১১২ সহীহ আল বুখারী EO Fs Gi ES ET TEE 2 Pe “& &- A Ladi “ৃ Lh i = en TER Gs ee de 5h Ek Ld Zt i LA key ofl SEY Cl be Sl == Ee LANE, EDS A LAG NIG xs CB al CAI YES Ll Gshe Ji a3 ২৬৫১. আবুল মুতাওয়াক্বিল আন-নাজী (রা) বলেন, আমি জাবের ইবনে আবদুল্লাহ আনসারী (রা)-এর নিকট গিয়ে তাকে বললাম, আপনি রসূলুল্লাহ (স)-এর নিকট থেকে যা শুনেছেন তা থেকে আমাকে কিছু বলুন । জাবের (রা) বললেন, তার (স) কোন এক সফরে আমি তার সফরসংগী ছিলাম । আবু আকীল বলেন, সেটা জিহাদের না উমরার সফর ছিল তা আমার জানা নেই । আমরা যখন (এই সফর থেকে) প্রত্যাবর্তন করছিলাম, তখন রসূলুল্লাহ (স) বললেন, তোমাদের মধ্যে যারা সত্বর পরিবার-পরিজনদের সাথে সাক্ষাত করতে আগ্রহী, তারা যেন দ্রুত চলে। জাবের (রা) বলেন, আমরা অগ্রসর হচ্ছিলাম এবং আমি আমার লাল-কালো বর্ণ মিশ্রিত শরীরে দাগবিহীন উটের উপর সওয়ার হয়ে চলছিলাম ৷ অন্য লোকেরা আমার পেছনে পেছনে চলছিলো । এমতাবস্থায় হঠাৎ আমার উটটি (ক্লান্ত হয়ে) থেমে পড়লে নবী (স) আমাকে বললেন £ হে জাবের ! থাম । অতপর তিনি চাবুক দিয়ে আমার উটটিকে একবার মারলে তা দ্রুত চলতে শুরু করলো । তারপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি উটটি বিক্রি করবে ? আমি বললাম, হা । অতপর মদীনায় পৌছলে নবী (স) তাঁর সাহাবীদেরসহ মসজিদে প্রবেশ করলেন। আমিও উটটিকে মসজিদের দরজায় পাথরের স্তুপের সাথে বেঁধে রেখে তার কাছে এগিয়ে গেলাম এবং বললাম, এই আপনার উট । তখন তিনি বেরিয়ে এসে ঘুরে ঘুরে উটটিকে পরব করতে লাগলেন এবং বলতে থাকলেন, উটটি আমাদেরই । অতপর তিনি কয়েক আওয়াক স্বর্ণসহ (লোকের মাধ্যমে) বলে পাঠালেন যে, এগুলো জাবেরকে প্রদান করবে। অতপর তিনি (এক সময়) আম্মকে জিজ্ঞেস করলেন, তুমি কি (উটের) পূরো মূল্য পেয়েছ ? আমি বললাম, হা । তিনি বললেন, (এখন) মূল্য ও উট দু'টোই তোমার ৷ ৫০-অনুচ্ছেদ £ অবাধ্য পশু ও মর্দা ঘোড়ায় আরোহণ করা । রাশেদ ইবনে সা‘দ বলেন, আগেকার মুসলিমগণ (সালাফ) নর পশুর পিঠে আরোহণ করতে তাল বাসতেন ৷ কেননা এই শ্রেণীর পশু অত্যন্ত দ্রুতগামী ও সাহসী হয়ে থাকে । LEG 55 Blt 6 JG SUG 2 od Saas BIbG oe -Yloy fe BE eSB Luh ss ll sAoe BoA - I= buns ol www.amarboi.org
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।