কিতাবুল ওয়াসায়া ৬৩ Ac 6534-024 A BodArh ee sie JC AE soe Yi EL U2 2 i DIL ce, - JL itl UATE JG 3 ol Shs JG ce ue bis ২৫৪৯. ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি £ঃ তোমাদের প্রত্যেকেই রক্ষক (বা রাখাল) এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্তদের সম্বন্ধে জিজ্ঞেস করা হরে। নেতা একজন রক্ষক ৷ তাকে তার অধীনস্তদের সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবারের লোকজনদের রক্ষক । তাকে তার অধীনস্তদের সম্বন্ধে জিজ্ঞেস করা হবে । স্ত্রী তার স্বামীর সংসারের রক্ষক । তাকে তার অধীনস্তদের সম্বন্ধে জিজ্ঞেস করা হবে । খাদেম তার মালিকের সম্পদের রক্ষক । তাকে সে' সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। ইবনে উমার (রা) বলেন, আমার মনে হয় তিনি এও বলেছেন, ব্যক্তি তার বাপের সম্পদের রক্ষক । ১০-অনুচ্ছেদ £ নিজের আত্মীয়-স্বজনের জন্য ওয়াকফ ও ওসিয়াত করা । আত্মীয় কে? সাবেত (র) আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। নবী (স) আবু তালহা (রা)-কে বলেন, তুমি এই বাগানটি তোমার গরীব আত্মীয়দেরকে দিয়ে দাও । তিনি বাগানটি হাস্সান (রা) ও উবাই ইবনে কা’বকে দিলেন । আনসারী বলেন, আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন, তিনি সুমামা থেকে তিনি আনাস (রা) থেকে সাবেতের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তিনি (রসূল) আবু তালহা (রা)-কে বলেন, বাগানটি তোমার গরীব আত্মীয়দেরকে দিয়ে দাও । আনাস (রা) বলেন, তিনি হাস্সান ও উবাই ইবনে কা'ব (রা)-কে বাগানটি দিলেন এবং তারা উভয়ে আমার চেয়ে তার অধিক নিকটাত্মীয় ছিলেন । আবু তালহা (রা)-এর সঙ্গে হাস্সান ও উবাইর সম্পর্কটি হলো এরূপ £ আবু তালহার নাম যায়েদ ইবনে সাহল ইবনুল আসওয়াদ ইবনে হারাম ইবনে আমর ইবনে. যায়েদ মানাত ইবনে আদী ইবনে আমর ইবনে মালেক ইবনুন নাজ্জার এবং হাস্সানের বংশ পরিচয় হলো ঃ$ হাস্সান ইবনুল সাবেত ইবনুল মুনযির ইবনে হারাম । তীরা তৃতীয় পুরুষ হারামে এসে মিলিত হন । যেমন হারাম ইবনে আমর ইবনে যায়েদ মানাত ইবনে আদী ইবনে আমর ইবনে মালেক ইবনুন নাজ্জার এবং হাস্সান তার ষষ্ঠ পুরুষ আমর ইবনে মালেকের নিকট এসে আবু তালহা ও উবাইর সঙ্গে মিলিত হন এবং উবাইর বংশ পরিচয় হলো $ উবাই ইবনে কা’ব ইবনে কাইস ইবনে উবাইদ ইবনে যায়েদ ইবনে মুয়াবিআ ইবনে আমর ইবনে মালেক ইবনুন নাজ্জার । আমর ইবনে মালেক এসে হাস্সান, আবু তালহা ও উবাই সবাই মিলিত হন । কেউ কেউ বলেন, কোন ব্যক্তি নিজের আত্বীয়-স্বজনের জন্য ওসিয়াত করলে তা তার মুসলমান বাপ-দাদার জন্যও প্রযোজ্য হবে। s En oi oi Li bl আত 96 9 ol sk ree. ee ae ae www.amarboi.org
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।