সহীহ আল বুখারী ৩য় খণ্ড
/ ৬৬৯
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ সহীহ আল বুখারী আমার পানি বহনকারী উটের পিঠে পানি বহন করছিলাম । উটটি ক্লান্ত হয়ে চলতে অক্ষম প্রায় হয়ে পড়েছিল । তিনি তা দেখে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার উটের কি হলো ? জাবের বলেন, আমি বললাম, ক্লান্ত হয়ে পড়েছে। বর্ণনাকারী জাবের বলেন, অতপর রসূলুল্লাহ (স) উটটির পিছনে গিয়ে হাঁকালেন এবং দোআ করলেন তারপর তিনি আমার উটের সামনে সামনে চলতে থাকলেন এবং বললেন, উটটিকে এখন কেমন মনে হচ্ছে ? জাবের বলেন, আমি বললাম, ভাল হয়ে গিয়েছে । উটটি আপনার বরকত লাভ করেছে। সেই সময় তিনি আমাকে বললেন, তুমি কি উটটি আমার নিকট বিক্রি করবে ? জাবের বলেন, (একথা শুনে) আমি লজ্জাবোধ করলাম । কারণ এটি ব্যতীত পানি বহন করার জন্য আমার আর কোন উট ছিল না । তবুও আমি বললাম, হাঁ বিক্রি করব । তিনি [নবী (স)] বললেন, আমার নিকট বিক্রি কর। জাবের বলেন, আমি তার নিকট সেটিকে এ শর্তে বিক্রি করলাম যে, মদীনা পৌছা পর্যন্ত আমি তার পিঠে আরোহণ করব । তারপর আমি বললাম, হে আল্লাহর রসূল ! আমি একজন সদ্য বিবাহিত ব্যক্তি । আমি (একটু আগে চলে যাবার জন্য) আপনার কাছে অনুমতি-প্রার্থনা করছি । তিনি আমাকে চলে যাবার অনুমতি দিলে আমি সকলের আগেই মদীনায় পৌছলাম ৷ এই সময় আমার মামা আমার সাথে সাক্ষাত করলেন এবং উটের কথা জিজ্ঞেস করলেন। আমি উটটি সম্পর্কে সব কিছু তাকে জানালে তিনি আমাকে ভ€সনা করলেন ৷ জাবের বলেন, আমি যখন রসূলুল্লাহ (স)- এর কাছ থেকে যাবার অনুমতি প্রার্থনা করলাম তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কুমারী বিবাহ করেছ না বিবাহিতা নারীকে ? আমি বললাম, বিবাহিতা নারীকে বিবাহ করেছি। (একথা শুনে) তিনি বললেন, কুমারী বিবাহ করলে না কেন ? তাহলে তুমি তার সাথে খেলা করতে এবং সে তোমার সাথে খেলা করত । আমি বললাম, হে আল্লাহর রসূল ! আমার আব্বা ইন্তিকাল করেছেন অথবা শহীদ হয়েছেন এবং তিনি আমার অনেকগুলো অন্পবয়ঙ্কা বোন রেখে গিয়েছেন। তাদের আদর যত্ন দিতে ও আদব শিখাতে অক্ষম. এমন কোন অল্প বয়স্কা মেয়েকে বিবাহ করা আমি পসন্দ করিনি। সুতরাং আমি বিবাহিতা নারীকে বিবাহ করেছি যেন সে তাদের আদর যতু করতে পারে এবং আদব শিক্ষা দিতে পারে। জাবের বলেন, এরপর রসূলুল্লাহ (স) মদীনায় পৌছলে পরদিন সকালে আমি উটটি সহ তার নিকট গমন করলে তিনি আমাকে উটের মূল্য প্রদান করলেন এবং উটটিও আমাকে ফিরিয়ে দিলেন। মুগীরা বলেন, এ ধরনের শর্ত করে বিক্রি করা আমাদের কাছে উত্তম । এতে কোন দোষ দেখি না। ১১৩-অনুচ্ছেদ £ সদ্য বিবাহিতা ব্যক্তির জিহাদে অংশ গ্রহণ । এ বিযয়ে জাবের নবী (স) থেকে হাদীস বর্ণনা করেছেন । ১১৪-অনুচ্ছেদ $£ বাসর রাত্রির পর জিহাদে গমন । আবু ছ্যাইফা নবী (স) থেকে এ সংক্রান্ত হাদীস বর্ণনা করেছেন। ১১৫-অনুচ্ছেদ £ ভীতি ও শঙ্কার সময় ইমামের (নেতার) তৎপরতা । 5 dN) CS p55 all LE JG UC oS wile -TYVEV - ad s6429 bl 3 et 2 BD CIO LL YC www.amarboi.org

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।