Tafseer Fe Jilalil Quraan 4 PDF
/ ৪২৪
📝 লেখা 📖 পিডিএফ

1110://191717101-0101017895-00117 চলেছে, আর তা হচ্ছে উন্নত মানব জীবনের আমানত । এই অদম্য-অবাধ কামনা বাসনার ঝড়, পরিবর্তনশীল প্রবৃত্তি এবং ক্ষণস্থায়ী কামভাব থেকে পরিবারকে শান্ত ও নিরাপদ রাখা এবং এই পরিবেশে পুরো মানব জাতিকে সে পবিত্র আমানতের সাথে গড়ে ওঠার জন্যে যোগ্য নাগরিকদের হাতে ছেড়ে দেয়া থেকে বঞ্চিত করার মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। এমনিভাবেই একদিন গোটা মানব জাতির ওপর অভিশাপ নেমে আসে, কেননা তারা স্বীয় কামনা বাসনা চরিতার্থ করা এবং যৌন স্বাদ আস্বাদন করার লক্ষ্যে নিজেই নিজেকে ভেংগে চুরমার করে দিয়েছে। তার বর্তমান প্রজন্ম ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। ফলশ্রুতিতে ভবিষ্যত প্রজন্মের ওপরও অভিশাপ নেমে এসেছে। একইভাবে আল্লাহর ফয়সালাও সমস্ত ব্যক্তির ওপর নাধিল হয়েছে যারা তীর বিধান, প্রকৃতি ও দিকনির্দেশনা থেকে দূরে সরে গেছে। আর গোটা মানব জাতি তাদের কৃতকর্মের শাস্তির স্বাদ আস্বাদন করেছে। অবশ্য যদি আল্লাহ তায়ালা মানব জাতির ওপর মোমেন সম্প্রদায়ের মাধ্যমে কোনো করুণা বন্টন করেন তবে তা ভিন্ন কথা । যারা আল্লাহর বাণীকে বিশ্বাস ও স্বীকার করে, তার দেয়া জীবন বিধানকে যমীনে প্রতিষ্ঠিত করতে চায়, মানুষকে হাত ধরে সঠিক পথের দিকে পরিচালিত করার আগ্রহ পোষণ করে তারা মানব সমাজকে নির্মূলকারী অনিষ্ট থেকে হেফাযত করবে । তারা একেই নিজেদের জন্যে নির্ধারণ করে নিয়েছে যে, তারা মুসলিম দেশসমূহকে ভেংগে চুরমার করে ধ্বংস করে দেবে, যাতে তাদের অপচেষ্টার মাধ্যমে মুসলিম দেশসমূহের যাবতীয় শক্তি ও ক্ষমতা ভেংগে পড়তে পারে, কিছু সস্তা নিম্নমানের লেখকরা এবং এদের হীন প্রচার মাধ্যমগুলোই এসব অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবন্দী লালীদের ব্তাপানে ইহসলাতমর নীতি “এবং নারীদের মধ্যে তারা ছাড়া সকল সধবা স্ত্রী লোক তোমাদের জন্যে নিষিদ্ধ ।” এটা সেসব দাসীদের সাথে সংশ্লিষ্ট যাদেরকে যুদ্ধে বন্দী করে আনা হতো । অথচ তারা “দারুল কুফুর ওয়াল হারবে' (কাফেরদের দেশে) বিবাহিত স্ত্রী ছিলো। “দার” তথা দেশ পরিবর্তনের সাথে সাথে তাদের কাফের স্বামীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলো । তারা এখন “দারুল ইসলামে”, এখন তাদের কোনো স্বামী নেই। সুতরাং নতুন সম্পর্ক স্থাপনের জন্যে তাদের পবিত্রতার প্রমাণের জন্যে একটি মাসিক ঝতুই তাদের জন্যে যথেষ্ট হবে, যার মাধ্যমে তারা গর্ভশূন্য প্রমাণিত হবে । অতপর যদি তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয় তাহলে তাদেরকে বিয়ে করা হালাল ও বৈধ । অথবা তাদের যারা মালিক হবে তারাই তাদের সাথে দৈহিকভাবে মিলিত হবে- তারা মুসলমান হোক বা নাই হোক। তাফসীর “ফী যিলালিল কোরআন" দ্বিতীয় খন্ডে এই দাসত্বের বিষয়ে ইসলামের অবস্থানের বিস্তারিত আলোচনা হয়েছে। একইভাবে ১৯তম খন্ডে সূরা মোহাম্মদেও এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা এসেছে। এ বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে চাইলে সে সমস্ত স্থান অধ্যয়ন করা যেতে পারে। সূরায়ে মোহাম্মদ-এর সে আয়াতটি ছিলো এই, “অবশেষে তোমরা যখন কাফেরদেরকে যুদ্ধে পূর্ণরূপে পরাভূত করো, তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো। অতপর হয় তাদের প্রতি তোমরা অনুগহ করো, না. হয় তাদের কাছ হতে মুক্তিপণ গ্রহণ করো, তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শক্রুপক্ষ অস্ত্র সমর্পণ করবে ।” (আয়াত ৪) এক্ষেত্রে আমি শুধু এতোটুকুই বলতে চাই যে, যুদ্ধ বন্দীদেরকে ক্রীতদাস বানানোর বিষয়ে মুসলমানরা তাদের শক্রদের সাথে এমন আচরণ করতো, ঠিক যতোটুকু দাসত্ব মূলনীতির

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।