Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017895-00117 “প্যারিসের একটি উপশহরের কলেজের অধ্যক্ষ লবোল বিয়োর্ড বলেন, সাধারণ তরুণরা বিয়ের মাধ্যমে তাদের ঘরেও ব্যভিচার চালু করতে চায় । কেননা, তারা দশ বছর বা তারও বেশী সময় লাগামহীন পাপাচারে লিপ্ত হয়ে ভবঘুরে জীবন কাটায় । এরপর তাদের জীবনে এমন একটা সময় আসে, যখন সেই ছন্নছাড়া স্থিতিহীন জীবনে তাদের ক্লান্তি এসে যায়। ফলে কোনো এক নির্দিষ্ট মহিলাকে বিয়ে করে। এর মাধ্যমে আসলে তারা বাইরের স্বেচ্ছাচারমূলক লাগামহীন যৌনতা আর গৃহাভ্যন্তরের শাস্তশিষ্ট জীবনকে মিলিয়ে একাকার করতে চায় ।* এভাবেই ফ্রান্সের অধপতন ঘটেছে। এভাবেই সে প্রতিটি যুদ্ধে পরাজিত হয়েছে। এভাবেই সে ক্রমাৰয়ে সভ্যতার মঞ্চ থেকে হারিয়ে যাচ্ছে এবং এমনিভাবে একদিন হয়তো তার অস্তিত্ও বিলীন হয়ে যাবে । অবশেষে আল্লাহর অমোঘ বিধান বাস্তব রূপ লাভ করবে । তবে সেটা মানুষ যতো দ্রুত দেখতে চায়, হয়তো বা তার চেয়ে বিলম্বেও ঘটতে পারে। এ পাপের রাজ্যে অপেক্ষাকৃত নবীন যে দেশগুলো এখনো ধ্বংসের আলামত ততো স্পষ্ট নয়, সেখানকার বিরাজমান অবস্থার কিছু নমুনাও তুলে ধরছি, সাম্প্রতিককালে সুইডেন সফরকারী জনৈক সাংবাদিক সুইডেনে প্রেম প্রণয়ের স্বাধীনতা, বস্তুগত সমৃদ্ধি ও প্রাচূর্য এবং সেখানকার সমাজে প্রচলিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কিছু বিবরণ দেয়ার পর বলেন, 'এ কথা সত্য যে, জাতিকে চমকপ্রদ অর্থনৈতিক মানে উন্নীত করা, এর শ্রেণী বিভেদ দূর করা এবং জীবনে যতো রকমের সমস্যা ও দুঃখ দুর্বিপাক কল্পনা করা যেতে পারে তা থেকে দেশবাসীর মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদেরও চূড়ান্ত স্বপ্রসাধ, আর আমরা সর্বশক্তি নিয়োগ করে এই স্বপ্রসাধই পূরণের চেষ্টায় নিয়োজিত, তখন প্রশ্ন জাগে যে, এই স্বপ্রসাধ বাস্তবায়নের পর তার অন্যান্য ফলগুলোকেও কি আমরা মেনে নিতে পারবো? এই আদর্শ সমাজের কালো দিকটাকে কি আমরা গ্রহণ করবো? “অবাধ প্রেম প্রণয়” এবং পরিবারের ওপর তার ক্ষতিকর প্রভাব কি আমরা মেনে নিতে পারবো? আসুন, আমরা পরিসংখ্যানের আলোকে কথা বলি। “জীবনে স্থিতিশীল অবস্থান পরিবার গঠনে উৎসাহ প্রদানকারী এতোসব উপকরণ থাকা সন্তেও সুইডেনের লোকসংখ্যা বিলীন হওয়ার পথে। যে দেশ মেয়েদের বিয়েতে পর্যন্ত রাষ্ট্রীয় আনুকূল্য দেয়, অতপর তার সন্তানদের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে বেরিয়ে আসা পর্যন্ত জীবনের যাবতীয় ব্যয়ভার বহন করে, সেই দেশ ধীরে ধীরে আদৌ সন্তান জন্ম না দেয়ার পথে এগুচ্ছে! এরই পাশাপাশি বিবাহিতদের হার ক্রমেই-হাস পাচ্ছে, আর বেড়ে চলেছে অবৈধ সন্তানদের শতকরা হার। আরো লক্ষণীয় যে, শতকরা বিশ ভাগ প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ আদৌ বিয়েই করে না।' | শিল্পায়নের যুগ এবং সেই সাথে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণ প্রক্রিয়া সুইডেনে শুরু হয়েছে ১৮৭০ সালে । সেই বছর অবিবাহিত মায়েদের হার ছিলো শতকরা সাতজন ।' ১৯২০ সালে এসে এই হার দীড়ায় শতকরা ১৬। পরবর্তী পরিসংখ্যান আমি সংগ্রহ করতে পারিনি । তবে নিসন্দেহে তা ক্রমবর্ধমান ।” ৫) “সুইডেনের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ “অবাধ প্রেম প্রণয়' সম্পর্কে একাধিক জরিপ চালিয়েছে। এসব জরিপ থেকে জানা গেছে যে, যুবকরা ১৮ বছর বয়সে পা দেয়ার আগে এবং বিয়ে ছাড়াই (৪) “আল হেজাব' (পর্দা) ওস্তাদ সাইয়েদ আবুল আলা মওদুদী । €৫) স্মরণ রাখা দরকার যে এই তাফসীর লেখা হয়েছে আজ থেকে প্রায় ৪০ বছর আগে ।-সম্পাদক। বিলাল শর্থ ৯

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।