সহীহ আল বুখারী ৩য় খণ্ড
/ ৬৬৯
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ সহীহ আল বুখারী ২৭২৫. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বর্ণনা করেছেন, রসূলুল্লাহ (স) ইসলাম গ্রহণের আহবান জানান এবং দাহিয়া কালবীকে পত্র সহ তার নিকট প্রেরণ করেন এবং তাকে নির্দেশ দেন তিনি যেন তা বসরার শাসনকর্তার নিকট অর্পণ করেন এবং বসরার শাসনকর্তা এটা রোম সম্রাটের নিকট পৌছে দিবে। কায়সারকে যেহেতু আল্লাহ পারস্যবাসীদের বিক্রদ্ধে যুদ্ধে বিজয় দান করেছেন সেজন্য আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে তিনি হিমস থেকে ইলিয়াতে (জেরুসালেমে) গমন করেছিলেন। রসূলুল্লাহ (স)- এর পত্র কায়সারের নিকট পৌছলে তিনি তা পাঠ করে বললেন, তার (পত্র প্রেরকের) স্বগোত্রীয় কিছু লোক খুঁজে আমার নিকট হাযির কর, আল্লাহর এই রসূল সম্পর্কে তার নিকট আমি কিছু প্রশ্ব করব । ইবনে আব্বাস (রা) বলেন যে, আবু সুফিয়ান আমাকে জানিয়েছেন £ সেই সময় তিনি কুরাইশদের কিছু লোকের সাথে ব্যবসায় ব্যাপদেশে সিরিয়ায় অবস্থান করছিলেন, যেই সময় রসূলুল্লাহ (স) ও কুরাইশদের মধ্যে যুদ্ধ বিরতী চলছিল । আবু সুফিয়ান বলেন, কায়সারের দূত শামের কোন এক স্থানে আমাদের সাক্ষাত পেলে সে আমাকে আমার সঙ্গী-সাথীসহ ইলিয়াতে নিয়ে গেল। আমাদেরকে যখন কায়সারের নিকট নিয়ে যাওয়া হলো, তখন তিনি মুকুট পরিহিত অবস্থায় রাজসভায় উপবিষ্ট ছিলেন এবং ভার চার পাশে বসেছিলেন রোম সাম্রাজ্যের বড় বড় নেতা ও পদস্থ কর্মকর্তাগণ । তিনি (কায়সার) তার দোভাষীকে বললেন, এদেরকে জিজ্ঞেস কর, যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করছে, (এদের মধ্যে ) তার বংশীয় সম্পর্কের নিকটবর্তী কেউ আছে কি না ? আৰু সুফিয়ান বলেন, আমি বললাম, বংশগত দিক দিয়ে আমি তার সর্বাপেক্ষা নিকটবর্তী । তিনি জিজ্ঞেস করলেন, তোমার ও তার মধ্যে কি ধরনের আত্মীয়তার সম্পর্ক ? আমি বললাম, তিনি আমার চাচাত ভাই । সেই সময় কাফেলায় আমি ব্যতীত আব্দ মানাফ গোত্রের একটি লোকও ছিল না । অতপর কায়সার বললেন, তাকে নিকটে নিয়ে এসো এবং আমার সাথীদের সম্পর্কে নির্দেশ দিলে তাদেরকে আমার পিঠের কাছে কাধ বরাবর দাড় করিয়ে দেয়া হলো । এরপর তার দোভাষীকে তিনি বললেন, তার (আবু সুফিয়ান) সাথীদের বলে দাও__আমি এই লোকটিকে (আবু সুফিয়ান) নবী বলে দাবিদার লোকটি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব । যদি সে (আবু সুফিয়ান) মিথ্যা বলে, তাহলে তোমরা তার প্রতিবাদ করবে । আৱু সুফিয়ান বলেন, আল্লাহর কসম ! যদি এ ব্যাপারে লজ্জবোধ না করতাম যে, (মিথ্যা বললে) আমার সাথীরা আমাকে মিথ্যাবাদী হিসেবে জানবে, তাহলে আমি তার প্রশ্নের জবাবে নবী (স) সম্পর্কে আমার পক্ষ থেকে কিছু মিথ্যা বলতাম । কিন্তু আমি লজ্জাবোধ করলাম যে, আমার সঙ্গীরা তাহলে আমাকে মিথ্যাবাদী ধারণা করবে। সুতরাং আমি সত্য কথাই বললাম । তিনি তার দোভাষীকে বললেন, জিজ্ঞেস কর, তোমাদের মধ্যকার লোকটির [নবী (স)] বংশ মর্যাদা কিরূপ ? আমি বললাম, তিনি আমাদের মধ্যে উচ্চবংশীয় । তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যকার কোন ব্যক্তি ইতিপূর্বে কি এ ধরনের দাবি করেছে ? আমি বললাম, না । তিনি জিজ্ঞেস করলেন, তিনি যে দাবি করছেন তার পূর্বে কখনও তোমরা কি তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ ? আমি বললাম না । তিনি বললেন, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদশাহ ছিল ? আমি বললাম, না । তিনি বললেন, বিত্তবান ও প্রভাবশালী লোকেরা তার অনুসারী হচ্ছে না দুর্বল ও বিত্তহীন লোকেরা ? আমি বললাম, বরং দুর্বল ও বিত্তহীনেরা । তিনি বললেন, এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কমছে ? আমি বললাম, বৃদ্ধিপ্রাপ্ত www.amarboi.org

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।