেখান থেকে উদ্ধারের কোনো আপাতত লক্ষণ দেখা যাচ্ছে না, ভয়াবহ ধ্বংসই আজ মনে হয় এদের একমাত্র ডেস্টিনী! হী তহাসে গ্রীক রোমান ব্যাবিলন-এদের কারো ধ্বংসকেই তাদের বড় বড় দালান কোঠা, প্রশ্বস্ত রাস্তাঘাট ও বিলাসী জীবন ধারার কোনোটাই রক্ষা করতে পারেনি । নিত্য নতুন কিছু তথ্যের জন্যে উৎসাহী পাঠকদের আমি আমার “দজ্জালের পা', “বিয়ে নিয়ে ইয়ে', তালাক নামা', প্রজন্মের প্রহসন ও সাক্ষীর কাঠগড়ায় নারী শীর্ষক নারী সিরিজের বইগুলো পড়ার আবেদন জানাবো ।-
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।