নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস_পঞ্চম খণ্ড আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের তীত্র শিখা দ্বারা। অর্থাৎ জিনদের প্রথম পিতা ইবলীসকে সৃষ্টি করা হয়েছে আগুনের তীব্র শিখা দ্বারা । কিন্তু এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। 2। আমাদের উপর জিন ও শয়তানের অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য । তারা হলো মহান আল্লাহর সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত । তারা মৃত্যুবরণ করে থাকে যেমন সমস্ত মানুষও মৃত্যুবরণ করে। 3। ঈমানের ছয়টি মূল ভিত্তি রয়েছে, সেই ছয়টি মূল ভিত্তির মধ্যে রয়েছে ফেরেশতাদের প্রতি ঈমান স্থাপন করা। ফেরেশতাগণ মহান আল্লাহর সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত একটি অতি সম্মানিত সৃষ্টি জগৎ। তাদেরকে সৃষ্টি করা হয়েছে জ্যোতি থেকে। ফেরেশতাগণ সদাসর্বদা দিবানিশি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। আর প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক মানবজাতির প্রথম ব্যক্তি হলেন আদম [আলাইহিস্সালাম] ৷ উনাকে মহান আল্লাহ্‌ সৃষ্টি করেছেন কাদা মাটি বা পাঁক হতে। তবে মহান আল্লাহ উনাকে শুধু মাত্র কাদামাটি বা পাঁক হতেই সৃষ্টি করেছেন তা নয়। বরং তিনি তাঁকে সৃষ্টি করেছেন জীবন্ত সত্তা হিসেবে। সুতরাং তাঁর মধ্যে রয়েছে আত্মা, বুদ্ধি, শিরা, স্নায়ু, মাংস, হাড় এবং রক্ত ইত্যাদি ।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।