সহীহ আল বুখারী ৩য় খণ্ড
/ ৬৬৯
📝 লেখা 📖 পিডিএফ

২০৪ সহীহ আল বুখারী ২৮৩২. আবু হুরাইরা (রা) বর্ণনা করেন, কোন একটি যুদ্ধে আমরা রসূলুল্লাহ (স)-এর সঙ্গে ছিলাম । সেই যুদ্ধে (অংশগ্রহণকারী) ইসলামের দাবীদার এক ব্যক্তি সম্পর্কে তিনি বললেন, এই ব্যক্তি দোযখবাসী হবে । লড়াই শুরু হলে সে ব্যক্তি প্রাণপণ যুদ্ধ করে আহত হল । রসুলুল্লাহ (স)-কে জানান হল, হে আল্লাহর রসূল ! যে লোকটি সম্পর্কে আপনি বলেছেন যে, সে দোযখবাসী, সে তো আজ প্রাণপণে যুদ্ধ করে নিহত হয়েছে। নবী (স) বললেন, হা, সে জাহান্নামের দিকে যাত্রা করেছে । বর্ণনাকারী বলেন, এ কথা শুনে কারো কারো মনে সন্দেহের উদ্রেক হল। এমতাবস্থায় জানা গেল, লোকটি নিহত হয়নি, বরং মারাত্মক আহত হয়েছে । রাত্রিবেলায় সে জখমের যন্ত্রণায় ধৈর্যধারণ না করে আত্মহত্যা করলে তা নবী (স)-কে জানান হল। (এ খবর প্রাপ্তিমাত্র) নবী (স) আল্লাহু আকবার (আল্লাহ মহান ) বলে উঠলেন এবং বললেন, আমি সাক্ষ দিচ্ছি যে, আমি আল্লাহর দাস ও তাঁর রসূল ! অতপর লোকদের মধ্যে বেলালকে এই ঘোষণা করতে বলে পাঠালেন যে, ইসলামের পূর্ণ অনুসারী হওয়া ছাড়া কেউ-ই জান্নাতে প্রবেশ করতে পারবে না । আর আল্লাহ অনেক সময় ফাজের (গোনাহর প্রতি আসক্ত) ব্যক্তির মাধ্যমেও দীন ইসলামকে সাহায্য করে থাকেন। ১৮৩-অনুচ্ছেদ £ যুদ্ধে শত্রুর আক্রমণের মুখে নিজে নিজেই সেনাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ DIG = dl) CES IG UC oo ile -YATY 12 5 RE ce 2 « “070% 4 ELL “44596 ETS a Bar Gs oor ase পল তর AIL JG me C9 Cle Ei lnk be AH os UE OL - SpE Ce SU IE Ge LI ২৮৩৩. আনাস ইবনে মালেক (রা) বর্ণনা করেন, নবী (স) (একদিন) খুতবা দিতে দিতে বললেন, যায়েদ পতাকা ধারণ করে নিহত হল। অতপর জাফর পতাকা ধারণ করলে সেও নিহত হল। তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা ধারণ করলে সেও নিহত হল। সবশেষে খালেদ ইবনে ওয়ালিদকে কেউ আমীর বা সেনাধ্যক্ষ মনোনীত করা ছাড়াই সে পতাকা ধারণ করল এবং তার হাতে আল্লাহ বিজয়.দান করলেন । তারা শহীদ না হয়ে এই মুহূর্তে আমার কাছে থাকলে তা তাদের জন্য আনন্দদায়ক হত না অথবা তিনি বলেন আমার নিকট পসন্দনীয় হত না । বর্ণনাকারী বলেন, এ কথাগুলো বলার সময় নবী (স)- এর দু' চোখ দিয়ে অশ্রুণারা গড়িয়ে পড়ছিল ।৫০ ৪৯. সেনাপতি হিসেবে নিয়োজিত বা নির্বাচিত হওয়া ছাড়াই নিজে নিজেই সেনাপতির দায়িত্‌ গ্রহণ করা । শত্রুর আক্ৰমণে মুসলিম সেনাবাহিনীর বিপর্যয়ের মুখে মনোনীত বা নির্বাচিত নয় এমন ব্যক্তি যদি নেতৃত্ব গ্রহণ করে এই বিপর্যয় রোধ করতে পারেন, তবে সেনাদলের নেতৃত্ব এহণ করা তার জ্ঞন্য সম্পূর্ণ বৈধ । ৫০, ঘটনাটি ঘটেছিল সিরিয়ার মাওতা নামক জায়গায়, যদ্দরুন ঘটনাটি মাওতা অভিযান নামে খ্যাত ৷ নবী (স) এই এলাকায় খৃষ্টান শক্তির বিরুদ্ধে এক অভিযানে অষ্টম হিজরীর জমাদিউল আওয়াল মাসে যায়েদ ইবনে হারেসার নেতৃত্বে একটি সেনাদল পাঠান । সঙ্গে সঙ্গে তিনি এ নির্দেশও দেন যে, যায়েদ শহীদ হলে জাফর ইবনে আবু তালেব নেতৃত্ব দিবেন । যদি তিনিও শাহাদাত লাভ করেন তাহলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা (অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য) www.amarboi.org

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।