Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://1591717101-0101017595-00117 নিজেকে কলুষিত হওয়া থেকে মুক্ত রাখা, অর্থাৎ পুরুষ এবং নারীর পবিত্রতা বহাল রাখা এবং সতীত্বের সংরক্ষণ করা। কোরআনের এক পাঠ পদ্ধতি অনুসারে শব্দটি হবে কর্তৃবাচ্য বিশেষ্য অর্থাৎ “মুহসেনীন' এর কর্মবাচক বিশেষ্য হচ্ছে “মুহসানীন' । | উভয় প্রকারে পড়াই শুদ্ধ “মুহসানীন' পড়ার ক্ষেত্রে অর্থ হবে, সৎ থাকার উদ্দেশ্যে, পাপ মুক্ত থাকার উদ্দেশ্যে । . আর 'মুহসানীন' পড়ার ক্ষেত্রে অর্থ হবে, পবিত্র ও নির্মল। এ দু'অর্থই পবিভ্র ও নির্মল অবস্থার জন্যে প্রযোজ্য । ঘর, পরিবার ও সন্তানদের সংরক্ষণ করা এবং এ প্রতিষ্ঠানকে দৃঢ় মযবৃত ও স্থায়ী করা, এগুলো এসব ভিত্তির ওপরই প্রতিষ্ঠিত । দ্বিতীয় শব্দটি হচ্ছে, 'মোসাফেহীন' আরবী ব্যাকরণে এটি মূল “সিফাহ" ধাতু থেকে উদ্ভূৃত। তার মূল অক্ষর তিনটি “সিন, ফা, হা'। তার অর্থ হচ্ছে, নীচু ও ঢালু ভূমিতে পানি নিক্ষেপ করা । এটি যখন ব্যাকরণের অন্য প্রকৃতিতে আসবে তখন তার অর্থ হবে, নারী পুরুষ উভয়ে যৌথভাবে জীবনের পানি ঢালবে, (একে অপরের সাথে সহবাস করবে) একটি জাতির, সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে আল্লাহ তায়ালা সন্তান জন্ম দেয়া, তার প্রশিক্ষণ, লালন পালন এবং সংরক্ষণের এই কাজগুলো নারী পুরুষ উভয়ের অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন । অথচ তা না করে তারা জীবনের. পানি ঢালাঢালি তথা বীর্যপাত করে বেড়াবে, সাময়িক যৌন স্বাদ আস্বাদন করবে এবং ক্ষণস্থায়ী প্রবৃত্তির কামনা বাসনা চরিতার্থ করবে এটা আল্লাহ তায়ালা চান না। এ অবস্থায় তারা বৈধ সম্পোগের ধার ধারবে না, বরং যে কোনো উপায়েই হোক তাদের যৌন চাহিদা মেটাবে । তারা অপবিভ্রতা থেকে নিজেদেরকে সংরক্ষণ করবে না, সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে না এমনকি তারা ঘরকেও নষ্ট হওয়া থেকে রক্ষা করবে না। এমনিভাবে কোরআনের এই বাক্যটি দুটি শব্দের মাধ্যমে দুই প্রকার জীবনের পূর্ণাংগ দুটি চিত্র সমাজের সম্মুখে চিত্রায়িত করেছে। এ দুটি চিত্রের মাঝে যেটিকে আল্লাহ তায়ালা পছন্দ করেন তাকে তিনি সুন্দরভাবে চিত্রায়িত করেছেন এবং তাকে ভালো হিসেবে তিনি মানব সমাজের সামনে উপস্থাপন করেছেন। আর যে চিত্রটি তিনি অপছন্দ করেন তাকে কুৎসিত ও বিকৃত করে মানব জাতির সামনে পেশ করেছেন। বাস্তব জীবনে তিনি এ দুই চিত্রের প্রত্যেকটির মর্মার্থ, বাস্তবতা ও যথার্থতা বর্ণনা করেছেন । আর এটা হচ্ছে কোরআনে কারীমের বর্ণনার অভিনবতার একটি দৃশ্য । লাবীর অআবধিকাক সম্পদ ও মোহরের বিনিময়ে নারীকে অনেষণ করার শর্ত বর্ণনা করার পর আরও একটি চিত্র কোরআনে হাকীমে অংকন করা হয়েছে, এরশাদ হচ্ছে, : অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে, তাকে তার নির্ধারিত হক দান করো ।' কোরআনে কারীমের এই আয়াতে মোহরকে নারীর সাথে মিলিত হবার নির্ধারিত হক হিসেবে আখ্যায়িত করেছে। অতপর হারাম ঘোষিত নারীদের ছাড়া হালাল নারীদেরকে ভোগ করতে যে ব্যক্তি ইচ্ছা পোষণ করবে, তার জন্যে উত্তম পন্থা হচ্ছে, একমাত্র বিয়ে শাদীর মাধ্যমে সে নিজকে পবিত্র রাখার লক্ষ্যে নারীকে গ্রহণ করবে এবং বিনিময়ে স্ত্রীকে নির্ধারিত মোহর দান করবে। নারীকে মোহর দেয়া পুরুষের ওপর ফরয-এটা নফল এচ্ছিক বা দয়া নয়। এটা নারীর এমন এক অধিকার যা আল্লাহ তায়ালা পুরুষের ওপর ফরয করেছেন। পুরুষের এমন ক্ষমতাই নেই যে, সে কোনো বিনিময় ছাড়া তার স্ত্রীর উত্তরাধিকারী হয়ে যাবে। জাহেলী সমাজের কোনো কোনো অবস্থায় বিনিময় ছাড়া বিয়ে শাদী অনুষ্ঠিত হতো জাহেলী যুগে শিগার বিয়ের পদ্ধতিতে বিনিময় ও

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।