সহীহ আল বুখারী ৩য় খণ্ড
/ ৬৬৯
📝 লেখা 📖 পিডিএফ

৫০ সহীহ আল বুখারী . নিকট আসলে নবী (স) বলেন, এটা মিকরায । সে অসৎলোক ৷ সে নবী (স)-এর সঙ্গে কথা বলছিল, এমন সময় সেখানে সুহাইল ইবনে আমর আসলেন । ইকরামা থেকে বৰ্ণিত । সুহাইল আসলে নবী (স) বলেন, এখন তোমাদের কাজ সহজ হয়ে গেছে (সুহাইল অর্থ সহজ) সুহাইল এসে নবী (স)-কে বলল, আপনি আমাদের ও আপনাদের মধ্যে একটি সন্ধিপত্র লেখার ব্যবস্থা করুন । নবী (স) লেখক ডাকলেন এবং বললেন, লেখ বিসমিল্লাহির রাহমানির রাহীম ! এই কথা শুনে সুহাইল ইবনে আমর বলল, রহমান ! আল্লাহর কসম ! রহমান কে আমি জানি না। বরং আপনি 'বিসমিকা আল্লাহুম্মা’ লেখার আদেশ দিন । যেমন আপনি পূর্বে লিখতেন । কিন্তু মুসলমানরা. বলেন, আল্লাহর কসম ! আমরা 'বিসমিল্লাহির রাহমানির রাহীম'-ই লিখব ৷ নবী (স) বলেন, ঠিক আছে, বিসমিকা আল্লাহুম্মাই লেখ । তারপর তিনি বললেন, (লেখ) ইহা আল্লাহর রসূল মুহাম্মাদ (স)-এর পক্ষ হতে কৃত সন্ধিপত্ৰ । একথা শুনে সুহাইল বলল, আল্লাহর কসম ! আমরা যদি আপনাকে আল্লাহর রসূল বলে মানতাম, তাহলে কখনও আপনাকে কা'বা ঘর যিয়ারত করতে বাধা দিতাম না এবং আপনার সঙ্গে যুদ্ধ করতাম না । বরং আপনি লেখার আদেশ দিন $ আবদুল্লাহর পুত্র মুহাম্মাদের পক্ষ হতে ৷ এই কথা শুনে নবী (স) বলেন, আল্লাহর কসম ! নিশ্চয়ই আমি আল্লাহর রসূল । কিন্তু তোমরা যদি আমাকে অস্বীকার করো, তাহলে মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লেখ । আল্লাহর সম্মানিত নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে. তাহলে আমি তাদের প্রতিটি প্রস্তাব মেনে নেবো । তারপর নবী (স) লেখক (আলা )-কে বলেন, লেখ, হে মক্কার কাফেরবৃন্দ ' তোমরা আমাদের ও কা'বা ঘরের মধ্যে রাস্তা পরিষ্কার করে দাও, যাতে আমরা কা'বা ঘর তাওয়াফ করতে পারি সুহাইল বলল, তাহলে আল্গাহর কসম !' আরববাসী বলবে, আমরা বাধ্য হয়ে এই প্রস্তাব মেনে নিয়েছি । বরং আগামী বছর আমরা এই প্রস্তাব মানতে পারি তিনি প্রস্তাব লিখেন: সুহাইল বলল, এটাও লেখা হোক. হে মুহাম্মাদ ' যদি আমাদের নিকট হতে আপনার নিকট কোন লোক আসে, তাকে অবশ্যই আমাদের নিকট ফেরত দিতে হবে । যদিও সে আপনার ধর্মে বিশ্বাসী হয়। এই প্রস্তাব শুনে অথচ সে যে মুসলমান হিসেবে এখানে এসেছে? এমন সময় আবু জানদাল (রা) ইবনে সুহাইল ইবনে আমর পায়ে বেড়ী পরা অবস্থায় মক্কার নিম্নভূমি দিয়ে খোড়াতে খোৌড়াতে মুসলমানদের নিকট এসে উপস্থিত হলেন। সুহাইল বলল, হে মুহাম্মাদ ! আমাদের চুক্তিপত্র কার্যকরী করার উত্তম সময় উপস্থিত হয়েছে । আপনি তাকে আমার নিকট ফেরত দিন। নবী (স) বললেন, আমরা এখনও চুক্তিপত্র স্বাক্ষর করিনি । সুহাইল বলেন, তাহলে আল্লাহর কসম !' আমি আপনার সঙ্গে কখনও সন্ধি করবো না । নবী (স) বলেন, ঠিক আছে. তুমি কেবল এই লোকটিকে আমার নিকট থাকার অনুমতি দাও । সুহাইল বলল, আমি আপনাকে এরূপ অনুমতি দেবো না। তিনি বলেন, দাও । সুহাইল বলল. না । মিকরায বলে ঠিক আছে, আমরা তাকে আপনার নিকট ফিরে যাওয়ার অনুমতি দিলাম । আবু জানদাল বলেন, হে মুসলিমগণ ! আমাকে কি মুশরিকদের নিকট ফেরত দেয়া হবে. অথচ আমি মুসলমান হিসেবে এখানে এসেছি ! www.amarboi.org

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।