সহীহ আল বুখারী ৩য় খণ্ড
/ ৬৬৯
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল জিহাদ ১৪৭ হচ্ছে। তিনি বললেন, তার দীনকে গ্রহণ করার পর কেউ কি বীতশ্রদ্ধ হয়ে তা ত্যাগ করছে ? আমি বললাম, না৷ তিনি বললেন, তিনি কি বিশ্বাসঘাতকতা করেন ? আমি বললাম, না । তবে আমরা বর্তমানে তার সাথে একটা চুক্তিতে আবদ্ধ আছি এবং আশংকা করছি যে, তিনি হয়ত তা ভঙ্গ করবেন । আবু সুফিয়ান বলেন, আমার পক্ষ থেকে কোন মিথ্যা কথা বলে তাকে খাট করতে চেষ্টা করলে লোকেরা আমাকে মিথ্যাবাদী মনে করবে, এই কারণে এ কথাটি ব্যতীত আর কোন কথা আমি যোগ করতে পারিনি । তিনি বললেন, তোমরা কি তার বিরুদ্ধে অথবা তিনি তোমাদের বিক্ুদ্ধে কোন সময় যুদ্ধ করেছেন ? আমি বললাম, হাঁ । তিনি বললেন, তোমাদের ও তার মধ্যকার যুদ্ধের ফলাফল কি ? আমি বললাম, যুদ্ধের ফলাফল অস্থায়ী, কখনো আমরা বিজয়ী হয়েছি, কখনো তিনি বিজয়ী হয়েছেন। তিনি বললেন, তিনি তোমাদেরকে কি কি বিষয়ে আদেশ করেন ? আমি বললাম, তিনি আমাদেরকে আদেশ করেন __আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি এবং তার সাথে কোনকিছু শরীক না করি এবং তিনি আমাদের নিষেধ করেন__আমাদের পিতৃপরুষেরা যে সবের ইবাদত করত, তার ইবাদত করতে । তিনি আমাদেরকে নামায দান করেন। এই সব কথা আমি বললে, তিনি দোভাষীকে আদেশ দিলেন, তাকে (আবু সুফিয়ান) বল, আমি তোমাদের মধ্যে তার [নবী (স)] বংশমর্যাদা সম্পর্কে জানতে চাইলে তুমি বললে, তিনি উচ্চ বংশজাত । রসূলগণ তীর কাওমের উচ্চবংশেই জন্মগ্রহণ করেন। আমি তোমার নিকট জানতে চাইলাম, তোমাদের কেউ কি ইতিপূর্বে এ ধরনের কথা বলেছে? তুমি বললে, না । তোমাদের মধ্যে ইতিপূর্বে কোন ব্যক্তি যদি এ ধরনের কথা বলে থাকত তাহলে আমি বলতাম, লোকটি পূর্ব কথিত একটি কথারই অনুসরণ করছে । আমি জানতে চেয়েছি যে, তার এ (নবুওয়াত) দাবির পূর্বে কি তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ ? তুমি বললে, না । এ কারণে আমি বুঝতে পেরেছি যে, যিনি মানুষের ব্যাপারে মিথ্যা বলেন না, তিনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারেন না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে, তার পিতৃপরুষদের মধ্যে কেউ বাদশাহ ছিলেন কিনা ? তুমি বললে, না । আমি বলছি, যদি তার পিতুপুরুষদের মধ্যে কেউ বাদশাহ থাকত তাহলে আমি বলতাম, সে পিতৃপুরুষদের রাজত্ব উদ্ধার করতে ইচ্ছুক । আমি তোমার কাছে জানতে চেয়েছি যে, প্রভাবশালী ও বিত্তবান লোকেরাই তার অনুসরণ করছে না দুর্বল ও বিত্তহীনেরা ? তুমি বলেছ, দুর্বল ও বিত্তহীনেরাই তার অনুসরণ করছে। প্রকৃতপক্ষে এ তাদের সংখ্যা বাড়ছে না কমছে ? তুমি বলেছ, তাদের সংখ্যা বাড়ছে। ঈমানের অবস্থা তাই, তা এমনিভাবেই বাড়তে বাড়তে পূর্ণতা প্রাপ্ত হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তার দীন খৃহণ করার পর বীতশ্রদ্ধ হয়ে কেউ কি তা ত্যাগ করেছে ? তুমি জবাব দিয়েছ, না। ঈমানের অবস্থা তাই, তার স্বাদ যখন হৃদয়ের গভীরে পৌছে তখন কেউই তার প্রতি বীতশ্রদ্ধ হয় না । আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি কি চুক্তি বা ওয়াদা ভঙ্গ করেন? তুমি বলেছ, না । ঠিকই, রসূলগণ কখনো ওয়াদা বা চুক্তি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমরা কি কখনো তার সাথে লড়াই করেছ বা তিনি তোমাদের সাথে www.amarboi.org

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।