Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://1591717101-0101017895-00117 ভিত্তিতে তাদের সাথে করা প্রয়োজন ছিলো । কিন্তু মুসলমানরা সে সমস্ত কাফের বন্দীদের সাথে তাদের তুলনায় সব সময়ই ভালো ব্যবহার করেছে। ক্রীতদাস প্রথাকে শুধু মুসলমানদের পক্ষে এককভাবে পরিবর্তন করা সম্ভব ছিলো না, কেননা বন্দীদেরকে ক্রীতদাস বানানো তখন ছিলো একটি আন্তর্জাতিক নিয়ম । একতরফা মুসলমানরা তা বন্ধ করে দিলে শুধু মুসলমান বন্দীরাই ক্রীতদাসে রূপান্তরিত হবে । অপরপক্ষে কাফের অমুসলিম বন্দীরা স্বাধীন থেকে যাবে । আর যদি এ নিয়ম একবার প্রচলিত হয়ে যায় তাহলে কাফের শিবিরের পাল্লা মুসলিম শিবিরের ওপর ভারী থেকে যাবে এবং তখন বিধর্মী শিবিরগুলো মুসলিম শিবিরে আক্রমণ করার জন্যে উৎসাহী হবে। এ অবস্থায় মুসলিম সমাজে কাফের মহিলারা যখন বন্দী হয়ে আসবে, তখন ইসলাম তাদের সাথে কি ধরনের আচরণ করবে? তার জবাবে যদি বলা হয় এ সমস্ত বন্দী মহিলাদের জীবন শুধু খাওয়া দাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকবে, তাহলে মানুষের প্রকৃতি কখনো এটা মেনে নেবে না, বরং সেখানে প্রকৃতির একটি বিশেষ চাহিদা অপূরণীয় থেকে যাবে, যা পূরণ করা তখন অতীব প্রয়োজন হয়ে দাড়াবে, আর তা হচ্ছে তাদের যৌন চাহিদা মেটানো । অন্যথায় তারা ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য হবে, যা পুরো সমাজকে অপবিত্র ও নষ্ট করে দেবে । ওদিকে মুসলমানদের জন্যে মোশরেক নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা বৈধ নয়, কেননা মুসলমান পুরুষ ও মোশরেক মহিলার সাথে বিবাহ বন্ধন সম্পূর্ণ হারাম, সুতরাং এক্ষেত্রে এই একটি পথ ছাড়া অন্য কোনো পথই অবশিষ্ট থাকলো না যে, যেহেতু তারা মোশরেক, বিয়ে ছাড়াই তাদের সাথে সহবাস করা এবং যৌন সম্পর্ক স্থাপন করাকে বৈধ করে নেই, আর এটা সম্ভব এ সমস্ত মোশরেক নারীদের একটি মাসিক খতু অতিবাহিত করার পর তারা গর্ভশূন্য তা নিশ্চিত হওয়ার মাধ্যমে । “দারুল কুফুর ওয়াল হারবে' অবস্থিত তাদের স্বামীদের অবস্থান ও বন্দী হওয়ার মাধ্যমে এ সম্পর্ক এমনিই ছিন্ন হয়ে যায়। িয়ের কতিপক্স মবুললীতি নিষিদ্ধ ঘোষিত নারীদের বর্ণনা করার পর হালাল নারীদের বর্ণনা শুরু হচ্ছে, এ বর্ণনার পূর্বে কোরআনে করীমে হারাম এবং হালাল করার মূলনীতি এবং হারাম এবং হালাল করার মূল উৎসের মাঝে একটা সম্পর্ক সৃষ্টি করতে চায়। এখানে হারাম ও হালাল করার উৎস বলতে সে উৎসকে বুঝানো হয়েছে যে উৎস ছাড়া অন্য কারো পক্ষে হারাম বা হালাল নির্ধারণ করা অথবা মানব |. জীবনের জন্যে প্রয়োজনীয় বিধান রচনা করার অধিকার নেই। “এটা তোমাদের জন্যে আল্লাহর হুকুম ।' এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে দেয়া ওয়াদা, প্রতিশ্রুতি এবং হুকুম, এখানে মূল বিবেচ্য বিষয় এটাই । নফসের অনুসরণ, সামাজিক প্রথার আনুগত্য কিংবা পারিপার্থিক এঁতিহ্যের নিয়ন্ত্রণ কোনোটাই এখানে বিবেচ্য বিষয় নয়, বরং বিবেচ্য বিষয় হচ্ছে আল্লাহর কেতাব, বিধান ও হুকুম । একমাত্র আল্লাহর কেতাবই হচ্ছে নির্ভরযোগ্য উৎস, যার থেকে তোমরা হালাল এবং হারামের বিধান গ্রহণ করো । তার পক্ষ থেকে যা তোমাদের ওপর ফরয করা হয়, তা তোমরা সংরক্ষণ করো এবং আল্লাহ তায়ালা যা তোমাদের ওপর ফরয করেছেন এবং যার অংগীকার তিনি করেছেন তা তোমরা তার কাছে গ্রহণ করো ।” এ আয়াতগুলোতে কোরআনে কারীমে যাদেরকে হারাম বলে ঘোষণা দিয়েছে, তারা জাহেলিয়াতেও হারাম ছিলো। সহোদর দুই বোনকে একসাথে একত্রিত করা এবং পিতার িব্লাল ভর্থ ৮

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।