Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

11110://191717101-0101017595-00117 বিবাহিতা স্ত্রীকে বিয়ে করা ছাড়া জাহেলী প্রথাতে অন্য কোনোটিই বৈধ ছিলো না, এমনকি জাহেলী রীতি নীতিতেও পিতা, দাদা ও নানার স্ত্রীদেরকে বিয়ে করা অপছন্দীয় ছিলো । আর একাজকে সে সমাজে গযব এবং অসস্তৃষ্টির কাজ হিসাবেও আখ্যায়িত করা হতো । অতপর যখন কোরআনে করীমে তার আগমনের পর এ সমস্ত হারাম নারীদের নিষিদ্ধ করার প্রথা প্রতিষ্ঠিত করলো তখন কোরআন কিন্তু এদের হারাম করার মাধ্যমে জাহেলিয়াতের রীতি নীতির দিকে প্রত্যাবর্তন করেনি “এটা তোমাদের জন্যে আল্লাহর হুকুম ।' এই হচ্ছে এক পর্যায়ের শেষ কথা । আকীদা ও ফেকাহ সংক্রান্ত মূলনীতির বর্ণনার জন্যে এ ক্ষেত্রে আরো চিন্তা গবেষণা করা প্রয়োজন । এ গবেষণা আমাদের বাস্তব জীবনের অসংখ্য ক্ষেত্রেই | কাজে আসবে । নিসনেছে ইসলামের দৃষ্টিতে একার মূলনীতি যার ওপর বিশবমানবতার বিধান রচনা করা নির্ভরশীল তা হচ্ছে আল্লাহর বিধান । কেননা একমাত্র আল্লাহ তায়ালাই হচ্ছে প্রথম এরং শেষ। যাবতীয় কর্তৃত্ব ও ক্ষমতার একক উৎস তিনি। সুতরাং যে বিধান এই মূলনীতির ওপর প্রতিষ্ঠিত নয় তা সম্পূর্ণ বাতিল ও অগ্রহণযোগ্য এটি নতুন করে সংশোধনযোগ্যও নয়। জাহেলিয়াতের সকল চিন্তা চেতনা, মূল্যবোধ, মাপকাঠি, রীতি নীতি, বিধি বিধান ও নিয়ম কানুন সম্পূর্ণ বাতিল ও ্রান্ত। কারণ জাহেলিয়াত তার কোনো কিছুই সঠিক মূলনীতি থেকে গ্রহণ করেনি। ইসলাম যখন জীবনের ওপর প্রভাব বিস্তার করে তখন সে জীবনের প্রতিটি দিক ও বিভাগকেই অন্তর্ভুক্ত করে। ইসলাম আগমনের সাথে সাথে তাই জাহেলিয়াতের সকল অবস্থা সকল মূল্যবোধ, সকল বিধি বিধান রহিত হয়ে যায়। কেননা তা হচ্ছে সম্পূর্ণ বাতিল ও ভ্রান্ত যা কোনো অবস্থায়ই সংশোধনযোগ্য নহে। এক্ষেত্রে ইসলাম যদি কোনো জাহেলী নীতিকে বহাল রাখে তাহলে ধরে নিতে হবে যে, তাকে আন্মাহর হুকুম ও অনুমোদন দ্বারাই বহাল রাখা হয়েছে। তার সাথে এটা ধরে নিতে হবে যে, জাহেলিয়াতে যা ছিলো তা খসে পড়েছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার কোনো অস্তিত্ নেই। যদি ইসলামী আইন শান্তর সম্পর্কিত কোনো বিষয় আগে কোনো সামাজিক রীতি নীতিকে সমর্থন করে, তখন সে রীতি নীতিকে আল্লাহর নির্দেশে তার পক্ষ থেকে ক্ষমতা ও শক্তি দান করা হয়। অতএব এ সমস্ত বিষয়ে সে সামাজিক প্রথা ও রীতি নীতির মাঝে একটা ক্ষমতা এসে যায়। এক্ষেত্রে যে শক্তি গ্রহণ করা হয় তা আসে বিধান রচনাকারী আল্লাহর পক্ষ থেকে- মানুষ বা পরিবেশ থেকে নয়। কোনো সামাজিক রীতি নীতিকে বহাল রাখা বা তার সাথে একমত হওয়া অর্থ এটা নয় যে, সে পরিবেশ সামাজিক প্রথাকে কোনো রকম ক্ষমতা দান করা হয়েছে। আসলে ব্যাপারটা তা কখনো নয় বরং বিধান রচনাকারী আল্লাহ তায়ালা কোনো কোনো ক্ষেত্রে এ প্রথাকে বিধানের অংশ হিসেবে গণ্য করার কারণেই তাতে ক্ষমতা আসে । অন্যথায় সে প্রথা ভ্রান্তির ওপরই প্রতিষ্ঠিত ছিলো এবং থাকবে । কেননা, এ প্রথা আল্লাহর নির্দেশ তথা একমাত্র ক্ষমতার উৎস থেকে কোনো বিধান গ্রহণ করেনি, আল্লাহ তায়ালা সে সমস্ত ব্যাপারে নির্দেশ করছেন যেসব ব্যাপারে জাহেলিয়াত বিধান রচনা করেছে অথচ তাতে আল্লাহর অনুমোদন নেই, তাদের কি এমন অংশীদার দেবতা আছে যারা তাদের জন্যে সে বিধান প্রণয়ন করেছে, যার অনুমতি আল্লাহ তায়ালা দেননি?

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।