১৯৪ সহীহ আল বুখায়ী Ap Fd EEA 4p oo A ( A De “ Kd 2 ০৭%, 2° Ed Le Ar 1 BS al nhl Of le ২৮১৮. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত । রসূলুল্লাহ (স) আসেম ইবনে উমার ইবনে খাত্তাবের নানা আসেম ইবনে সাবেত আনসারীর নেতৃত্বে দশজন লোকের একটি গোয়েন্দাদলকে গোয়েন্দাগিরীর জন্য প্রেরণ করলেন । তারা রওয়ানা হয়ে মক্কা এবং উসফানের মধ্যবর্তী হাদাত নামক জায়গায় পৌছলে বনু লেহইয়ান নামক হোযায়েল গোত্রের একটি শাখা গোত্র তা জানতে পারে এবং প্রায় দু'শত সুদক্ষ তীরন্দাজের একটি দল প্রস্তুত করে তাদের বিরুদ্ধে প্রেরণ করে। তারা পদচিহ্ক ধরে তাদেরকে অনুসরণ করতে থাকে । তাদের পরিত্যক্ত খাওয়া খেজুর যা তারা পথের সম্বল হিসেবে মদীনা থেকে এনেছিল, দেখতে পেয়ে তারা বলে উঠল, এতো ইয়াসরিবেরই খেজুর দেখছি ! কা. সই তারা উক্ত পদচিহ্ন ধরেই অগ্রসর হতে থাকে। আসেম এবং তার সঙ্গীগণ তাদের দেখে একটি পাহাড়ের চূড়ায় আরোহণ করেন । এমতাবস্থায় বনু লেহইয়ান গোত্রের লোকেরা চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে । অতপর তারা আসেম এবং তার সঙ্গীদেরকে সম্বোধন করে বলতে থাকে, তোমরা নেমে এসে আমাদের কাছে আত্মসমর্পণ কর। আমরা ওয়াদা ও প্রতিশ্রুতি দিচ্ছি যে, তোমাদের একজনকেও আমরা হত্যা করব না । (তা শুনে) গোয়েন্দাদলের নেতা আসেম ইবনে সাবেত বললেন, আল্লাহর শপথ, কাফেরের প্রদত্ত নিরাপত্তায় কখনো আমি (পাহাড় থেকে) নামব না । এ সময় তিনি দোআ করলেন, হে আল্লাহ ! আমাদের দুরবস্থার খবর তোমার নবীকে জানিয়ে দাও । কাফেররা তাদেরকে তীর বর্ষণ করে পাহাড়ের চূড়ায় অবস্থানকারী সাতজনসহ আসেমকে হত্যা করে ফেলল । অবশিষ্ট তিনজন তাদের (কাফেরদের) প্রদত্ত ওয়াদা ও প্রতিশ্রুতির ওপর নির্ভর করে পাহাড় শীর্ষ থেকে নেমে এলেন। এ তিনজন হলেন, খোবায়েব আনসারী, ইবনে দাসেনা এবং অপর এক ব্যক্তি । কাফেররা তাদের ওপর নিয়ন্ত্রণ লাভ করে ধনুকের রশি খুলে তাদেরকে শক্ত করে বেঁধে ফেলল । এ দেখে তৃতীয় ব্যক্তি বলল, এটা তো প্রথম বিশ্বাসঘাতকতা । আল্লাহর শপথ ! আমি তোমাদের সাথে থাকব না। তাদের নীতিই অনুসরণ যোগ্য ছিল যারা শহীদ হয়ে গেছে। কাফেররা তাকে সঙ্গে নেয়ার জন্য টানাটানি করতে থাকল । কিন্তু তাতে তিনি সন্মত না হওয়ায় তারা তাকে হত্যা করে ফেলল এবং খোবায়েব ও ইবনে দাসেনাকে নিয়ে মক্কায় বিক্রি করল। এ ঘটনা বদর যুদ্ধের পরে সংঘটিত হয়। খোবায়েব যেহেতু বদর যুদ্ধে হারেস ইবনে আমেরকে হত্যা করেছিলেন এ জন্য হারেস ইবনে আমের ইবনে নওফেল ইবনে আবদে মানাফের গোত্র (প্রতিশোধ গ্রহণের জন্য) খোবায়েবকে খরিদ করে নিল। সুতরাং তাদের গোত্রেই খোবায়েব বন্দী হিসেবে থেকে গেলেন। বর্ণনাকারী যুহরী বলেন, আমাকে উবায়দুল্লাহ ইবনে আয়ায জ্বনিয়েছেন যে, হারেসের কন্যা তাকে জানিয়েছেন, গোত্রের সকলেই তাকে হত্যার. সিন্ধান্ত গ্রহণ করলে তিনি (খোবায়েব) গোপন অঙ্গের চুল পরিষ্কার করার জন্য তার (হারেসের কন্যার) কাছে একখানা ক্ষুর চাইলে সে তা দিল। হারেসের কন্যা বলেন, আমার অসাবধানতার কারণে www.amarboi.org
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।