1010://151911101.-010101595.00দা) করা হয়েছে । এই একই উদ্দেশ্যে তাদের জন্যে মোহরানা আবশ্যকীয়রূপে ধার্য করা হয়েছে, যেন তাদের এই সম্পর্ক বৈবাহিক সম্পর্ক রূপে পরিগণিত হয়- রক্ষিতা বা বেশ্যার সম্পর্ক রূপে নয়। অপরদিকে তাদের পাপাচারের জন্যেও তাদেরকে দায়ী করা হয়েছে। তবে নম্তার সাথে তাদের অবস্থাকে বিবেচনা করে । কারণ আল্লাহ তায়ালা হচ্ছেন “অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু ।' বাদী দাসীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হওয়ার পর এবং দাসীদের ক্ষেত্রে শাস্তি লঘু করার বিষয়ের পর এই ক্ষমা ও দয়ার কথা বলা হয়েছে। আর এই স্থানটি হচ্ছে সে দু'টো গুণাবলী উল্লেখ করার জন্যে অত্যন্ত উপযুক্ত স্থান। কারণ ভুল যেখানে, সেখানেই আল্লাহর ক্ষমা, অক্ষমতা যেখানে, সেখানেই আল্লাহর দয়া। পারিবারিক ব্িবিধালেক পর্যালোচনা এরপর আলোচ্য এই ৫ম রুকুর) শুরু থেকেই বিধি ব্যবস্থা সম্পর্কে সামগ্রিক পর্যালোচনা করা হয়েছে। ইসলামী বিধানে পরিবার সম্পর্কে যে পথনির্দেশনা এসেছে সেগুলো নিয়েই এ পর্যালোচনা শুরু হয়েছে। মুসলিম সমাজকে জাহেলী জীবনের হীনতা থেকে উদ্ধার করে উচ্চতর মর্যাদায় আসীন করাই সেসব বিধি ব্যবস্থার লক্ষ্য ৷ মুসলিম উম্মাহর মানসিক, নৈতিক ও সামাজিক মানকে উন্নতি ও উৎকর্ষের সর্বোচ্চ ব্যবস্থার দ্বারা আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর কী কল্যাণ সাধন করতে চেয়েছেন এই পর্যালোচনার মধ্যে দিয়ে তা স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে। আর যারা প্রবৃত্তির খেয়ালখুশী মতো চলতে চায় এবং আল্লাহর বিধান লংঘন করতে চায়, তারাই বা মুসলিম জাতিকে কোন গন্তব্যে নিয়ে যেতে চায়? আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ তায়ালা তোমাদের জন্যে সুস্পষ্টভাবে বর্ণনা করতে তোমাদের পূর্ববরতীদের রীতিনীতি... আল্লাহ তায়ালা তোমাদের ভার লাঘব করতে চান। বস্তৃত মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে।” আয়াত ২৬, ২৭, ২৮) | |. আল্লাহ তায়ালা মানুষকে স্নেহ ও কৃপা করেন। তাই তার আইন কানুনের নিগুঢু উদ্দেশ্য কী তা তিনি বর্ণনা করেন এবং তীর বিধানে তাদের জন্যে যে কল্যাণ ও মংগল রয়েছে তা তাদেরকে অবহিত করেন। তিনি তাদেরকে সম্মানিত করেন এবং এতোটা উচ্চ মর্যাদা দেন যে, তাদের কাছে তার আইন ও বিধানের উদ্দেশ্য নিজেই ব্যাখ্যা করেন। “আল্লাহ তায়ালা তোমাদের জন্যে সুস্পষ্টভাবে বর্ণনা করতে চান ...।' অর্থাৎ আল্লাহ তায়ালা তার আইনের নিগৃঢ়ু উদ্দেশ্য ও রহস্য তোমাদের কাছে উন্মোচন করতে চান। তিনি চান যে, তোমরা এর উদ্দেশ্য ও রহস্য বুঝতে পারো, তা নিয়ে চিন্তা গবেষণা করো এবং উন্মুক্ত চোখ ও মনমগয নিয়ে তাকে হৃদয়ংগম করো । আল্লাহর বিধান কোনো গোলকধাধা বা দুর্জেয় ও দুর্ভেদ্য রহস্য নয়, আর তা কোনো হঠকারী আদেশ নিষেধও নয় যে, তার কোনো কারণ বা উদ্দেশ্য থাকবে না। তার নিগৃঢ় রহস্য উপলব্ধি করা তোমাদের আয়্তাধীন। তার ব্যাখ্যা বিশ্লেষণ জানার তোমাদের অধিকার রয়েছে। এই উক্তি দ্বারা প্রকৃতপক্ষে মানুষকে যে কতো সম্মান ও মর্যাদা দেয়া হয়েছে এবং কতো আদর ও ন্নেহসিক্ত করা হয়েছে, তা শুধু আল্লাহর প্রভূত ও বান্দার দাসত্রে স্বরূপ ও পরিধি যারা বোঝে তারাই উপলব্ধি করতে পারে। “আর তিনি তোমাদের পূর্ববতীদের রীতিনীতি তোমাদেরকে জানাতে চান ।” .... অর্থাৎ আল্লাহর বিধান শুধু তোমাদের ওপরই প্রবর্তিত হয়নি, বরং এ বিধান সর্বকালের সকল মানুষের জন্যেই আল্লাহর মনোনীত । এ বিধানের মূলনীতিগুলো অপরিবর্তিত ও অধিকৃত।
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।