সহীহ আল বুখারী ৩য় খণ্ড
/ 669
📝 Text 📖 PDF

কিছু কথা আমাদের এই হিমালয়ান উপমহাদেশে কুরআন চর্চা সুদীৰ্ঘকাল থেকে চলে আসছে এবং ইসলামী বিশ্বে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তাই এখানে অনেক আন্তরজাতিক খ্যাতিসম্পন্ন কুরআনের ভাষ্যকারের নাম শোনা যায় । কিন্তু হাদীস চর্চা সেই তুলনায় অনেক পিছিয়ে আছে। আঠারো শতকের দিল্লীর মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহির পূর্বে হাদীসের নাম বড় একটা শোনা যেতো না । মুসলিম. জনগণের মধ্যে তো হাদীসের চর্চাই ছিল না । উলামায়ে কেরামের মধ্যেও বড় বড় মাদরাসার গুটিকয় মুহাদ্দিসের মধ্যে এর চর্চা সীমাবদ্ধ ছিল। এখনো আমাদের দেশের মাদরাসার দরসে 'নিযামীর সিলেবাসে মূলত শেষ বর্ষে হাদীস অধ্যয়নকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে । অথচ কুরআন বুঝার জন্য হাদীসের প্রয়োজন । জীবন গঠনের জন্য হাদীসের প্রয়োজন ৷ দৈনান্দিন ইবাদত-বন্দেগী, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন ইত্যাদি ক্ষেত্রে হাদীসে রসূল একটি অপরিহার্য বিষয় ৷ শুধু মাদরাসার অংগনে নয়, জনগণের মধ্যেও হাদীসের চর্চা ইসলামী সমাজের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত । সাহাবা ও তাবেঈগণের যুগে আমরা এটাই দেখেছি পরবর্তীকালেও মুসলিম জনতার মধ্যে এ ধারা অব্যাহত ছিল দীৰ্ঘকাল । আমাদের দেশে হাদীসের চর্চা সাম্প্রতিক মাত্র কয়েক শ' বছরের । এটাও শুটিকয় উলামায়ে কেরামের মধ্যে সীমাবদ্ধ ছিল। দেশ স্বাধীন হবার পর বাংলা ভাষায় ইসলাম চর্চা অত্যধিক গুরুত্ব লাভ করেছে। ইসলামের মর্মবাণী জনগণের মনের দ্বার প্রান্তে পৌছিয়ে দেবার জন্য বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান ও ব্যক্তিত্‌ এগিয়ে এসেছেন উলামায়ে কেরামও বাংলা ভাষাকে গুরুত্ব দিয়েছেন: হাদীসের চর্চা উলামায়ে কেরামের মজলিসে আবদ্ধ না থেকে জনগণের মধ্যেও স্থানান্তরিত হচ্ছে । বিভিন্ন কেন্দ্র থেকে হাদীস গ্রন্থগুলো অনুদিত ও প্রকাশিত হচ্ছে। হাদীস গ্রন্থগুলোর মধ্যে বুখারীর গুরুত্ব আমাদের দেশে সমস্ত খাদ্য সামগ্রীর মধ্যে ভাতের মতো । এটিই কেন্দ্রীয় ও প্রধান হাদীস গ্রন্থ । তাই এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও গোষ্ঠীর নজর পড়েছে । বিভিন্ন স্থান থেকে বুখারীর অনুবাদ হচ্ছে। একদিক দিয়ে এর গুরুত্ব ও প্রয়োজন অস্বীকার করা যাবে না । বিভিন্ন রুচির পাঠক বিভিন্ন অনুবাদে মনোসংযোগ করতে পারবেন । তাছাড়া এর ফলে হাদীসের চর্চা ব্যাপকতর হবে । তবে অনুবাদ ও উপস্থাপনা যাতে ক্রটিপূর্ণ না হয় এদিকে সংশ্লিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠান ও পাঠক সমাজকে সজাগ দৃষ্টি রাখতে হবে । হাদীস অনুবাদের ক্ষেত্রে ক্রটি একটি অমার্জনীয় অপরাধ ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই এ ব্যাপারে দ্বর্থহীন ভাষায় বলেছেন ঃ$ - Ul = RY Ls i FS 4 yes Eu Gee SIE “যে ব্যক্তি জেনেবুঝে আমার সম্পর্কে মিথ্যা বললো সে যেন জাহান্নামে তার আবাস ঠিক করে নেয় ।” কাজেই হাদীসের শব্দের মধ্যে হেরফের হওয়া বা হেরফের করা একটি অতি বড় গুনাহর কাজ । এ ব্যাপারে অতি যত্নবান, সতর্ক ও আস্তরিক হতে হবে । www.amarboi.org

— Page 4 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.