কিতাবুশ শুরুত 8৯ ছিল বর্ম । উরওয়াহ নবী (স)-এর দাড়ির দিকে হাত বাড়ালে, মুগীরা (রা) তরবারির বাট দ্বারা তার হাতে আঘাত করতেন এবং বলতেন রসুলুল্লাহ (স)-এর দাড়ি হতে হাত সরিয়ে নাও, উরওয়া মাথা তুলে জিজ্ঞেস করল, লোকটি কে ? তারা বলল. মুগীরা ইবনে শোবা । সে বলল, ওহে বিশ্বাসঘাতক, আমি কি তোমার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ. নেয়ার চেষ্টা করবো না ? মুগীরা (রা) জাহেলিয়াত যুগে কিছু লোকের সঙ্গে উঠা-বসা করতেন। একদিন তিনি সুযোগ মত তাদেরকে হত্যা করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নেন তারপর এসে ইসলাম গ্রহণ করেন । নবী (স) বললেন, তোমার ইসলাম আমার নিকট গ্রহণযোগ্য. কিন্তু তোমার মালের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই । তারপর উরওয়াহ (রা) নবী (স)- এর সাহাবীদেরকে বাকা দৃষ্টিতে দেখতে থাকে। রাবী বলেন. আল্লাহর শপথ ! রসুলুল্লাহ (স) কখনও থুথু ফেললে তা কোন না কোন সাহাবীর হাতে পড়ত এবং তা তারা নিজের চেহারা ও শরীরে মর্দন করতেন ৷ যখন তিনি কোন আদেশ করতেন, তারা সঙ্গে সঙ্গে তা পালন করতেন এবং যখন তিনি উযু করতেন, তখন তার উযুর অবশিষ্ট পানি নেয়ার জন্য তার সাহাবীদের মধ্যে কাড়াকাড়ি লেগে যেতো এবং যখন তিনি কথা বলতেন, তখন তারা তার সামনে নিজেদের স্বর উচ্চ করতেন না এবং তার সনম্মানার্থে তারা তার দিকে দৃষ্টিপাত করতেন না। উরওয়াহ (এই অবস্থা পর্যবেক্ষণ করে) তার সঙ্গীদের নিকট ফিরে গেল এবং বলল হে লোকেরা. আল্লাহর কসম ' আমি বাদশাহের দরবারে গিয়েছি । রোম স্ম্াট, পারস্য সম্ৰাট ও আবিসিনিয়ার বাদশাহর দরবারে যাওয়ারও সুযোগ আমার হয়েছে । কিন্তু আল্লাহর শপথ ! আমি কোন বাদশাহকে তার সভাসদ কর্তৃক এত সম্মান করতে দেখিনি, যেমনটি দেখেছি মুহাম্মাদ (স)- এর সাহাবীদেরকে তার প্রতি সম্মান করতে ৷ তিনি খুখু ফেললে তা তার কোন না কোন সাহাবীর হাতে পড়ত এবং তিনি তা দ্বারা নিজের চেহারা ও শরীর মর্দন করেন । তিনি কোন আদেশ করলে, তা তারা সঙ্গে সঙ্গে পালন করেন । তিনি উয করলে তার উযুর অবশিষ্ট পানি নেয়ার জন্য তাদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায় । তিনি কথা বললে তারা নিজেদের কণ্ঠস্বর নীচু করে নেন । তারা সম্মানার্থে তার প্রতি, তাকান না। নিসন্দেহে তিনি তোমাদের নিকট একটি যুক্তিসংগত প্রস্তাব পেশ করেছেন তোম! তা মেনে নাও । কেনানা গোত্রের এক লোক বলেন, তোমরা আমাকে তার নিকট যাওয়ার অনুমতি দাও ৷ তারা বলল. যান । তিনি নৰী (স) ও তার সাহাবীদের নিকট উপস্থিত হলে রসূলুল্লাহ (স) বলেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার গোত্রের লোকেরা কোরবানীর পশুকে সম্মান করে থাকে। কাজেই তোমরা কোরবানীর পশু তার সামনে হাযির করো । তারা তালবিয়া পাঠরত অবস্থায় তার সামনে কোরবানার পণ্ড পেশ করলেন এবং তাকে সম্বর্ধনা জানালে তিনি বললেন, সুবহানাল্লাহ ! এমন সব ভাল লোকদেরকে কা'বা ঘর যিয়ারত হতে বঞ্চিত রাখা মোটেই শোভনীয় নয় । তিনি তার সঙ্গীদের নিকট ফিরে গিয়ে বললেন, আমি দেখে আসলাম. কোরবানীর পশুগুলোকে কোরবানীর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত রাখা হয়েছে। কাজেই আমার মতে তাদেরকে কা'বা ঘর যিয়ারত হতে বিরত রাখা বাঞ্চনীয় নয় । এই কথা গুনে তাদের মধ্য হতে মিকরায ইবনে হাফস নামে এক লোক উঠে দাড়িয়ে বলল, আমাকে তার নিকট যাওয়ার অনুমতি দাও । তারা বলল, যাও ৷ সে মুসলমানদের বু-৩/৭_ www.amarboi.org
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।