কিতাবুল জিহাদ ১৯৫ আমার একটি ছেলে তার কাছে চলে গেলে তিনি তাকে কাছে টেনে নিলেন। আমি দেখলাম তিনি ক্ষুরখানা হাতে করে ছেলেটাকে তার উরুর ওপর বসিয়ে রেখেছেন। আমি সাংঘাতিকভাবে ভীত হয়ে পড়লাম, খোবায়েব আমার চেহারা দেখেই তা উপলব্ধি করতে সক্ষম হলেন। তাই তিনি বললেন, তুমি কি আশঙ্কা করছ যে, আমি তাকে হত্যা করব ? আমি কখনই তা করব না । আল্লাহর শপথ, আমি (হারেসের কন্যা) খোবায়েবের চেয়ে উত্তম বন্দী আর কাউকে দেখিনি আল্লাহর শপথ, আমি একদিন তাকে আঙুরের ছড়া হাতে নিয়ে খেতে দেখেছি, অথচ সে সময় তিনি বন্দী ছিলেন। মক্কায় সে সময় কোন ফল ছিল না ।.হারেসের কন্যা বলেন, ওগুলো ছিল আল্লাহর তরফ থেকে খোবায়েবের জন্য প্রেরিত রিয্ক । যখন সবাই তাকে হত্যা করার জন্য হেরেমের বাইরে নিয়ে চলল__-তখন , খোবায়েব তাদেরকে বললেন, আমাকে দু' রাকাআত নামায পড়তে দাও ৷ তারা সুযোগ ' দিলে তিনি দু’ রাকাআত নামায আদায় করে বললেন, যদি তোমরা এ ধারণা করবে বলে আমি আশংকা না করতাম যে, আমি ভীত ও অধৈর্য হয়ে পড়েছি, তাহলে আমি নামায দীর্ঘায়িত করতাম । (তারপর তিনি আবেগ উদ্বেলিত হয়ে বললেন,) হে আল্লাহ ! তুমি এদেরকে (মুশরিক) এক এক করে গুণে গুণে হত্যা কর ! তারপর তিনি বললেন, আমি আল্লাহর পথে মুসলমান হিসেবে শাহাদাত বরণ করতে প্রস্তুত হচ্ছি, তাই মৃত্যুর পর আমি যে পাশেই ঢলে পড়ি না কেন, তাতে আমার কোনই পরোয়া নেই । আর এসব কিছু একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যেই বরণ করে নিচ্ছি । তাই তিনি যদি ইচ্ছা করেন, তাহলে দেহের কর্তিত প্রতি অংশেই বরকত প্রদান করবেন । অতপর হারেসের পুত্র তাকে শহীদ করল । এভাবে প্রত্যেক বন্দী অবস্থায় নিহত মুসলমানদের জন্য খোবায়েবই দু'রাকাআত নামায আদায়ের সুনাত (নিয়ম) প্রচলন করলেন। আর আসেম ইবনে সাবেতের শহীদ হওয়ার সময়ের দোয়া আল্লাহ কবুল করে নিলেন এবং তীর খবর নবী (স)-কে জানিয়ে দিলেন। যেদিন তাদেরকে শহীদ করা হয় সেদিনই তিনি সাহাবাদের তা জানালেন। আসেমের শাহাদাতের সংবাদ কাফের কুরাইশদের নিকট পৌছলে তাদের কিছু লোক তার শাহাদাত সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তার দেহের কিছু অংশ কেটে আনার জন্য লোক প্রেরণ করল । কেননা তিনি বদর যুদ্ধের দিন কুরাইশদের একজন গণ্যমান্য লোককে হত্যা করেছিলেন। কিন্তু আসেমের মৃতদেহের চারদিকে মৌমাছির ঝাক মেঘমালার মত ছেয়ে থেকে কুরাইশদের প্রেরিত লোকের হাত থেকে তাকে রক্ষা করল। সুতরাং তারা তীর শরীরের কোন অংশই কেটে নিতে সক্ষম হলনা। EAU OLE AAA - al Fe sc yaa ২৮১৯. আৰু মূসা (রা) বর্ণনা করেন, রসূলুল্লাহ (স) বলেছেন, যুদ্ধবন্ধীদের মুক্ত কর, স্ষুধার্তকে খাদ্য দান কর এবং পীড়িতের সেবা কর । ib Hal apt Sie Dal Sh JG os i Se TAY. Boodle dl deli Cle GLE ol Si cL ) JG dit otis www.amarboi.org
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।