1110://1591717101-0101017595-00117 মৌলিকত্রে দিক দিয়ে তা সর্বকালে একইরকম । তার উদ্দেশ্য এই যে, তোমাদের প্রতি অনুগ্যহ ও ক্ষমা করতে ইচ্ছক ৷ তিনি তোমাদেরকে পাপের পথ থেকে ফিরে আসার পথ প্রদর্শন করতে চান এবং সেই পথ সহজ ও সুগম করতে চান। “আল্লাহ তায়ালা মহাজ্ঞানী ও মহা প্রজ্ঞাবান।” বন্তুত তীর জ্ঞান ও প্রজ্ঞাই সেসব আইন ও বিধানের উৎস। তার অসীম ও নির্ভুল জ্ঞান ও বুদ্ধিমত্তার বলেই এসব নির্দেশ তৈরী হয়েছে! তোমাদের সত্ত্বা ও তোমাদের অবস্থা সম্পর্কে এবং তোমাদের জন্যে কি কি কল্যাণকর ও উপযোগী সে সম্পর্কে তার রয়েছে নির্ভুল জ্ঞান, আর তার রচিত বিধানের প্রকৃতি ও বাস্তবায়নের সৃষ্ষ্াতিসূন্ষ্ম দিকসমূহ সম্পর্কে তীর রয়েছে যথার্থ প্রজ্ঞা ও বিচক্ষণতা । “আর আল্লাহ তায়ালা চান তোমাদেরকে ক্ষমা করতে এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে, তারা চায় যেন তোমরা সর্বতোভাবে বিপথগামী হও ।' এই ক্ষুদ্র একটিমাত্র আয়াত স্পষ্ট করে বলে দিচ্ছে আল্লাহ তায়ালা তার রচিত বিধান দ্বারা মানুষের কী উপকার করতে চান, আর প্রবৃত্তির পূজারী ও আল্লাহর বিধান অমান্যকারীরাই বা কী চায়। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, আল্লাহর বিধানকে যারাই লংঘন করে, তারা প্রবৃত্তির অনুসারী ছাড়া কিছু নয়। বিধান বলতে যা বুঝায়, তা আত্মসংযম, দৃঢ়তা ও সতর্কতামূলক বিধান । এর বাইরে প্রবৃত্তির গোলামী, স্বেচ্ছাচারিতা, ভ্রষ্টতা, বিপথগামী ও পাপাচার ছাড়া আর কিছু নেই। আল্লাহ তায়ালা মানব জাতিকে তীর বিধান উপহার দেন, তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, তার উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই- তাদেরকে ক্ষমা করা, তাদেরকে সুপথ দেখানো এবং পদস্থলন থেকে রক্ষা করা । তাদেরকে তিনি উন্নতি ও উত্কর্ষের সর্বোচ্চ শিখরে উন্নীত করতে চান । পক্ষান্তরে প্রবৃত্তির অনুসারীরা কী চায়? তারা চায় মানব জাতিকে আল্লাহর অনুমোদিত ও অপছন্দনীয় পথে নিয়ে যেতে । সঠিক নির্ভুল ও উন্নতর পথ থেকে তাদেরকে বিচ্যুত ও বিপথগামী করাই তাদের উদ্দেশ্য । পূর্ববর্তী আয়াতগুলোতে যে বিশেষ ক্ষেত্রটি সম্পর্কে আলোচনা করা হয়েছে, তা হচ্ছে পরিবারকে সংগঠিত করা, সমাজকে পবিত্র ও পরিচ্ছন্ন করা, নারী ও পুরুষের মিলনের জন্যে আল্লাহর মনোনীত একমাত্র নির্মল নিফলংক ও পবিত্র পন্থার সন্ধান দেয়া । এই পন্থা ছাড়া আর সকল পন্থাকে নিষিদ্ধ করা এবং হৃদয় মনের কাছে তাকে ঘৃণ্য ও ধিক্কারযোগ্যরূপে চিহ্নিত করা । এই বিশেষ ক্ষেত্রটিতে আল্লাহ তায়ালাই বা কী চান আর প্রবৃত্তির অনুসারীরাই বা কী চায়, সেটাও পর্যালোচনা করে দেখা যাক। এ আয়াতগুলোতে আল্লাহর কাম্য কী তা ব্যাখ্যা করা হয়েছে । এতে বলা হয়েছে যে, শৃংখলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করা, পবিত্রতা ও পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা এবং সর্বাবস্থায় মুসলিম সমাজের কল্যাণই আল্লাহর কাম্য । পক্ষান্তরে প্রবৃত্তির গোলামদের ইচ্ছা হলো প্রতিটি জৈবিক কামনা ও চাহিদাকে চরিতার্থ করার অবাধ ও লাগামহীন স্বাধীনতা প্রদান করা এবং তাকে নৈতিক, ধর্ময়ি অথবা সামাজিক সকল প্রকারের প্রভাব থেকে মুক্ত করা । তারা চায় সমাজে যৌন অনাচার অবাধে চলতে থাকুক। যে সমাজে যৌন উন্মাদনা ও উত্তেজনা মানুষের হৃদয়ের শান্তি কেড়ে নেয়, স্নায়ুকে উদ্বিগ্ন করে, পরিবারকে দুশ্চন্তগ্রস্ত করে, ইযযত আবরু ও সতিত্কে বিপন্ন করে এবং পরিবার ব্যবস্থার মূলোৎপাটন করে যে সমাজে উদ্দাম যৌনতায় ভেসে গিয়ে মানুষগুলো সব পশুতে পরিণত হয়
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।