সহীহ আল বুখারী ৩য় খণ্ড
/ ৬৬৯
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ সহীহ আল বুখারী লড়াই করেছেন ? তুমি বলেছ, হা। তোমাদের ও তার মধ্যকার যুদ্ধের ফলাফল কখনও তার অনুকূলে গিয়েছে, আবার কখনও তোমাদের অনুকূলে এসেছে। এভাবেই রসূলগণ পরীক্ষিত হন এবং পরিণাম তাদেরই অনুকূলে হয় । আমি তোমাকে আরো জিজ্ঞেস করেছি যে, তিনি তোমাদেরকে কি কি বিষয়ে আদেশ দান করে থাকেন ? তুমি বলেছ, তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে ও তার সঙ্গে কোন কিছু শরীক না করতে আদেশ করেন। তোমাদের পিতৃপরুষেরা যেসবের ইবাদত করত তাও পরিহার করতে বলেন । তিনি নামায আদায়, সাদকা দান, পবিত্রতা রক্ষা, ওয়াদা ও প্রতিশ্রুতি পূরণ এবং আমানত আদায়েরও আদেশ দান করেন। এসব নবীরই বৈশিষ্ট্য । আমি জানতাম, অবশ্যই তার আগমন ঘটবে, কিন্তু তিনি তোমাদের মধ্যে আগমন করবেন সে ধারণা কোন দিন করিনি । তুমি যা যা বললে তা যদি সত্য হয় তবে অচিরেই আমার দু’ পায়ের নীচের জায়গা তার অধিকারে চলে যাবে। যদি আমি আশা করতে পারতাম ফে, তার সঙ্গে সাক্ষাত করতে পারব তবে শত কষ্ট স্বীকার করেও তার সাক্ষাতের জন্য গমন করতাম । যদি আমি তার নিকট থাকতাম তবে ভার পবিত্র পদযুগল ধুইয়ে দিতাম । আবু সুফিয়ান বলেন, অতপর তিনি তার পত্রখানি চেয়ে নিলেন । তাকে (কায়সার) তা পাঠ করে শুনানো হলো । তাতে লেখা ছিল পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে । আল্লাহর বান্দা ও রসূল মুহাম্মাদের পক্ষ থেকে রোমের শাসনকর্তা হেরাকল (হিরাক্লিয়াস)- এর প্রতি । যারা হিদায়াতের অনুসরণ করে, তাদের প্রতি শাস্তি বর্ষিত হোক । অতপর আমি আপনাকে ইসলাম গ্রহণের আহবান জানাচ্ছি । ইসলাম গ্রহণ করে শাস্তি ও নিরাপত্তা লাভ করুন । আপনি ইসলাম গ্রহণ করুন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার (সওয়াব) দান করবেন । আর যদি ইসলামের এই দাওয়াত প্রত্যাখ্যান করেন, তাহলে রোম সম্রাজ্যের গোটা কৃষককুলের (সাধারণ প্রজা) পাপের বোঝা আপনাকেই বইতে হবে। “হে কিতাবের বাহকগণ ! এমন একটি কথার দিকে এসো যা আমাদের ও তোমাদের মধ্যে একই । তাহলো, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, কোন কিছুকেই তার শরীক করব না এবং আল্লাহ ছাড়া আমাদের কেউ পরস্পরকে রব হিসেবে গ্রহণ করবে না। এ কথা যদি তারা না মানে তবে বলে দাও, তোমরা সাক্ষী থাক আমরা মুসলমান ।” -(সূরা অলে ইমরান £ ৬৪) আবু সুফিয়ান বলেন, তার (কায়সার) কথা শেষ হলে তার পাশে উপবিষ্ট রোমের নেতাগণ চীৎকার করতে শুরু করল । অতপর চীৎকার ও হট্টগোল বৃদ্ধি পেল । তারা কি বলে চীৎকার করছিল তা আমি বুঝতে পারিনি । আমাদের সম্পর্কে নির্দেশ প্রদান করা হলে সেখান থেকে আমাদেরকে বের করে দেয়া হলো । আমি আমার সঙ্গীদের নিয়ে বের হলে পর নির্জনে তাদেরকে বললাম, আবু কাবশার পুত্রের মুহাম্মাদ (স)]২৫ কাজ অনেক শক্তি সঞ্চয় করেছে। রোমের বাদশা পর্যন্ত এখন তাকে ভয় করছে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর শপথ ! এরপর হতে আমি অপমান বোধ করতে থাকলাম এবং এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে, তার কাজ অচিরেই বিজয় লাভ করবে। এরপর আমি অপসন্দ করলেও আল্লাহ. আমার হৃদয়ে ইসলামকে প্রবেশ করিয়ে দিলেন। ২৫, তুচ্ছ-তাচ্ছিল্য ও অবজ্ঞা প্রদ্শনের জন্য আবু সুফিয়ান রসূলুল্লাহ (স)-কে ইবনে আবু কাবশা (ভেড়ার বাপের পুত্র) নামে উল্লেখ করেছেন। অন্যথায় তার এরূপ কোন নাম নাই । (সম্পাদক) www.amarboi.org

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।