নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড করা বাহ্যিকভাবে বৈধ মনে হচ্ছে। তাই এই দুইটি হাদীসকে এই ভাবে সম্মিলিত করা যায় যে, প্রথম হাদীসটির দ্বারা পানীয় দ্রব্য পান করার সময় পানপাত্রের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করতে প্রকাশ্যভাবেই নিষেধ করা হয়েছে। সুতরাং পানীয় দ্রব্য পান করার সময় পানপাত্রের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করা প্রকাশ্যভাবেই নিষিদ্ধ । আর এটাই হলো প্রকৃত ইসলামের শিক্ষা সম্মত পন্থা। আর দ্বিতীয় হাদীসটির অর্থ হলো এই যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন পানীয় দ্রব্য পান করতেন, তখন পানপাত্রের বাইরে তিনি তিনবার নিঃশ্বাস ত্যাগ করতেন। আর পানীয় দ্রব্য পান করার সময় পানপাত্রের বাইরে নিঃশ্বাস ত্যাগ করার বিষয়টি হলো প্রকৃত ইসলামের শিক্ষা সম্মত নিয়ম । তাই এই ব্যাখ্যার দ্বারা প্রতিভাত হয়ে গেলো যে, প্রকৃতপক্ষে এই দুইটি হাদীসের মধ্যে কোনো প্রকারের বিরোধিতা নেই। 2- এই হাদীসটিতে পানপাত্রের মধ্যে পানকারীকে নিঃশ্বাস ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। সেই পানপাত্রে পানীয় দ্রব্য পানকারী একাই পান করুক অথবা তার সাথে অন্য কোনো ব্যক্তিও পান করুক । কোনো অবস্থাতেই পানপাত্রে নিঃশ্বাস ত্যাগ করা বৈধনয়। আর এই বিষয়টি হলো ইসলাম ধর্মের সচ্চরিত্রের অন্তর্ভুক্ত একটি উচ্চ পর্যায়ের সামাজিক সুন্দর আচরণ; যাতে পানীয় দ্রব্য পান

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।