৩৮ সহীহ আল বুখারী ২৫২৫. আবু হুরাইরা ও যায়েদ ইবনে খালেদ আল-জুহানী (রা) থেকে বর্ণিত । তারা উভয়ে বলেন, এক বেদুঈন রসূলুল্লাহ (স)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল ! আমি আপনাকে আল্লাহর শপথ করে বলছি, আপনি আমার বিষয়টি কিতাবুল্লাহ অনুযায়ী মীমাংসা করুন । তার প্রতিপক্ষ, যে তার তুলনায় অধিক জ্ঞানী ছিল, বলল, হা আপনি আমাদের বিষয়টি আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করুন এবং আমাকে (কথা বলার) অনুমতি দিন । রসূলুল্লাহ (স) বললেন, বল । সে বলল, আমার ছেলে এই লোকটির বাড়ীতে মজুর (কামলা) ছিল এবং সে তার স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে। আমি অবহিত করলাম, আমার ছেলেকে পাথর মেরে হত্যা করতে হবে। আমি একশ' বকরী ও একটি ক্রীতদাসী মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে এনেছি। আমি আলেমদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করায় তারা বললেন, তোমার ছেলেকে একশ' কোড়া মারতে হবে এবং সেই সঙ্গে এক বছরের দেশান্তর এবং এই লোকটির স্ত্রীকে পাথর মেরে হত্যা করতে হবে । রসূলুল্লাহ (স) বললেন, সেই সত্তার কসম ! যার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই তোমাদের বিষয়টি কিতাবুল্লাহ অনুযায়ী মীমাংসা করবো । বকরী ও ক্রীতদাসী তোমাকে ফেরত দেয়া হবে। কিন্তু তোমার ছেলেকে একশ’ কোড়া মারা হবে এবং সেই সঙ্গে এক বছরের দেশাস্তর থাকবে । হে উনাইস ! তুমি কাল সকালে এই লোকটির স্ত্রীর নিকট যাবে। সে যদি পাপ স্বীকার করে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করবে । তিনি সকালে তার নিকট গেলে সে পাপ স্বীকার করে। রসুলুল্লাহ (স) তাকে পাথর মেরে হত্যা করার আদেশ দেন। সেই অনুযায়ী তাকে হত্যা করা হয় । ১০-অনুচ্ছেদ $ মুকাতাব (চুক্তিবদ্ধ গোলাম) যদি (ক্রেতা কর্তৃক) আযাদ করার শর্তে বিক্রি হতে রাধী হয়, তাহলে যেরূপ শর্ত যুক্ত করা জায়েয । ost " Callie Sts ME ME EE SS Ans A2AG A 4 ে AN EE Li a eit EA Gael it 2 6 i LL sb Sl Od I es sl JG WY, hl EES Gl Ss Eid ds ২৫২৬. আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, বারীরা আমার নিকট আসল। সে একজন চুক্তিবদ্ধ দাসী ছিল। সে বলল, হে উম্মুল মু'মিনীন ! আপনি আমাকে খরিদ করে আযাদ করে দিন । কেননা আমার মালিক আমাকে বিক্রি করতে চাচ্ছেন । তিনি বললেন, ঠিক আছে । সে (বারীরা) বলে, কিন্তু আমার মালিক (তাদের অনুকূলে) অভিভাবকত্ববের অধিকার সংরক্ষিত থাকার শর্ত ছাড়া আমাকে বিক্রি করবে না । তিনি বলেন, তাহলে তোমাকে আমার কোন প্রয়োজন নেই । নবী (স) তা শুনলেন, কিংবা তাকে অবহিত করা হলো । তিনি বললেন, বারীরার ব্যাপারে কি সমস্যা হলো ? তাকে কিনে তুমি আযাদ করে www.amarboi.org
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।