11110://1591717101-0101017895-00117 ব্যাপক জ্ঞান ও সূক্ষ্ম প্রজ্ঞা। এই বৈশিষ্ট্য যেহেতু মানুষের মাঝে নেই, তাই সে মানুষ আরেক মানুষের জীবনের জন্যে মৌলিক বিধান রচনা করার কখনো উপযোগী হতে পারে না। এ অবস্থায় দুর্ভাগ্য তখনই মানুষের সাথী হয় যখন সে প্রজ্ঞাময় মহাজ্ঞানী আল্লাহর বিধান থেকে দূরে সরে পড়ে। দলীল প্রমাণ ছাড়া শৃন্যমাঠে ভবঘুরের ন্যায় যত্রতত্র ঘুরাফেরা করে এবং অজ্ঞতা, প্রবৃত্তি ও গৌঁয়ার্তৃমীর ওপর নির্ভর করে ধারণা করে যে, আল্লাহর পছন্দের চেয়ে উত্তম কিছু সে নিজের ও -জীবনের জন্যে নির্বাচন নিজেই করতে সক্ষম । এখানে দ্বিতীয় আরেকটি বিষয় যা প্রসংগের পুনরাবৃত্তি করছে তা হচ্ছে, মানুষের জন্যে আল্লাহর দেয়া বিধান সে সমস্ত বিধান সহজ ও স্বাভাবিক মানবীয় প্রকৃতির নিকটবর্তী। মানুষ নিজের জন্যে তাকে সহজ বিষয় হিসেবেই পেয়েছে । এই বিধান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্যে আসলেই করুণাস্বরূপ ৷ তাই মানব জাতির স্বাভাবিক দুর্বলতার কারণে আল্লাহ তায়ালা স্বয়ং তা মানুষের জন্যে রচনা করেছেন। এ কারণেই মানবজাতি যদি কখনো এ বিধান এড়িয়ে চলে তাতে শুধু কষ্ট ও দুর্ভোগই নেমে আসে না বরং অবনতি, লাঞ্না ও গঞ্জনাও তাদের ওপর নেমে আসে। কোরআনের কথাকে বিস্তারিতভাবে পর্যালোচনা করার সময় আমরা এঁতিহাসিক বাস্তবতার আলোকে এ তত্র প্রমাণ দেখতে পাই । এটা আসলেই একটা সত্য ঘটনা । কত ভালো হতো যদি জাহেলিয়াতকে মানুষ অন্তর থেকে তাকে মুছে ফেলতো এবং চোখ দু'টোকে তার ব্যাপারে অন্ধ না করে ফেলতো। পল্িবান্র সমাজ ব্তবস্থার প্রথম বুনিক্সাদ সধবা স্ত্রী লোকেরা হারাম নারীদের তালিকাভুক্ত । কেননা, তারা অপর পুরুষের হেফাযতে আছে। বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তারা সতী ও সধবাতে রূপান্তরিত হয়েছে। তারা নিজ স্বামী ছাড়া অন্যদের জন্যে হারাম, তাদেরকে বিয়ে করা অন্যের জন্যে কোনো অবস্থাতেই বৈধ নয়। এর মাধ্যমেই ইসলামী সমাজ ব্যবস্থার প্রথম বুনিয়াদ রচিত হচ্ছে, অর্থাৎ সমাজ প্রতিষ্ঠিত হবে পরিবারের ভিত্তিতে যেখানে অনেকগুলো পরিবারের সমন্বয় ঘটবে । পরিবারগুলো বিভিন্ন প্রকার সন্দেহ এবং বংশধারার মিশ্রণ থেকে মুক্ত থাকবে । সাধারণত যৌন সম্পর্কের প্রসার, ব্যভিচারের ব্যাপ্তি এবং সমাজ কলুষিত হওয়ার মাধ্যমেই এসব মিশ্রণের উৎপত্তি হয় । যে পরিবার ব্যবস্থা বিয়ের ওপর প্রতিষ্ঠিত, যেখানে নির্দিষ্ট মহিলা নির্দিষ্ট পুরুষের জন্যে নির্ধারিত হয়, সেখানে নারীর সতীত্ব সম্পূর্ণ হেফাযত ও সংরক্ষণ থাকে । এটাই হচ্ছে সত্যিকার অর্থে পরিপূর্ণ ব্যবস্থা, মানব প্রকৃতি ও তার প্রয়োজনের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ । এ প্রয়োজনগুলো আসলে মানুষ হওয়ার কারণেই তার মধ্যে সৃষ্টি হয়েছে। মানুষের জীবনের এমন অনেক উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে যা প্রাণীর জীবনের উদ্দেশ্য ও লক্ষ্যের চেয়ে মহৎ ও বড়ো । এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেমনিভাবে মানব সমাজের সকল উদ্দেশ্য ও লক্ষ্যকে বাস্তবায়ন করে, তেমনি সে সমাজের জন্যে সব শান্তি, অন্তরের শান্তি, ঘরের শান্তি এবং পরিশেষে সমাজের শান্তি নিশ্চিত করে। মানব শিশুর লালন পালনে অপরাপর প্রাণীর বাচ্চা থেকে বেশী সময়ের প্রয়োজন হয়। একইভাবে মানব শিশু তার প্রশিক্ষণের জন্যেও অধিক সময়ে মুখাপেক্ষী থাকে । এর মাধ্যমেই সে উন্নত জীবনের প্রয়োজনসমূহকে উপলব্ধি করতে সক্ষম হয়। যেগুলোর কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র রূপ ধারণ করে।
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।