নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস_পঞ্চম খণ্ড দেখেছেন যে, তিনি পানি আনালেন। অতঃপর তিনি সেই পানির পাত্র হতে পানি নিয়ে উভয় হাত তিনবার ধৌত করলেন। অতঃপর তিনি তাঁর ডান হাত দ্বারা ওজুর সেই পানির পাত্র হতে পানি গ্রহণ করলেন। এবং সেই পানির দ্বারা কুলি করলেন আর নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। অতঃপর তিনি তাঁর মুখমণ্ডল এবং উভয় হাত কনুই পৰ্যন্ত তিনবার করে ধৌত করলেন। তারপর তিনি তাঁর মাথা মাসাহ করলেন। এবং উভয় পা তিনবার করে ধৌত করার পর বললেন: আমি আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে আমার এই ওজুর ন্যায় ওজু করতে দেখেছি। অতঃপর আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি আমার এই ওজুর ন্যায় ওজু করবে এবং বিনয়নম্রতা ও একাগ্রতার সহিত দুই রাকাআত নামাজ পড়বে এবং সেই নামাজ দুই রাকাআতের মধ্যে জাগতিক বিষয়ে কোনো চিন্তা মনের মধ্যে স্থাপন করবে না, মহান আল্লাহ্‌ তার পূর্বকৃত সকল প্রকারের পাপ ক্ষমা করে দিবেন”। [সহীহ বুখারী, হাদীস নং 164 এবং সহীহ মুসলিম, হাদীস নং 3- (226), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 12 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।