সহীহ আল বুখারী ৩য় খণ্ড
/ ৬৬৯
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুশ শুরুত ৫১ তোমরা কি দেখছ না. আমার কি অবস্থা । প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় তাকে যথেষ্ট শাস্তি দেয়া হয়েছিল । উমর (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট এসে বললাম, আপনি কি আল্তাহর সত্য নবী নন ? তিনি বলেন £ হাঁ, নিশ্চয়ই । আমি বললাম, আমরা কি ন্যায়পথে ও আমাদের শত্রুরা অন্যায় পথে নয় ? তিনি বলেন, নিশ্চয়ই । আমি বললাম, তাহলে আমরা ধর্মের ব্যাপারে কেন এত অপমান সহ্য করবো ? তিনি বলেন, আমি আল্লাহর রসূল । আমি তার অবাধ্য হতে পারি না এবং তিনিই আমার সাহায্যকারী । আমি বললাম, আপনি কি বলতেন না যে আমরা খুব শীঘ্রই কা'বা ঘর তাওয়াফ করবো ? তিনি বললেন, হা । কিন্তু আমি কি তোমাকে এ বছরের কথা বলেছিলাম ? তিনি বললেন, আমি বললাম, না । তিনি বললেন, তুমি অবশ্যই কা'বা ঘরে যাবে এবং তা প্রদক্ষিণ করবে। উমার (রা) বলেন, আমি আবু বাকরের নিকট গিয়ে বললাম, ইনি কি আল্লাহর সতা নবী নন ? তিনি বলেন, নিশ্চয়ই । আমি বললাম, আমরা কি ন্যায় পথে ও আমাদের শত্রুরা অন্যায় পথে নয় ? তিনি বলেন, নিশ্চয়ই । আমি বললাম, তাহলে কেন আমরা ধর্মের ব্যাপারে এত অপমান সহ্য করবো ? তিনি বলেন, হে উমার ! তিনি আল্লাহর রসূল এবং তিনি তার প্রভুর অবাধ্য হতে পারেন না । তিনি অবশ্যই তাকে সাহায্য করবেন ৷ কাজেই তুমি তার বিরোধিতা করো না । আল্লাহর কসম ! তিনি ন্যায় পথে আছেন। আমি বললাম, তিনি কি বলতেন না, আমরা শীঘ্রই কা'বা ঘরে যাবো এবং তা প্রদক্ষিণ করবো ? তিনি বলেন, হা । কিন্তু তিনি কি তোমাকে এ বছরই যাবার কথা বলেছিলেন ? আমি বললাম, না । তিনি বলেন, তুমি অবশ্যই সেখানে যাবে ও কা'বা ঘর প্রদক্ষিণ করবে । যুহরী বলেন. উমার (রা) বললেন, আমি তাদেরকে যে অসংগত প্রশৃগুলো করলাম তার প্রতিকার স্বরূপ অনেক ভালো কাজ করেছি। চুক্তিপত্র লেখা শেষ করে রসুলুল্লাহ (স) তার সঙ্গীদেরকে বলেন, যাও, উঠ, পশু কোরবানী করো এবং মাথা কামাও । রাবী বলেন, আল্লাহর কসম ! তার তিনবার এরূপ বলা সত্বেও কেউ উঠল না । কাউকে উঠতে না দেখে তিনি উন্বমে সালামা (রা)-এর নিকট গিয়ে তার নিকট ব্যাপারটি বর্ণনা করলেন । উন্বে সালামা (রা) বলেন, হে আল্লাহর নবী ! যদি আপনি চান, তাহলে কাউকে কিছু না বলে নিজে উঠে গিয়ে নিজের কোরবানীর পশু জবাই করুন এবং ক্ষৌরকার ডেকে নিজের মাথা কামিয়ে নিন ৷ তদনুযায়ী তিনি বাইরে গিয়ে কাউকে কিছু না বলে এরূপ করলেন । তিনি কোরবানীর পশু জবাই করলেন এবং ক্ষৌরকার ডেকে মাথা কামিয়ে ফেললেন । এই অবস্থা দেখে লোকেরা উঠে গিয়ে কোরাবানীর পশু জবাই করে এবং নিজেদের মাথা কামায় এবং এই নিয়ে তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তারপর তার নিকট কিছু সংখ্যক মুসলমান মহিলা আসলেন । এই সময় আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন £ “হে মুমিনগণ ! তোমাদের নিকট কোন মুসলমান নারী হিজরত করে আসলে তাদেরকে পরীক্ষা করে নাও ---- তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বহাল রেখ না।"-(সূরা মুমতাহানা ৪ ১০) পর্যন্ত । সে সময় উমার (রা) তার দুই মুশরিক স্ত্রীকে তালাক দেন। এদের একজনকে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এবং অন্যজনকে সাফওয়ান ইবনে উমাইয়া বিয়ে করেন। www.amarboi.org

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।