হাদীসের ব্যাপারে এ সতর্কতাকে সামনে রেখেই বুখারী শরীফের তৃতীয় খণ্ডের এ নতুন সংস্করণটি প্রকাশিত হচ্ছে। আল্লাহর অসীম মেহেরবানীতে এ খণ্ডটিকে নতুন করে সম্পাদনা করে সকল প্রকার ক্রটিমুক্ত করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। এরপরও এর মধ্যে কোথাও ভুল থেকে যেতে পারে। এ ব্যাপারে সচেতন পাঠক সমাজের কোন বিকল্প নেই । কোনো ভুল তাদের নজরে পড়লে সংগে সংগেই কর্তৃপক্ষকে তারা অবহিত করবেন বলে আমরা বিশ্বাস করি। পাঠকের ওপর অতিরিক্ত কিছু চাপিয়ে না দিয়ে হাদীসকে হাদীসের মাধ্যমে জানার ওপর নির্ভর করে আমরা অনুবাদটিকে প্রয়োজনের অতিরিক্ত ফুটনোটে ভারাক্রান্ত করতে চাইনি ৷ মনে হয় সচেতন পাঠক সম৷জ এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং হাদীসকে অন্যের মাধ্যমে বুঝার পরিবর্তে নিজের জীবনকে হাদাসের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করবেন । আমাদের জীবনকে যদি হাদীসের সাথে খাপ খাওয়াতে পারি, তাহলে আমাদের জীবনে ও সামাজিক কাঠামোয় আমূল পরিবর্তন সূচিত হবে এবং তাহলেই হাদীস চর্চ। আমাদের জীবনে সার্থকতার বার্তা বহন করে আনবে । হাদীস চর্চা আমাদের ইহকালীন ও পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করুক । আমীন । আবৰ্দুনে মানান সানিব ২৭ যিলকদ ১৪১৭ ৬ই এপ্রিল ১৯৯৭ www.amarboi.org
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।