11110://15917171101-0101017595-00117 এবং, বল কিংবা স্বেচ্ছাচার ছাড়া আর কোনো নিয়ম নীতি নারী পুরুষের যৌন মিলনকে বাধাগ্রস্ত করে না। এমন একটি সমাজই তারা প্রতিষ্ঠা করতে চায়। এতোসব অরাজকতা ও অনাচারকে তারা শুধু ব্যক্তি স্বাধীনতার নামে চালু করতে চায়। অথচ এটা স্বাধীনতা নয়, এটা উদ্দাম স্বেচ্ছাচার ও বন্য পাশবিকতা। বস্তুত এটাই সেই সর্বাত্বক বিপথগামিতা, যা থেকে আল্লাহ তায়ালা মোমেনদেরকে সতর্ক করেছেন। একেই তিনি প্রবৃত্তির অনুসারীদের দ্বারা মানব জাতির অকল্যাণ সাধনের ইচ্ছা নামে আখ্যায়িত করেছেন এবং এটা থেকে তাদের সতর্ক থাকতে বলেছেন। নৈতিক অধপতনের দিক দিয়ে মুসলিম সমাজকে জাহেলিয়াতের পর্যায়ে নামিয়ে আনার জন্যে তাদের চেষ্টার অবধি ছিলো না। অথচ মুসলিম সমাজ আল্লাহর নির্মল ও নির্ভুল বিধানের কল্যাণে নৈতিক দিক দিয়ে জাহেলী সমাজের চেয়ে অনেক উন্নত ও অতুলনীয় ছিলো । নিম্নমানের নাটক সিনেমা ও অন্যান্য সাজ সর. ম দ্বারা আজও মুসলিম সমাজকে জাহেলী সমাজে পরিণত করার চেষ্টা চলছে। পাশবিক স্বেচ্ছাচারের পথে যে বাধাবিঘ্ন এখনো অবশিষ্ট আছে তা ধ্বংস করার প্রয়াস চলছে। আল্লাহর বিধান ছাড়া এই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। একটি সংঘবদ্ধ নিযে ভারা এই বিধির ভাতা তিন দানার গারিতির নর থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবে। যান অনাচ্লান্ন কিভাবে সভ্ততান্র বিপর্যয় ডেকে আনে এই পর্যালোচনার পরবর্তী পর্যায়ে মানুষের জন্মগত দুর্বলতা এবং এই দুর্বলতার প্রতি আল্লাহর দয়া ও করুণার বর্ণনা দেয়া হয়েছে। দুর্বল মানুষদেরকে আল্লাহর বিধানে বেশ কিছু রেয়াত দেয়া হয়েছে এবং ক্ষতি ও কষ্টের কারণ দূর করে তাকে সহজ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, আল্লাহ তায়ালা চান, তোমাদের ভার লাঘব করতে, বস্তুত মানুষকে সৃষ্টিই করা হয়েছে দুর্বল করে।' পূর্ববর্তী আয়াতসমূহে আলোচিত জীবনের এই নির্দিষ্ট ক্ষেব্রটিতে, বিশেষ করে এতে যেসব আইন ও বিধি ব্যবস্থা চালু রয়েছে তাতে উদার নীতির ছাপ সুস্পষ্ট । এতে মানুষের স্বভাব-প্রকৃতির দাবী ও চাহিদাকে স্বীকার করা হয়েছে, সেইসব দাবী ও চাহিদা পূরণের ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলোর শক্তিকে উত্তম ফলদায়ক ও কল্যাণকর ক্ষেত্রে এবং পবিত্র পরিচ্ছন্ন ও উন্নত পরিবেশে সুষ্ঠু প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। অথচ তা করতে গিয়ে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের স্বাভাবিক জৈবিক চাহিদা দমনে তাদের ওপর এমন কোনো কঠোর চাপ প্রয়োগ করেননি, যাতে তারা মাত্রাতিরিক্ত কষ্ট পায় এবং এর ফলে ইসলাম থেকে বিচ্যুত হয়। অনুরূপভাবে জৈবিক দাবী ও চাহিদা মেনে নিতে গিয়ে তাকে অধপতনের সীমাহীন ও লাগামহীন স্বাধীনতাও দেননি । - অপরদিকে জীবনের সাধারণ ও সামধ্বিক ক্ষেত্রের জন্যে আল্লাহর যে পূর্ণাংগ ও সর্বাত্মক বিধান প্রণীত ও প্রবর্তিত হয়েছে, তাতেও উদারতার মনোভাব সুস্পষ্ট । কেননা, তাতে মানবীয় স্বভাব প্রকৃতি, স্বাভাবিক শক্তি সামর্থ এবং প্রকৃত চাহিদা ও প্রয়োজনের দিকে লক্ষ্য রাখা হয়েছে। তার সকল গঠনমূলক শক্তিকে স্বাধীনভাবে বিকশিত হওয়ার সুযোগ দেয়া হয়েছে এবং তাকে এমন বর্ম পরানো হয় যা তাকে ধ্বংস থেকে রক্ষা করে। অনেকের ধারণা, আল্লাহর বিধানের আনুগত্য করা, বিশেষত নারনারীর সম্পর্কের ক্ষেত্রে | মাত্রাতিরিক্ত কড়াকড়ি মেনে নেয়ারই শামিল, আর যারা প্রবৃত্তির লালসার অনুগামী তাদের সাথে চলা সহজ ও আরামদায়ক। কিন্তু এটা মস্তবড়ো একটা ভ্রান্ত ধারণা । প্রবৃত্তির কামনা বাসনাকে
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।