11110://1591717101-0101017595-00117 তুলনায় তিনগ্তণের সমান । আর কিশোর কিশোরীদের মধ্যে মদ খাওয়ার অভ্যাস ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। এর ফলশ্রুতিতে একটি আতংকজনক তথ্যের সন্ধান পাওয়া যায়। সুইডেনের প্রাপ্তবয়স্কদের এক-দশমাংশই হচ্ছে মানসিক বৈকল্যের শিকার । “সুইডেনের ডাক্তাররা বলেন যে, তাদের রোগীদের শতকরা ৫০ ভাগ এমন মানসিক বৈকল্যের শিকার, যা তাদের দৈহিক রোগের অনিবার্য ফল। আর একথা সন্দেহাতীত যে, অবাধ স্বাধীনতা অব্যাহত থাকলে এই মানসিক বৈকল্য বিপুলভাবে বাড়বে, পরিবার ধ্বংসের উপকরণ বৃদ্ধি পাবে এবং তাদের বংশ লোপ পাওয়া সম্ভাবনা দেখা দেবে । ... আমেরিকার অবস্থা এর চেয়ে মোটেই উন্নত নয়। সেখানে ক্রমেই অশুভ সংকেত ও কুলক্ষণসমূহ পরিদৃষ্ট হচ্ছে। অথচ মার্কিন জাতি এসব কুলক্ষণের দিকে দৃষ্টি দিচ্ছে না। কিন্তু বাহ্যিক অবয়ব যতোই সুদর্শন হোক না কেন, ধ্বংসের উপাদানগুলো এ জাতির দেহাভ্যন্তরে ৪8775754544 চাকচিক্য সত্তেও আভ্যন্তরীণ ধ্বংস প্রক্রিয়া কতো দ্রুত গতিশীল । যারা তাদের শত্রুদের কাছে বৃটেন ও আমেরিকার গোপন সামরিক তথ্য বিক্রি করে, তাদের সম্পর্কে জানা গেছে যে, তাদের অধিকাংশই কিন্তু অর্থাভাবের কারণে এ কাজ করে না, বরং যৌন বিকৃতির কারণেই তারা এ কাজ.করে, আর এই বিকৃতি তাদের সমাজে প্রচলিত যৌন অরাজকতা ও উচ্ছংখলতারই ফলশ্রুতি। ৃ্ কয়েক বছর আগের কথা । মার্কিন পুলিশ একটি বিরাট সংঘবদ্ধ দলের সন্ধান পেয়েছিলো । বিভিন্ন শহরে তাদের শাখা সক্রিয় ছিলো এবং উকিল ও ডাক্তারসহ সমাজের সর্বোচ্চ শিক্ষিত, শ্রেণীর লোকেরা তার অন্তর্ভুক্ত ছিলো । তাদের কাজ ছিলো, স্বামী অথবা স্ত্রীকে ব্যভিচারে লিপ্ত প্রমাণিত করে তালাক কার্যকর বলে গ্রহণ করার শর্ত হিসেবে ধার্য করেছিলো । এভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে যে পক্ষ অপর পক্ষকে অপছন্দ করে সে এই কুচক্রী দলটির সাহায্য নিয়ে তাদের অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে প্রতিপক্ষকে পাকড়াও করার পর তার ওপর নিজের দাবী প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আসলে সেই অপরাধী চক্রটিই তাকে নিজেদের ফীদে আটকে দেয়। অনুরূপভাবে এও অনেকের জানা যে, সেখানে এমন কিছু কার্যালয় রয়েছে যার কাজ হলো স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়া স্ত্রীদের এবং স্ত্রীকে ছেড়ে পালিয়ে যাওয়া স্বামীদের অনুসন্ধান চালানো । অথচ সেটি এমন একটি সমাজ, যেখানে স্বামী জানে না যে, বাসায় ফিরে সে স্ত্রীকে বাসায় পাবে, না দেখবে যে, সে নতুন কোনো প্রেমিকের হাত ধরে উধাও হয়ে গেছে। আর স্ত্রীও জানে না যে, তার সকালে বেরিয়ে যাওয়া স্বামী আবার.বাড়িতে ফিরে আসবে, না অধিকতর আকর্ষণীয় ও সুন্দরী কোনো নারী তাকে ছিনতাই করে নিয়ে যাবে। সেটা এমন এক হতঙ্ছাড়া সমাজ, যেখানে পরিবারগুলো নিরন্তর এরূপ অস্থিরতার মধ্যেই জীবন ধারণ করে থাকে এবং উদ্বেগের তীব্রতায় কারো স্সায়ু বিন্দুমাত্র স্বস্তি পায় না। সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক প্রধান এই তথ্য প্রকাশ করেছেন যে, আমেরিকার প্রতি সাতজন যুবকের মধ্যে ছয়জনই নৈতিক অধোপতনের কারণে সামরিক বাহিনীতে যোগদানের অযোগ্য প্রমাণিত হচ্ছে। অথচ পঁচিশ বছর আগেও একটি মার্কিন পত্রিকায় লেখা হয়েছিলো, “তিনটি শয়তানী উপকরণ আমাদের পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে। এই তিনটি একত্রে বিশ্ববাসীর জন্যে জাহান্নাম প্রজ্্বলিত করার কাজে নিয়োজিত রয়েছে। এর প্রথমটি হচ্ছে অশ্রীল ও
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।