নির্বাচিত হাদীস (৫ম খণ্ড)
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড পুনরায় পানীয় দ্রব্য পান করার ইচ্ছা করে, তাহলে সে পুনরায় পান করবে”। [সুনান ইবনু মাজাহ, হাদীস নং 3427, আল্লামা নাসেরুদ্দিন আল্‌ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 1 নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। পানীয় দ্রব্য পান করার সময় পানপাত্রের মধ্যে নিঃশ্বাস ত্যাগ না করার এই হাদীসটির মধ্যে এবং যে হাদীসটির মধ্যে বলা হয়েছে: যে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] পানীয় দ্রব্য পান করার সময় পানপাত্রের মধ্যে তিনবার নিঃশ্বাস ত্যাগ করতেন। [ দেখা যেতে পারে সহীহ মুসলিম, হাদীস নং 122 - (2028) এবং সহীহ বুখারী, হাদীস নং 5631 তবে হাদীসের শব্দগুলি সহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে] প্রাথমিকভাবে এই দুইটি হাদীসের মধ্যে মনে হচ্ছে বিরোধিতা রয়েছে। কেননা প্রথম হাদীসটির দ্বারা পানীয় দ্রব্য পান করার সময় পানপাত্রের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। এবং দ্বিতীয় হাদীসটির দ্বারা পানীয় দ্রব্য পান করার সময় পানপাত্রের মধ্যে নিঃশ্বাস ত্যাগ

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।