Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 যায়। সুতরাং একজন স্বাধীন নারীর মাঝে সতীত্ ও সন্ত্রম রক্ষার যে সুযোগ থাকে তা কোনো বাদী দাসীর বেলায় থাকে না। অধিকন্তু, পারিবারিক মান মর্যাদা ক্ষুণ্ন হওয়ার ভয়ও তাদের মাঝে অবশিষ্ট থাকে না। সর্বোপরি এদের গর্ভে যে সন্তান জন্ম নেয় সমাজ তাদেরকে স্বাধীন রমণীর গর্ভে জন্ম নেয়া সন্তানদের তুলনায় কিছুটা নিচু দৃষ্টিতে দেখে । কাজেই তাদের সাথে দাসত্বের একটা ছাপ কোনো না কোনোভাবে থেকেই যায়। আর যে সমাজে এই আয়াত অবতীর্ণ হয়েছে, সে সমাজে এসব কয়টি দিকই বিদ্যমান ছিলো । এ সকল দিক বিবেচনা করেই ইসলাম চায় না যে, কোনো স্বাধীন মুসলিম পুরুষ সামর্থ থাকা সত্তেও কোনো বাঁদী দাসীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হোক । বরং সামর্থ না থাকলে এবং অপেক্ষা করা কঠিন হয়ে পড়লে কেবল তখনই একজন দাসীকে বিয়ে করার অনুমতি দেয় । কিন্তু সমস্যার সৃষ্টি হলে, পদশ্থলনের ভয় দেখা দিলে তখন আর ইসলাম মানুষের সাচ্ছন্দ্য ও আরাম আয়েশের পথে বাধা সৃষ্টি করে না। তাই এমন পরিস্থিতিতে মালিকানাধীন কোনো মোমেন দাসীর সাথে বিয়েকে বৈধ বলে ঘোষণা করে। _ এ ক্ষেত্রে সেই সকল দিক বিবেচনায় রাখা হয়েছে যা স্বাধীন নারীদের বিয়ের ক্ষেত্রে করা হয়ে থাকে । প্রথমত তাদেরকে মোমেন হতে হবে, “সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীকে বিয়ে করবে । দ্বিতীয়ত, তাদের পারিশ্রমিক অবশ্য কর্তব্যরূপে তাদেরকেই পরিশোধ করে দিতে হবে তাদের মনিবদেরকে নয় । | তৃতীয়ত, এই মোহর তথা পারিশ্রমিক হবে মোহরানা আকারে এবং বিয়ের মাধ্যমেই তাদেরকে ভোগ করতে হবে, রক্ষিতা বা বেশ্যা হিসেবে নয়। তাই বলা হয়েছে, “তারা ব্যভিচারিণী ও উপ-পতি গ্রহণকারিণী হবে না।" তৎকালীন সমাজে স্বাধীন রমণীদের সাথে এ জাতীয় যৌন সম্পর্কের প্রচলন ছিলো, যার উল্লেখ হযরত আয়েশা বর্ণিত হাদীসে ইতিপূর্বে করা হয়েছে। একইভাবে ক্রীতদাসীদের মাঝে বেশ্যাবৃত্তির প্রচলনও তখন ছিলো। তৎকালীন সমাজে নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের বাদী দাসীদেরকে দেহ বিক্রির মতো নোংরা পন্থায় উপার্জন করার জন্যে বিভিন্ন জায়গায় পাঠাতো । মদীনার মোনাফেকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একজন নেতৃস্থানীয় ব্যক্তি হওয়া সত্তেও স্বীয় মালিকানাধীন চার চার জন দাসীকে এই পন্থায়ই অর্থ উপার্জন করতে বাধ্য করতো । জাহেলী যুগের এই অবশিষ্ট পংকিলতা থেকে আরব জাতি তথা সমগ্র মানবতাকে মুক্ত ও পবিত্র করার জন্যেই ইসলামের আগমন ঘটেছে। একই সাথে ইসলাম স্বাধীন পুরুষ এবং সে সকল ক্রীতদাসীদের মাঝে জীবন যাপনের কেবল একটি পথের সন্ধানই দিচ্ছে সেটা হলো বিয়ে । কারণ, এই বিয়েই হচ্ছে একমাত্র পন্থা যার মাধ্যমে একটি ঘর ও একটি পরিবার গঠনের জন্যে একজন নারী নিজেকে একজন পুরুষের হাতে সঁপে দেয়। জন্তু জানোয়ারের ন্যায় অবাধ যৌন সম্পর্কের মাধ্যমে নয়, আর এই বিয়ের ক্ষেত্রে পুরুষের ওপর আবশ্যকীয় রূপে মোহরানা নামক একটা আর্থিক দায় দায়িত্‌ আরোপ করা হয়েছে- রক্ষিতা বা বেশ্যার পারিশ্রমিকরূপে নয় । এমনিভাবে বিয়ে নামক এই সম্পর্ককে সেই দাস প্রথার যুগেও জাহেলিয়াতের পংকিলতা থেকে পবিত্র রেখেছে। এই পংকিলতায় মানব সমাজ ততোই নিমজ্জিত হবে, যতো বেশী সে জাহেলিয়াতের প্রতি ধাবিত হবে, আকৃষ্ট হবে। যেমনটি বর্তমান যুগে হচ্ছে। কারণ বর্তমানে সব জায়গায় জাহেলিয়াতেরই জয় জয়কার চলছে, ইসলামের নয়।

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।