11110://1591717101-0101017595-00117 নারীদের সাথে সত্তাবে জীবন যাপন করো । অতপর যদি তাদেরকে অপছন্দ করো, তবে তোমরা জেনে রেখো হয়ত তোমরা এমন জিনিসকে অপছন্দ করছো, যাতে আল্লাহ তায়ালা অনেক কল্যাণ রেখেছেন ।” (সূরা নেসা ১৯) মূলত এ নির্দেশ হচ্ছে যথাসম্ভব ঘরকে টিকিয়ে রাখার জন্যে । অন্তরের প্রবৃত্তিকে দমন করা ও তার চিকিৎসা করা এবং যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ না হওয়া পর্যন্ত সম্পর্ক ছিন্ন না করার জন্যে বলা হয়েছে। ঘরকে টিকিয়ে রাখার অর্থ হচ্ছে, নতুন প্রজন্মকে হেফাযত করা এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে পরিবর্তনশীল আবেগ, অদম্য প্রবৃত্তি এবং ক্ষণস্থায়ী কামনা বাসনা থেকে সংরক্ষণ করা। এই গভীর দৃষ্টিকোণটির আলোকে ভোগবাদী প্রগতির ঝান্ডাবাহীদের বড়ো বড়ো হুংকার ও বুলির তুচ্ছতা ও অদূরদর্শিতা নিঃশেষ হয়ে যায়, বিশেষ করে যারা এ ধরনের দাম্পত্য জীবনের প্রশংসা ও গুণকীর্তন করে। ইসলাম দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের ব্যাপারে একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট হওয়ার নির্দেশ করে এবং তাদের ব্যাপারে গোটা মানব জাতির আমানতের প্রতি লক্ষ্য রাখে । আর সে আমানত হচ্ছে, নতুন প্রজন্মকে সঠিকভাবে লালন পালন করা ও প্রশিক্ষণ দেয়া, যাতে তারা উন্নত মানব জীবনের চাহিদানুসারে নিজেরা বেড়ে উঠতে পারে। কিন্তু সস্তা মানের লেখক ও দুষ্ট প্রচার মাধ্যমগ্ডলো এমন সময়ে একজন নারীকে পুরুষ বন্ধু গ্রহণ করার জন্যে উৎসাহিত করে যখন তার অন্তর কোনো কারণ তার স্বামী থেকে কিছুটা দূরে সরে এসেছে। তারা সে নারীর অবৈধ সম্পর্ককে পবিত্র হিসেবে আখ্যায়িত করতে চায় । তারা স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ককে দেহ বিক্রি করার তথাকথিত চুক্তিনামা হিসাবে আখ্যায়িত করে । আল্লাহ তায়ালা সতী সধবা নারীদেরকে হারাম নারীদের তালিকাভুক্ত করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামীনের কথা, আর ওপরে যা কিছু বর্ণিত হয়েছে তা ছিলো ভোগবাদী প্রকৃতির দাবীদারদের কথা, যারা নিজেদের সমস্ত শক্তি সামর্থকে সমাজের পবিত্র বন্ধন নষ্ট করা এবং তাতে ব্যভিচার ও নৈতিক অবক্ষয় প্রসারের কাজে নিয়োজিত করেছে। “আল্লাহ তায়ালা সত্য কথা বলেন এবং সঠিক রাস্তা প্রদর্শন করেন ।” এই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যেও এ নিদের্শকে সুবিন্যস্ত ও সুসংগঠিত করার কতেক প্রচেষ্টা ইতিপূর্বে চালানো হয়েছে। আল্লাহর এই অপছন্দনীয় মাপকাঠি, মূল্যবোধ, নিয়ম নীতি ও চিন্তা চেতনা একটি সমাজের জন্যেই রচনা করা হয়েছে, আল্লাহ তায়ালা জীবনের জন্যে যে সমস্ত বুনিয়াদ ও বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত করেছেন, তার বদলে নতুন বুনিয়াদ ও বাধ্যবাধকতা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর নির্ধারিত দিক নির্দেশনা ছাড়া অন্য দিক নির্দেশনার প্রতি মানব জাতি ও তার জীবনকে ধাবিত করা হয়েছে । এ সমস্ত প্রচেষ্টার হোতারা ধরে নিয়েছে যে, তারা ইসলামী সমাজের নিয়ম শৃংখলা ভেংগে চুরমার করে ফেলবে এবং মুসলিম দেশসমূহে মুসলমানদের আকীদা বিশ্বাস, নীতি নৈতিকতা এবং সামাজিক বন্ধন বিলুপ্ত হওয়ার পথে তাদের সামনে এমন আর কোনো প্রতিবন্ধকতা অবশিষ্ট না থাকে । কেননা এগতলোই সে সমস্ত দেশে তাদের লোভ লালসা এবং কামনা বাসনা পূরণের পথে বাধা হয়ে আছে । আসলে এই দুর্ঘটনার পরিধি আরো বেশী । তারা শুধু মুসলিম সমাজের রীতি নীতি ও বুনিয়াদই নয়, গোটা মানব সমাজের রীতি নীতি ও বুনিয়াদকে ভেংগে চুরমার করে ফেলতে চায়, তারা প্রকৃতির নিয়ম নীতি ও ভি ভেংগে চুরমার করে ফেলতে চায়, যার ওপর মানব জীবন আজ প্রতিষ্ঠিত আছে, তার সাথে তারা মানব সমাজকে সেসব উপাদান থেকেও বঞ্চিত করতে চায়, যা আন্মাহর বৃহত্তর আমানতকে বহন করে
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।