২৪ সহীহ আল বুখারী A 4 Prd. i) Bh El IU HE mul be ali ial El byl Si wd JU, s ili il Seti hal JO Le Gl ie 3 ls ২৫০৩. বারাআ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (স) যিলকাদ মাসে উমরা করার এরাদা করেন। কিন্তু মন্ধাবাসীরা তাকে মক্কায় প্রবেশ করতে দিতে অস্বীকার করল। অবশেষে তিনি তাদের সাথে ফায়সালা করলেন যে, আগামী বহর তিনি তিন দিনের জন্য মক্কায় অবস্থান করতে পারবেন সন্ধিপত্র যখন লেখা হয় তখন উল্লেখ করা হল £ এই শর্তাবলীর উপর আল্লাহর রসূল মুহাম্মাদ (স) রাধী আছেন, তখন মনঙ্ধাবাসীরা বলল, আমরা তা স্বীকার করি না । যদি আমরা তোমাকে আল্লাহর রসূল বলে জানতাম, তাহলে তোমাকে বাধা দিতাম না। বরং তুমি আবদুল্লাহর পুত্র মুহাম্মাদ । তিনি জবাবে বললেন, আমি যুগপৎ আল্লাহর রসূল ও আবদুল্লাহর পুত্র মুহাম্মাদ । অতপর তিনি আলী (রা)-কে বললেন, রসুলুল্লাহ শব্দটি মুছে ফেল। তিনি বললেন, না, আল্লাহর কসম, আমি কখনও আপনার নাম মুছব না! রসূলুল্লাহ (স) চুক্তিপত্রটি হাতে নিলেন এবং লিখলেন, এই চুক্তিতে মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ সম্মত হয়েছেন । তিনি (আগামী বছর) মক্কায় কোষবদ্ধ হাতিয়ারসহ প্রবেশ করতে পারবেন এবং তার সঙ্গে কোন ব্যক্তি স্বেচ্ছায় মন্ধা হতে মদীনায় যেতে চাইলে তা যেতে পারবে না এবং তীর কোন সঙ্গী মক্কায় থেকে যেতে চাই- লে তাকে তিনি বাধা দিতে পারবেন না। অতএব (পরবর্তী বছর) যখন তিনি মক্কায় প্রবেশ করলেন এবং নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেল, তখন লোকেরা আলী(রা)-এর নিকট এসে বলল, তোমার সঙ্গীকে আমাদের এখান হতে চলে যেতে বল কেননা নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেছে। অতএব নবী (স) রওনা হলে হামযা (রা)-এর একটি মেয়ে চাচা চাচা বলে তাদের অনুসরণ করল । আলী (রা) তাকে নিয়ে আসলেন এবং তার হাত ধরে ফাতেমা (রা)-কে বললেন, এই নাও তোমার চাচার মেয়ে । তাকে নেয়ার বিষয়ে আলী, যায়েদ ও জাফর (রা)-এর মধ্যে বচসা হল। আলী (রা) বললেন, তাকে আমি পাওয়ার বেশী অধিকারী । কেননা সে আমার চাচার মেয়ে । জাফর (রা) বললেন, সে আমার চাচার মেয়ে এবং তার খালা আমার স্ত্রী । যায়েদ (রা) বললেন, সে আমার ভাইয়ের মেয়ে ৷ নবী (স) তার সম্পর্কে তার খালার পক্ষে রায় দিলেন এবং বললেন, খালা মাতৃস্থানীয় । এরপর তিনি আলী (রা)-কে বললেন, আমি তোমা হতে ও তুমি আমা হতে । তিনি জাফর (রা)-কে বললেন, তুমি দৈহিক গঠন ও স্বভাব-চরিত্রে আমার সঙ্গে সাদৃশ্যপূর্ণ । তিনি যায়েদ (রা)- কে বললেন, তুমি আমাদের ভাই ও মাওলা (বন্ধু) । ৭-অনুচ্ছেদঃ মুশরিকদের সঙ্গে সন্ধি করা । এই বিষয়ে আবু সুফিয়ান (রা) থেকে বর্ণনা (হাদীস) আছে । আওফ ইবনে মালেক (রা) থেকে বর্ণিত । নবী (স) বলেছেন, তারপর তোমাদের ও রোমানদের মধ্যে সন্ধি হবে এবং এই বিষয়ে সাহল ইবনে হুনাইফ, আসমা ও মিসআর (রা) নবী (স) থেকে বর্ণনা করেছেন। মূসা ইবনে মাসউদ বলেছেন, আমাকে সুফিয়ান ইবনে সাঈদ, তাকে আবু ইসহাক এবং তাকে বারাআ ইবনে আযেব (রা) হাদীস বর্ণনা করেছেন যে, নবী (স) হুদাইবিয়ার দিন www.amarboi.org
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।