11110://1591717101-0101017895-00117 পাপাচারে লিপ্ত হওয়ার ক্ষমতাকে লুপ্ত বলে গণ্য.করা হয়নি। কারণ এটা অবাস্তব ও অযৌক্তিক। অপরদিকে তার বাস্তব অবস্থাকে উপেক্ষা করে তাকে একজন স্বাধীন রমণীর শাস্তির সমপর্যায়ের শাস্তিও প্রদান করা হয়নি। কারণ উভয়ের অবস্থা ও পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন পর্যায়ের ও ভিন্ন প্রকৃতির । তদ্রুপ জাহেলী সমাজের প্রচলিত নিয়ম অনুসারে এখানে কেবল দুর্বলদের সাথেই কঠোরতা প্রদর্শন করে না। আধুনিক জাহেলিয়াতের এই কুণ্বভাৰ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার সমাজে বর্ণ বৈষম্যের আকারে এখনও বিদ্যমান রয়েছে । ফলে সেখানে উচ্চশ্রেণীর একজন শ্বেতাংগীর বেলায় যা ক্ষমাযোগ্য তা একজন দুর্বল শ্রেণীর অশ্বেতাংগীর বর্ণের বেলায় নয়। অর্থাৎ জাহেলিয়াতের রূপ চিরকালই অভিন্ন, আর ইসলামের রূপও চিরকালই অভিন্ন ।”৩) আয়াতের শেষাংশে বলা হয়েছে যে, বাদী দাসীদের সাথে বিয়ে কেবল তাদের জন্যে বৈধ বলে আখ্যায়িত করা হয়েছে যারা পাপে লিপ্ত হওয়ার বা দুর্ভোগে নিপতিত হওয়ার আশংকা করে। তবে এর সম্ভাবনা না থাকলে ধৈর্যধারণ করাই উত্তম । কারণ এ জাতীয় বিয়ের মাঝে সমস্যা ও অসুবিধা রয়েছে যার প্রতি ইতিপূর্বে ইঙ্গিত করা হয়েছে। তাই বলা হয়েছে, 'তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপু হওয়ার ব্যাপারে ভয় করে এ ব্যবস্থা তাদের জন্মে । আর যদি ধৈর্যধারণ করো, তবে তা তোমাদের জন্যে উত্তম ।' আল্লাহ তায়ালা চান না তীর বান্দারা ব্যভিচারে লিপ্ত হোক, তারা ভোগান্তির সম্মুখীন হোক এটাও তিনি চান না এবং তিনি এও চান না যে, তারা কোনো বিপর্যয়ের মুখে নিপতিত হোক । যে বিধান তিনি স্বয়ং বান্দাদের জন্যে মনোনীত করেছেন, সে বিধান যেহেতু তাদের কাছে উন্নত চরিত্র ও নৈতিকতার দাবী করে, কাজেই এই দাবী এই চাওয়া সম্পূর্ণরূপে তাদের মানবীয় প্রকৃতির সীমারেখার মাঝেই হতে হবে এবং হতে হবে তাদের সুপ্ত শক্তি সামর্থ ও বাস্তব প্রয়োজন অনুসারে । এই হিসেবে এটা একটি সহজ সরল বিধান যা মানবীয় প্রকৃতির প্রতি লক্ষ্য রাখে, তার প্রয়োজনীয়তাকে স্বীকার করে এবং দরকারসমূহকে বিবেচনা করে । একই সময় এই বিধান অধপতিত পংকিলতায় নিমজ্জিত কোনো ব্যক্তিকে বাহবাও দেয় না এবং তাদের গুণকীর্তনও করে না। তদ্রপ পাপাচারের উর্ধে অবস্থান করার মতো প্রচেষ্টার অভাব অথবা লালসা ও প্রলোভন দমনের অভাবের অপরাধ থেকে অব্যাহতিও তাদেরকে প্রদান করে না। এখানে ইসলাম যে নীতি ও পন্থা অবলম্বন করে তা হলো, যতোদিন পর্যন্ত না স্বাধীন সতী নারীকে বিয়ে করার সামর্থ লাভ করতে না পারে ততোদিন ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান করা । কারণ সে সকল স্বাধীন নারীই প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্য । তাদের দ্বারাই সুষ্ঠু পরিবার ও সন্বাত্ত পরিবার গঠিত হতে পারে। তারাই সন্তানদের উপযুক্ত শিক্ষা দীক্ষা দিতে পারে। তাদের পক্ষেই স্বামীর মান-মর্যাদা রক্ষা করা সম্ভব ৷ তবে পাপাচারে লিপ্ত হওয়ার আশংকা থাকলে কেবল তখনই বাদী দাসীদেরকে বিয়ে করার অনুমতি থাকবে । এক্ষেত্রে আবার সেসব বাদীর মর্যাদা ও স্থানকে সমুন্নত করার লক্ষ্যে তাদেরকে “বীদী" না বলে “যুবতী" বলা হয়েছে। তাদের মনিবদের স্বামী ওন্ত্রী উভয়কে পরস্পরের অংগ হিসেবে আখ্যায়িত করে তাদের ঈমানকেই সম্পর্কের প্রধান ভিত্তি গণ্য €১) মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ আফ্রিকায় অবশ্য এখন বর্ণবাদ কিছুটা কমে এসেছে, কিন্তু এসব সমাজের রন্্রে রন্ত্রে বর্ণবাদ যে অভিশাপ ছড়িয়েছে তার থেকে মুক্তির কোনো লক্ষণ বিশ্বের কোথাও দেখা যাচ্ছে না, আধুনিক সভ্যতার কেন্দ্র বলে পরিচিত বৃটেনে বছরে কতো হাজার বর্ণবাদী ঘটনা ঘটে সেখানকার পত্র পত্রিকার পাতা উল্টালেই তার প্রমাণ পাওয়া যাবে ।-সম্পাদক
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।