সহীহ আল বুখারী ৩য় খণ্ড
/ ৬৬৯
📝 লেখা 📖 পিডিএফ

8৮ সহীহ আল বুখারী বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি । আমর! তো, উমরা করতে যাচ্ছি। অবশ্য যুদ্ধ কুরাইশদেরকে দুর্বল করে ফেলেছে এবং তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি তারা চায় তাহলে আমি কিছুদিনের জন্য তাদের সঙ্গে সন্ধি করতে পারি এবং এই সময়ে তারা আমাদের ও আরবের সাধারণ লোকদের মধ্যে (কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে) বিরত থাকবে । যদি আমি তাদের উপর বিজয়ী হই, তাহলে কুরাইশরা ইচ্ছা করলে অন্যদের মত আমার ধর্মে প্রবেশ করতে পারে। বিপরিত হলে তারা নিজেদেরকে যুদ্ধের জন্য অনন্ত শক্তিশালী পাবে। কিন্তু তারা যদি আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ ! আমি আল্লাহর রাহে শহীদ না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবো এবং নিশ্চয়ই আল্লাহ তার মিশন সফল করবেন। বোদাইল বলেন, আমি অবিলম্বে তাদেরকে আপনার কথা পৌছে দিচ্ছি । রাবী বলেন ঃ$ তিনি রওয়ানা হলেন এবং কুরাইশদের নিকট পৌছে বললেন, আমরা এই লোকটির (রসূল) নিকট হতে আপনাদের নিকট এসেছি এবং তাকে কিছু কথা বলতে শুনেছি । যদি আপনারা চান যে, আমরা তা আপনাদের সামনে প্রকাশ করি তাহলে আমরা তা বলতে পারি। এই কথা শুনে তাদের কতিপয় নিবেধি লোক বলল, আমাদের তার কোন কথা শোনার দরকার নেই । কিন্তু তাদের মধ্যেকার বিজ্ঞ লোকেরা বলল, আপনি তাকে যা বলতে শুনেছেন তা বলুন । বোদাইল বললেন, তিনি এই এই কথা বলেছেন এবং নবী (স) যা যা বলেছেন, তার পুরো বর্ণনা দিলেন । এই কথা শুনে উরওয়াহ ইবনে মাসউদ উঠে দাড়িয়ে বলল, হে লোকেরা, তোমরা কি সন্তান নও ? তারা বলল, হা । সে আবার বলল, আমি কি বাপ নই ? তারা বলল, হা । সে পুনরায় বলল, তোমরা কি আমাকে অবিশ্বাস করো ? তারা বলল, না । সে আবার বলল, তোমরা কি জান না, আমি উকাযবাসীদেরকে আমার অনুগত ব্যক্তি, সন্তান ও আত্মীয়দেরকে (তোমাদের সাহায্যের জন্য) নিয়ে আসিনি? তারা বলল, হা । সে পুনরায় বলল, এই লোকটি তোমাদের নিকট একটি যুক্তিসংগত প্রস্তাব রেখেছেন। তোমরা তা মেনে নাও এবং আমাকে তার সাথে সাক্ষাতের অনুমতি দাও। তারা বলল, তার নিকট যান তিনি নবী (স)-এর নিকট এসে তার সঙ্গে কথা বলতে লাগলেন নবী (স) তার সঙ্গে সেই কথা বললেন, যেমনটি বোদাইলের সঙ্গে বলেছিলেন উরওয়াহ তখন বলেন, হে মুহাম্মাদ ! আপনার সম্পৃদায়ের মূলোৎপাটনে কি আপনার কিছু লাভ হবে ? আপনি কি ইতিপূর্বে কোন আরব কর্তৃক তার সম্পুদায়কে সমূলে ধ্বংস করার কথা শুনেছেন ? যদি এর বিপরীত ঘটে তাহলে কি হবে ? আল্লাহর কসম ! আমি আপনার সঙ্গে কোন সম্বরান্ত লোক দেখছি না, বরং বিভিনু গোত্রের লোক জড়ো হয়েছে যারা আপনাকে নিসংগ ফেলে রেখে পালিয়ে যাবে। এই কথা শুনে আবু বাকর (রা) তাকে বললেন, “যা. লাত দেবীর নিতম্ব (গুহ্যদ্বার) চাটগে” । আমরা কি তাকে ত্যাগ করে পালিয়ে যাব ? উরওয়াহ জিজ্ঞেস করল, ইনি কে ? লোকেরা বলল, আবু বাকর । উরওয়াহ বলল, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ ! যদি আপনি আমার কোন উপকার না করতেন এবং যে উপকারের প্রতিদান আমি এখনও দিতে পারিনি, তাহলে আমি নিশ্চয়ই আপনার কথার উত্তর দিতাম । সে আবার নবী (স)-এর সঙ্গে কথা বলতে শুরু করল এবং কথা বলার সময় তার (রসূল) দাড়ি স্পর্শ করত । মুগীরা ইবনে শোবা (রা) নবী (স)-এর মাথার নিকট দাড়িয়েছিলেন। তার হাতে ছিল তরবারি এবং মাথায় www.amarboi.org

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।