1110://1591717101-0101017595-00177 আমরা যদি প্রাণী জগতের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে, প্রাণীর যৌন চাহিদার উদ্দেশ্য ও যৌন মিলন বংশবৃদ্ধি ও তার অব্যাহত ধারাবাহিকতার মাঝেই সীমিত। কিন্তু মানবজাতির যৌন চাহিদার উদ্দেশ্য শুধু এরই মাঝে সীমিত নয় বরং তা আরো গভীরতম উদ্দেশ্যের দিকে সম্প্রসারিত। এ লক্ষ্য হচ্ছে নারী পুরুষের মাঝে একটা স্থায়ী সম্বন্ধ স্থাপন করা, যাতে মানব শিশুর জীবনের হেফাযত করা এবং তার খাদ্য ও প্রয়োজনসমূহ অর্জন করতে প্রস্তুত করা, তাকে লালন পালন করা, প্রশিক্ষণ দেয়া এবং তাতে মানবীয় অভিজ্ঞতা ও জ্ঞানের যোগান দেয়া সম্ভব হয়। এটা অত্যন্ত গুরুতৃপূর্ণ যা তাকে সমাজ জীবনে অবদান রাখার জন্যে যোগ্য করে তোলে এবং অব্যাহত মানব উন্নয়নের দায়িত্ভার বহনে অংশগ্রহণ করার জন্যেও তাকে প্রস্তুত করে। পূর্ববর্তী আলোচনায় এটাই প্রতীয়মান হয়েছে যে, যৌন স্বাদ আস্বাদন করা এবং যৌন চাহিদা পুরণ করাই জগতের নারী পুরুষের জীবনের প্রথম ও প্রধান উপাদান নয়। বরং তা হচ্ছে শুধুমাত্র একটি মাধ্যম । প্রকৃতি একে উভয়ের মাঝে সংযোজন হিসেবে স্থাপন করেছে। তার লক্ষ্য হচ্ছে বংশবৃদ্ধির এই ধারাবাহিকতায় অংশ গ্রহণের জন্যে যৌন মিলনের পর তাদের সম্পর্ক বিদ্যমান রাখার ক্ষেত্রে প্রধান বিবেচ্য হচ্ছে তাদের দায়িত কর্তব্য, তাদের মিলনের ফল হিসাবে আগত বংশের কর্তব্য এবং সার্বিকভাবে মানব সমাজের কর্তব্য । স্বীয় বংশকে এ পরিমাণ প্রশিক্ষণ দেয়া, যার মাধ্যমে সে মানুষ হিসেবে তার দায়িতৃভার বহন করা এবং তার অস্তিত্বের লক্ষ্য অর্জনে সক্ষম হবে। এসব বিবেচনা নারী পুরুষের সম্পর্ক ও মিলনকে পরিবারের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে, . আর এটা হচ্ছে অনুপম ব্যবস্থা যার মাধ্যমে প্রকৃতি একটি নারীকে একটি পুরুষের জন্যে নির্দিষ্ট করাকে নির্ধারণ করে দিয়েছে তার সাথেই এ সম্পর্ক অব্যাহত থাকে । ইসলাম শুধু যৌনভোগ মনের কামনাকেই বিবেচ্য বিষয় হিসাবে চিহিত করেনি । বরং দায়িত্ব কর্তব্যকে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠা এবং তাকে দীর্ঘস্থায়ী করা, আবার বিশেষ প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করাকেও জরুরী বিষয় মনে করে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো তুচ্ছ তাচ্ছিল্য ভাব প্রদর্শন করা এবং পরিবার যে ভিত্তির | ওপর প্রতিষ্ঠিত, তার প্রতি কোনো অবজ্ঞা প্রদর্শন করা খুবই মারাত্মক, কেননা এ পরিবর্তনশীল কামনা বাসনা এবং অদম্য কামভাবকে বৈধ স্বামী স্ত্রীর সম্পর্কের স্থলে রাখার চেষ্টাও অপরাধমূলক প্রচেষ্টা বৈ আর কিছুই নয়। এটা এ জন্যে নয় যে, এ প্রচেষ্টা মানব সমাজে অনিয়ম, উচ্ছংখলতা, ব্যভিচার ও নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যায় বরং এটি মূলত এ সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে এবং যে ভিত্তির ওপর পরিবার প্রতিষ্ঠিত তাকে ভেংগে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এ থেকে আমরা অপরাধের পরিধি উপলব্ধি করতে পারি, যাকে সস্তা লেখকরা ও হীন প্রচার মাধ্যমগুলো আমাদের মাঝে ছড়াচ্ছে আর তা হচ্ছে পারিবারিক সম্পর্ককে ছোটো ও হেয় প্রতিপন্ন করা । তাদের মতে এটা. হচ্ছে কামনা বাসনা, উত্তেজিত আবেগ ও অবাধ্য প্রবৃত্তি। এ ব্যাপারে আমরা হযরত ওমর ফারুক (রা.)-এর বক্তব্যে গভীরতা ও সুক্মতা উপলব্ধি করতে পারি। তিনি এক ব্যক্তিকে বলেছিলেন, যে তার স্ত্রীকে ভালোবাসা ছাড়া কি কোনো ঘর সংসার ও বিবাহ বন্ধন সম্ভব হতে পারে? “আল্লাহ তায়ালা তীর প্রিয় বান্দাদের উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়েছেন এবং কোরআনে করীম এক্ষেত্রে যে শিক্ষা দিয়েছে হযরত ওমর ফারুক (রা.) স্বীয় বক্তব্যে তার থেকেই সাহায্য নিয়েছেন।
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।