কিতাবুল জিহাদ ১৮৯ ডেকে না পাঠান পর্যন্ত এই জায়গা পরিত্যাগ করবে না। আর যদি দেখ যে, আমরা শত্ৰুদলকে পরাস্ত ও পদদলিত করেছি, তবুও ডেকে না পাঠান পর্যন্ত এ জায়গা পরিত্যাগ করো না৷ যুদ্ধে তিনি কাফেরদের পরাস্ত করলেন। (বর্ণনাকারী বারাআ বলেন,) আল্লাহর শপথ, আমি দেখলাম, কাফেরদের মহিলারা পরিধেয় বস্তু টেনে ধরে দ্রুত দৌড়িয়ে পলায়ন করছে। ফলে তাদের উরু এবং পায়ের গোছা পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। এ দৃশ্য দেখে আবদুল্লাহ ইবনে যুবায়েরের সঙ্গীগণ বলে উঠলো, হে লোকেরা ! গনীমাতের মাল সংগ্রহ কর । গনীমাতের মাল সংগ্রহ কর। কিসের অপেক্ষা করছো + তোমাদের সঙ্গীরা বিজয়ী হয়েছে। একথা শুনে আবদুল্লাহ তাদেরকে বললেন, রসূলুল্লাহ (স)-এর নির্দেশ কি তোমরা বিস্মৃত হয়ে গেলে ? তারা জবাব দিল, আল্লাহর শপথ, আমরা এখন লোকদের (কাফের) নিকট গিয়ে গনীমাতের মাল সংগ্রহে অংশ নেব। সুতরাং তারা সেখানে পৌছলে অবস্থা পরিবর্তিত হয়ে গেল এবং তারা পরাজিত হয়ে পলায়নপর হলো। এ সময়ই রসূল তাদেরকে পিছন থেকে ডাকছিলেন। তখন নবী (স)-এর পিছনে বারজন লোক ছাড়া আর কেউ ছিল না । (এ যুদ্ধে) তারা (কাফেররা) আমাদের সত্তর জন লোককে শহীদ করল। নবী (স) ও সাহাবাগণ বদর যুদ্ধে তাদের (কাফেরদের) সত্তর জনকে নিহত ও সত্তর জনকে.বন্দী করে মোট একশ’ চল্লিশ জনকে কাবু করেছিলেন যুদ্ধ শেষে আবু সুফিয়ান চিৎকার করে “মুহাম্মাদ কি ওখানে লোকদের মধ্যে আছে ?” এরূপ তিনবার বলল ৷ তার কথার জবাব দিতে নবী (স) নিষেধ করলেন ৷ আবু সুফিয়ান তারপর চিৎকার করে ডাকল, আবু কোহাফার পুত্র কি আছে ? সে তিনবার এরূপ বলল । এরপর আবার ডেকে বলল, খাত্তাবের পুত্র কি আছে ? এবারও তিনবার বলল । কিন্তু কোন জবাব না পেয়ে নিজের লোকজনের দিকে ঘুরে বলল, এসব লোক নিহত হয়েছে। এ সময় উমার আত্মসংবরণ করতে না পেরে বলে উঠলেন, হে আল্লাহর দুশমন ! তোর ধারণা সব মিথ্যা । তুই যাদের নাম ধরে ধরে ডাকলি, তারা সবাই জীবিত আছে। আর তোকে যা কষ্ট দেবে তা-ই এখন বাকি (অর্থাৎ এখন তোর নিজের পালা-ই মাত্র অবশিষ্ট আছে) । আবু সুফিয়ান বলল, আজকের দিন বদরের দিনের প্রতিশোধ হয়ে গেল। আর যুদ্ধ তো পানপাত্রের মত । (পানপাত্র এক হাতে স্থির থাকে না)। তোমরা তোমাদের (নিহত) কিছু লোকের নাক কান কর্তিত পাবে। অবশ্য এরূপ করার জন্য আমি নির্দেশ দান করিনি, কিন্তু এতে আমার কোন দুঃখও নেই । এরপর সে (আবু সুফিয়ান) কবিতার ছন্দে উচ্চস্বরে বলতে লাগল, হোবলের জয় ! হোবলের জয় !! এ সময় নবী (স) সাহাবাদের বললেন, তোমরা কি তার কথার জবাব দেবে না ? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রসূল, বলুন, আমরা কি বলে জবাব দেব ? তিনি বললেন, তোমরা বল, “আল্লাহ মহান ! তার নেই ক্ষয় !!” একথার জবাবে আবু সুফিয়ান বলল, মোদের আছে উষ্যা, তোমাদের ডউুষয্যা নেই । নবী (স) সাহাবাগণকে বললেন, তোমরা জবাব দিচ্ছো না কেন ? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রসূল ! আমরা কি বলে জবাব দেব ? তিনি বললেন, তোমরা বল £ঃ মোদের মাওলা আল্লাহ তোমাদের মাওলা নেই । TERR “er ee i JG 5 ac ন Ll ts 5, I lll il www.amarboi.org
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।