11110://1591717101-0101017895-00117 দান প্রথা চালু ছিলো, ইসলামে এ ধরনের বিনিময়ের শর্তারোপ করা স্বামীর জন্যে বৈধ নয়। উল্লেখ, শিগার বিয়ে পদ্ধতি হচ্ছে, পুরুষ একজন নারীকে এ শর্তে বিয়ে করবে যে, তার পরিবর্তে মেয়ের অভিভাবককে তার একটি নারী । যেন তারা উভয়েই একেকটি চতুষ্পদ জন্তু বা অন্য কিছু। নারীর অধিকার ও তার আবশ্যকতা বর্ণনার পর সে বিষয়ের বর্ণনা শুরু হচ্ছে যার ওপর স্বামী স্ত্রী তাদের যৌথ দাম্পত্য জীবনের চাহিদা এবং পারস্পরিক আবেগ অনুভূতিকে একব্রিত করতে সম্মত হয়েছে। “তোমাদের কোনো গুনাহ হবে না যদি মোহর নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও ।' মোহর নির্ধারণের পর তা হবে মহিলার নিরংকুশ অধিকার এবং এ হিসেবে মোহর সাব্যস্ত হওয়ার পর, যেমনি সে তার নিজস্ব ধন সম্পদে অধিকার খাটায় ঠিক তদ্রপ মোহরের ওপরও অধিকার খাটানোর ক্ষমতা প্রাপ্ত হবে । এরপর যদি স্ত্রী পুরো মোহর বা আংশিক মোহর মাফ করে দেয় তাতে কোনোপ্রকার দৌষ বা গুনাহ নেই। এমনিভাবে যদি স্বামী বিয়ের পর স্ত্রীর মোহর বৃদ্ধি করে তাতেও কোনোপ্রকার দোষ নেই । কেননা, এটা স্বামীর ব্যক্তিগত ব্যাপার । এক্ষেত্রে মূল কথা হলো মোহর নির্ধারণের মাধ্যমে বিয়ে সম্পন্ন হওয়া। এরপর যদি স্বামী স্ত্রী পরস্পরের সম্মতিতে কোনোপ্রকার পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে তাতে কোনো ধরনের দোষ বা গুনাহের কারণ নেই। অতপর এই আয়াতের সমাপনী বক্তব্যটি এর বিধি বিধানকে তার মূল উৎসের সাথে সং করছে, বিধানের মধ্যে কি হেকমত, কতোখানি যথার্থতা লুকায়িত আছে তাও বর্ণনা করছে। “নিশ্চয় আল্লাহ তায়ালা সুবিজ্ঞ, কুশলী 1” | একমাত্র আল্লাহ তায়ালাই উল্লেখিত বিধান রচনা করেছেন। তিনি এ বিধান রচনা করার ক্ষেত্রে জ্ঞান ও হেকমতের সাহায্য নিয়েছেন। কেননা তিনিই জানেন বান্দা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে কোথা থেকে বিধান 'ও নিয়ম নীতি গ্রহণ করবে । বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যকার বিভিন্ন সমস্যাসমূহ তারা কিভাবে মোকাবেলা করবে তাও তিনি জানেন। অতপর তাদের জ্ঞান ও হেকমাত পরিপূর্ণ উৎসের প্রতি আশ্বস্ত করানো হচ্ছে, সেখান থেকে মানব জাতি তাদের প্রয়োজনীয় বিধান গ্রহণ করে থাকে নিশ্চয় আল্লাহ তায়ালা সুবিজ্ঞ, কুশলী ।' দাসী বিয়ে শ্রসৎগ যদি কোনো ব্যক্তির মুসলমান স্বাধীন নারীকে বিয়ে করার শক্তি সামর্থ যোগাড় হওয়া পর্যন্ত ধৈর্যধারণ করতে সে সক্ষম না হয়, যদি সে মানসিক অথবা নৈতিক অবক্ষয়ের আশংকা করে, তখন সে দাসীদেরকে বিয়ে করতে পারে । (আয়াত ২৫) নিসন্দেহে এ দ্বীন মানুষের প্রকৃতি, শক্তি সামর্থ, বাস্তবতা এবং তার প্রয়োজনের সীমারেখার গভিতে তার সাথে আচরণ করে । আর এ দ্বীন যখন একজন মানুষকে তার জাহেলী জীবনের নীচু থেকে হাত ধরে ইসলামী জীবনের সুউচ্চ আসনে আরোহণ করায়, তখন সে তার প্রকৃতি, শক্তি সামর্থ, বাস্তব অবস্থা এবং তার প্রয়োজন ও চাহিদাকে কখনো ভূলে যায় না। বরং সে এই উচু শৃংগে আরোহণ করার পথে উল্লেখিত সকল বিষয়কে সাথে নিয়েই চলে । এ দ্বীন জাহেলিয়াতের অবস্থাকে কখনো সত্যিকার অবস্থা হিসেবে মনে করে না। কেননা জাহেলিয়াতের অবস্থা হচ্ছে সর্বদাই নিম্নগামী । ইসলাম এসেছে মানবতাকে জাহেলিয়াতের নীচু অবস্থান থেকে উচু আসনে আসীন করার জন্যে । ইসলাম মনে করে উন্নতির ওপর মানুষের শক্তি সামর্থ থাকা ও মানুষের অবস্থানসমূহের একটি বাস্তব অবস্থা । জাহেলিয়াতের নর্দমায় নিক্ষেপ হওয়াটা কোনো বাস্তবতাই
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।