৫২ সহীহ আল বুখারী তারপর নবী (স) মদীনায় ফিরে আসেন । অতপর আবু বাসীর নামে কুরাইশ বংশের একজন মুসলমান তার নিকট আসেন । কুরাইশরা তার সন্ধানে দু'জন লোক পাঠায় । তারা বলে, আপনি আমাদের মধ্যে সম্পাদিত সন্ধির কথা স্মরণ করুন । তিনি তাকে লোক দু'টির নিকট সোপর্দ করেন । তারা তাকে নিয়ে বের হলো এবং যুলহুলাইফা নামক স্থানে পৌছে তারা খেজুর খেতে লাগল । আবু বাসীর (রা) তাদের একজনকে বললেন, হে অমুক, আল্লাহর কসম ! তোমার তরবারিটি বড়ই সুন্দর । সেই লোকটি নিজের কোষ হতে তরবারিটি বের করে বলল, হা. আল্লাহর কসম ! এটি একটি সুন্দর তরবারি এবং আমি তা কয়েকবার পরীক্ষা করেছি। আবু বাসীর বললেন, আমাকে একটু দেখাও. আমি তা দেখি ৷ সে তাকে তরবারীটি দেয় এবং আবু বাসীর তার দ্বারা লোকটিকে আঘাত করে হত্যা করে এবং অপরজন পালিয়ে মদীনায় আসে এবং দৌড়াতে দৌড়াতে মসজিদে ঢুকে পড়ে । রসূলুল্লাহ (স) তাকে দেখে বললেন, একে ভীত মনে হচ্ছে। সে নবী (স)-এর কাছে গিয়ে বলল, আল্লাহর কসম ! আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে এবং আমাকেও হত্যা করা হতো (যদি সুযোগ পেতে|)। এমন সময় সেখানে আবু বাসীর উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর নবী ! এ ‘বিষয়ে আপনার কোন দায়িত্ নেই । আপনি আমাকে কাফেরদের নিকট ফেরত দিয়েছেন। কিন্তু আল্লাহ আমাকে তাদের হাত হতে মুক্তি দিয়েছেন । এই কথা শুনে নবী (স) বললেন, তার মায়ের জন্য দুঃখ হয়। এখন তো যুদ্ধের আগুন জ্বলে উঠবে, যদি তার সমর্থক থাকত । এই কথা শুনে তিনি বুঝতে পারলেন, রসূলুল্লাহ (স) তাকে পুনরায় কাফেরদের নিকট ফেরত দিবেন তাই তিনি রওয়ানা হয়ে সমুদ তীরে চলে গেলেন । রাবী বলেন, এদিকে আবু জানদাল ইবনে সুহাইল তাদের নিকট হতে পালিয়ে এসে আবু বাসীরের সঙ্গে মিলিত হন এবং কুরাইশদের নিকট হতে কোন মুসলমান পালিয়ে আসতে সক্ষম হলে তিনিও আবু বাসীরের সঙ্গে এসে মিলিত হলেন । অবশেষে তাদের একটি দল তৈরী হয় । আল্লাহর কসম ! যখন তারা শুনতো যে, সিরিয়ার দিকে কুরাইশদের কোন কাফেলা যাচ্ছে. তখন তারা তাদের উপর আক্রমণ করার অপক্ষোয় ঘাপটি মেরে থাকতেন এবং সুযোগ মত তাদেরকে হত্যা করে তাদের পণ্যদ্রব্য কেড়ে |নিতেন। অবস্থা বেগতিক 'দেখে কুরাইশরা নবী (স)-এর নিকট আল্লাহর শপ্থ ও আত্মায়তার শপথ দিয়ে কিছু সংখ্যক লোক পাঠাল যে. তিনি যেন আবু বাসীর ও তার লোকজনকে লুটতরাজ হতে বিরত রাখেন এবং তার নিকট কোন মুসলমান গেলে আর তাকে ফেরত দিতে হবে না। অতএব নবী (স) তাদের ডেকে পাঠান এবং আল্লাহ তাআলা কুরআনের আয়াত অবতীর্ণ করেন $ “তিনি সেই মহান সত্তা যিনি মক্কা উপত্যকায় কাফেরদেরকে তোমাদের হাত হতে এবং তোমাদেরকে কাফেরদের হাত হতে বিরত রেখেছেন তাদের উপর তোমাদের বিজয়ী করার পর----এবং তিনি জাহিলী যুগের অহমিকা ।"-(সূরা ফাতহ $ ২৪-২৬) পর্যন্ত আয়াত পাঠ করেন । তাদের “জাহেলী যুগের অহমিকা" হলো £ তারা মুহাম্মাদ (স)-কে আল্লাহর নবী' হিসেবে এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম' শব্দটি গ্রহণ করেনি এবং তারা মুসলমান ও কা'বা ঘরের মধ্যে বাধাশ্বরূপ হয়ে দাড়িয়েছিল। আয়েশা (রা) বলেন. রসূলুল্লাহ (স) মুসলমান মেয়েদেরকে প্রাক্ষা করে নিতেন ২." www.amarboi.org
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।